পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জানুয়ারীতে বলিউডে আসছে ক্রাইম ঘরানার ছবি গাঙ্গুবাই কটিয়াদী - গ্লোব নিউজ বিডি

ছবি
দেবদাস সিনেমার পরিচালক সঞ্জয় লীলা ভানসালির রচনা ও পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেখানো হয়েছে একজন সামান্য নারী কিভাবে অপরাধ জগতের সর্বেসর্বা হয়ে ওঠে। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভাট, ইমরান হাসমী, বিজয় রাজ, ছায়া ভোরা, সান্তনু মহেশ্বরী, রামিন নামদার, ইন্দিরা তিওয়ারী, টিটু বর্মা, আকাশ পান্ডে, তারিক আহমেদ খান, লতা সিং মনোহর পান্ডে সহ আরো অনেকে। জানা যায়, মুম্বাইয়ের একসময়ের মাফিয়া কুইন হিসেবে পরিচিত গাঙ্গুবাই কটিয়াদীর জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবির চিত্রনাট্য। এটি আগামী ৬ জানুয়ারী একইসাথে হিন্দী ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।

প্রসেনজিৎ চক্রবর্তীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

ছবি
টলিউডের জনপ্রিয় এই নায়ক অসংখ্য জনপ্রিয় বাংলা মুভিতে কাজ করেছেন। তাছাড়া বেশকিছু ছবি তিনি পরিচালনাও করেছেন। তার এবারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন স্বনামধন্য সব তারকারা। খ্যাতিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী লেখেন, " বুম্বা মামুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আমার উপরে আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানাই ।" এদিকে, জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, " বাংলা সিনেমার শক্তিমান এবং অনুকরণীয় অভিনেতা, তুমি আরো এগিয়ে যাও এবং আমাদের ফিল্ম ইন্ডাষ্ট্রিকে আরো সমৃদ্ধ করো, এই প্রত্যাশা রইলো। তুমি নতুনদের জন্য অনুপ্রেরণা ।" এছাড়া অন্যান্য তারকারাও নিজ নিজ উপায়ে প্রসেনজিতকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সিনেমায় নামলেন সুনীল শেটির ছেলে আহান শেটি - গ্লোব নিউজ বিডি

ছবি
১৯৯২ সালে একত্রিশ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন সুনীল শেটি। বর্তমানে তিনি ষাট বছরের বৃদ্ধ। এবারে তার ছেলের পালা। জানা যায়, তাড়াপ নামের একটি রোমান্টিক মুভির মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে আহান শেটির। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও মিলন লুথরিয়া পরিচালিত এ সিনেমাটি মূলতঃ আরএক্স হান্ড্রেড নামক একটি তামিল ছবির পূণনির্মাণ। এতে আহান শেটির সাথে নায়িকা হিসেবে থাকছেন তারা সুতারিয়া। সিনেমাটি আগামী ৩ ডিসেম্বর সিনেমাহলগুলোয় মুক্তি পাবে। এদিকে সুনীল শেটি তার সন্তানের অভিষেকে সকলের আশীর্বাদ কামনা করে বলেন, " আহান খুবই ভদ্র ছেলে। ওর বয়সে আমি এতটা ক্যারিয়ার সচেতন ছিলামনা। ও কাজের প্রতি খুবই মনযোগী। প্রত্যেক বাবাই চায় সন্তান তার সামর্থ্যকে অতিক্রম করুক। আমিও চাই, ও আমায় ছাড়িয়ে যাক। আপনাদের আশীর্বাদ কাম্য ।"

বন্যার্তদের পাশে দাড়ালেন সোহম চক্রবর্তী - গ্লোব নিউজ বিডি

ছবি
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজ সেবামূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছেন টলিউডের জনপ্রিয় এই নায়ক। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমিরুল ইসলাম মহাশয়ের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সোহম। এছাড়া চন্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত ও শিমুলিয়া তে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন সোহম। এদিকে, সোহম সম্প্রতি রোহিত সৌম্যর লেখা গল্প ও রাজদ্বীপ ঘোষের পরিচালনায় কলকাতার হ্যারী নামে একটি সিনেমায় অভিনয় আরম্ভ করেছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ঐশিকা গুহঠাকুরতা এবং প্রিয়াঙ্কা সরকার। সোহম টুইটারে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করে লেখেন, " বোঝাই করা যাদু, আর রূপকথার গাড়ি, প্রথম পোস্টার নিয়ে এলো কোলকাতার হ্যারি "

বৃটিশ নৌবাহিনীতে সম্মানসূচক কমান্ডার পদ পেলেন ড্যানিয়েল ক্রেইগ - গ্লোব নিউজ বিডি

ছবি
জনপ্রিয় এই অভিনেতা ১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষিক্ত হলেও প্রথম বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন ২০০৬ সালে ক্যাসিনো রয়াল সিনেমার মধ্য দিয়ে। তিনি মূলতঃ বৃটিশ ঔপন্যাসিক আয়ান ফ্লেমিং রচিত জেমস বন্ড নামক গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। উপন্যাসগুলো অবলম্বনে এ যাবৎ সাতাশটি সিনেমা বানানো হয়েছে, তার মধ্যে চারটিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। ২০০৬ সালের পর থেকে জেমস বন্ডের ছবিগুলোতে বারবার তাকেই নেয়া হচ্ছে। তাই তিনি জেমস বন্ডের কোডনেম অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জিরো জিরো সেভেন হিসেব পরিচয় দিয়ে থাকেন। সম্প্রতি বৃটিশ নৌবাহিনী তাকে সম্মানসূচক কমান্ডার পদমর্যাদা দিলে তিনি বলেন, " এই পদবী পেয়ে আমার বিরাট সুবিধা হলো। সসস্ত্র বাহিনীর এতবড়ো পদ পেয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি ।"

আরফিন রুমীর জন্মদিনে পড়শীর শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

ছবি
জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগীতার মাধ্যমে সংগীত ভূবনে পা রাখেন। এরপর আরফিন রুমীর সহায়তায় বহু গান গেয়ে তিনি বাঙালী দর্শকের মন কেড়েছেন। সম্প্রতি আরফিন রুমীর জন্মদিনে পড়শী তার বাসায় গিয়ে শুভেচ্ছা জানান। পড়শী বলেন, " ২০১০ সালে আমি যখন নবাগত ছিলাম তখন আমার প্রথম অ্যালবাম প্রকাশ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। নতুন বলে কেউ আমার গান প্রকাশ করার ঝুকি নিতে চাচ্ছিলো না। এমতাবস্থায় আরফিন রুমী ভাইয়া আমার পাশে দাড়ায় এবং তার একার প্রচেষ্টায় আমি অনেকটা এগিয়ে যাই ।" পড়শী আরো বলেন, " যখন কেউ আমার জন্য একটা ভালো গান বানাতে প্রস্তুত ছিলোনা, এমন সময় আরফিন রুমী ভাইয়া আমার জন্য তোমারি পরশ গানটি বানায়, আপনারা সবাই দেখেছেন এটা কত জনপ্রিয়তা পেয়েছিলো। এরপর ভাইয়া আমাকে নিয়ে বানায় খুজে খুজে, একটু একটু, পলকে পলকে, পথ সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় গান। আমার কাছে ভাইয়া একজন দেবদূত। আমি অনেক খুশী যে আমি তার জন্মদিনে উপস্থিত হতে পেরেছি ।"

নভেম্বরে মুক্তি পাবে তেলুগু সিনেমা ঘানি - গ্লোব নিউজ বিডি

ছবি
কিরণ কোরাপতির রচনা ও পরিচালনায় স্পোর্টস ঘরাণার এই মুভিটিতে অভিনয় করবেন সুনীল শেটি, জগপতি বাবু, সাই মাঞ্জরেকার, উপেন্দ্র, বরুণ তেজ, লহরী সারি, নবীন চন্দ্র, রাজীব কুমার সহ আরো অনেকে। এ ছবিতে দেখা যাবে একজন মুষ্টিযোদ্ধা শৈশব থেকে খেলাধুলায় তার ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ তার চারপাশটা এতটা বদলে যায় যে পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে সে নিজেও বদলে যেতে বাধ্য হয়। নির্মাতারা জানান, এটি এমন একটি ছবি যা আর দশটা সাধারণ ছবি থেকে আলাদা। জানা যায়, তেলুগু ভাষায় নির্মিতব্য এ সিনেমাটি আগামী ৫ নভেম্বর সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।

টলিউডে আসছে ক্রাইম থ্রিলার মুভি এফআইআর - গ্লোব নিউজ বিডি

ছবি
জয়দ্বীপ মূখোপাধ্যায় পরিচালিত এই মুভিটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অংকুশ, রিতাভরি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ফালাক রশীদ রায়, শান্তিলাল মূখার্জী সহ আরো অনেকে। ছবিটির গল্পে দেখা যাবে রঘুনাথপুর গ্রামে নির্বাচনকে সামনে রেখে একের পর এক মানুষ খুন হতে থাকে। বিষয়টি এক পর্যায়ে স্থানীয় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কোলকাতায় সদর দফতরে জানানো হয়। সেখান থেকে একজন বিশেষ দক্ষতাসম্পন্ন পুলিশ অফিসার আসেন, যিনি পরিস্থিতির মোকাবেলা করে এলাকাটিতে শান্তি ফিরিয়ে আনেন। সম্প্রতি নির্মাতারা গণমাধ্যমকে জানান, অ্যাডভেঞ্চার ও ক্রাইম থ্রিলার ঘরাণার এ মুভিটি দর্শকের সামনে পরিবেশনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী অক্টোবরের দশ তারিখ মুভিটি পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোয় মুক্তি দেয়া হবে।

অনুষ্ঠিত হলো দক্ষিণ ভারতের বৃহত্তম চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠাণ - গ্লোব নিউজ বিডি

ছবি
গত রোববার হায়দারাবাদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হলো দশম সিমা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠাণ। ২০১২ সালে আরম্ভ হওয়া এই পদকপ্রদাণ অনুষ্ঠাণে মূলতঃ তামিল, তেলুগু, মালয়ালাম এবং কানাড়া ভাষায় নির্মিত সিনেমাগুলো এবং তার কলাকুশলীদের পুরস্কৃত করা হয়। এ বছর তামিল ভাষায় সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অশোক সেলভান এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অপর্ণা বালামূরালী, কানাডা ভাষায় সেরা অভিনেতা ধনঞ্জয়, তেলুগু ভাষায় সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ, মালয়ালাম ভাষায় সেরা অভিনেত্রী শোবানা চন্দ্রকুমার সহ আরো বহু তারকা বিভিন্ন বিষয়ে পারদর্শীতার জন্য পুরস্কৃত হয়েছেন। জানা যায়, সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস নামের এই পদকটি সর্বপ্রথম চালু করেন বিষ্ণুবর্ধন ইন্দুরী। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ অবধি এর মাধ্যমে প্রতিবছর দক্ষিণ ভারতের সেরা সিনেমা, সেরা সংগীত ও তার কলাকুশলীদের পুরস্কৃত করা হচ্ছে।

রাজনীতি সম্পর্কে তিক্ত মন্তব্য করলেন টলিউড তারকারা - গ্লোব নিউজ বিডি

ছবি
জনপ্রিয় টলিউড নায়িকা মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়োনি ঘোষ, জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী সহ আরো অনেকে সরাসরি তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তবে রাজনীতি করেন না, এমন তারকার সংখ্যাই বেশী। এছাড়া রাজনীতিকে ঘৃণার চোখে দেখেন অনেকেই। সম্প্রতি খ্যাতিমান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, " রাজনীতি নামের ব্যাবসা, যা এই দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে, তা কখনোই মানুষকে হতাশ করতে এবং বিরক্ত করতে ব্যার্থ হয়না ।" অপরদিকে খ্যাতিমান কণ্ঠশিল্পী অনুপম রায় বলেন, " একটা সময় মনে হতো আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহুদিন হল মনে হয়, সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয় ।" জানা যায়, রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কিছু অনৈতিক কর্মকান্ড দেখে এমন মন্তব্য করেন তারা।

গুনীন সিনেমায় নুসরাত ফারিয়ার বদলে পরী মনিকে নিলেন পরিচালক - গ্লোব নিউজ বিডি

ছবি
গত জুলাইয়ের শুরুর দিকে মুভিটির রাবেয়া চরিত্রের জন্য নুসরাত ফারিয়া কে মাথায় রেখেছেন বলে জানিয়েছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। তবে ফারিয়া অত্যাধিক ব্যাস্ত থাকায় পরী মনিকে নিতে বাধ্য হলেন তিনি। গত শুক্রবার পরিচালকের সাথে সিনেমাটির চুক্তি স্বাক্ষরের কয়েকটি ছবি আপলোড করে পরীমনি লেখেন, " যেখানে কাজ আছে, সেখানে জীবন আছে। " জানা যায়, জেল থেকে ছাড়া পেয়ে এটিই তার প্রথম ছবি। আগামী ১০ অক্টোবর থেকে ছবিটির শ্যূটিং শুরু হবে জানিয়ে পরিচালক বলেন, " পরীমনি এর আগেও আমার সাথে স্বপ্নজাল সিনেমায় কাজ করেছে, এছাড়া প্রীতি নামের একটা ওয়েবসিরিজও আমি তাকে নিয়ে বানিয়েছি। আশা করি এবারও সে ভালো করবে ।"

টলিউডে আসছে প্রসেনজিতের নতুন ছবি আয় খুকু আয় - গ্লোব নিউজ বিডি

ছবি
বাবা মেয়ের সম্পর্ককে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সুইজারল্যান্ড মুভির সফল পরিচালক সৌভিক কুন্ডু পরিচালিত এ ছবিটিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চক্রবর্তী, দিতিপ্রিয়া সহ আরো অনেকে। টলিউডের জনপ্রিয় নায়ক জিৎ রয়েছেন এই ছবিটির প্রযোজনায়। ছবিটিতে রয়েছে প্রসেনজিৎ চক্রবর্তীর ডাবল পার্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, " এটা এমন এক চরিত্র, যা আমি আগে কখনো করিনি ।" এদিকে, দীর্ঘদিন পর বাণিজ্যিক ছবিতে কেন কাজ করছেন তা জানতে চাইলে প্রসেনজিৎ বলেন, " বক্স অফিস সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। তাই ঠিক করলাম ভালো স্ক্রিপ্ট পেলে এক-আধটা হালকা চালের ছবিও করবো ।" এছাড়া নতুন পরিচালককে নিয়ে জিৎও আশাবাদী। তিনি বলেন, " সৌভিক বেশ কিছুদিন ধরেই আমাদের সঙ্গে যুক্ত। ওর ক্রিয়েটিভ প্রসেসে আমি খুশি। এবার বুম্বাদা আমাদের প্রযোজনায় কাজ করবেন। সকলের সঙ্গে আমিও দারুণ উৎসাহিত। "

বুসান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেলো বাংলাদেশের তিন ছবি - গ্লোব নিউজ বিডি

ছবি
দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতিবছর আয়োজিত হয় এশিয়ার বৃহত্তম এই চলচ্চিত্র উৎসব। এখান দেখানো হয় কান চলচ্চিত্র উৎসব ও বার্লিন চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিজয়ী বিশ্বমানের সব সিনেমা। উৎসবটির ২৬ তম আসরে এই প্রথমবারের মতো বাংলাদেশের তিন তিনটি ছবি মনোনীত হয়েছে প্রদর্শনের জন্য। জানা যায়, উৎসবটির এ উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে দেখানো হবে মোস্তফা সরোয়ার ফারুকীর নো ল্যান্ডস ম্যান, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা এবং মোহাম্মদ রাব্বী মৃধার পায়ের তলায় মাটি নাই সিনেমাগুলো। বিশ্বের ২৭ টি দেশ থেকে আসা ২২৩ টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগীতা করবে ছবিগুলো। এদিকে বাংলাদেশী চলচ্চিত্রের পাশাপাশি কালকক্ষ নামক ভারতের বাংলা একটি সিনেমাও এ উৎসবে মনোনীত হয়েছে। কালকক্ষ যৌথভাবে পরিচালনা করেছেন রাজদ্বীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি।

ডিসেম্বরে মুক্তি পাবে বাংলা অ্যাকশন মুভি মিশন এক্সট্রিম - গ্লোব নিউজ বিডি

ছবি
ঢাকা অ্যাটাক ছবির পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় মিশন এক্সট্রিমে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ইরেশ জাকের সহ আরো অনেকে। জানা যায়, পুলিশি থ্রিলার ঘরানার এ ছবির নায়ক আরেফিন শুভ নিজেকে ফিট করতে টানা নয় মাস ব্যায়াম করেছেন। ভারী ভারী যন্ত্রপাতি ওঠানামা করতে গিয়ে তার শরীরের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। শুভ বলেন, " মিশন এক্সট্রিমের জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে পায়ের লিগামেন্ট স্থানচ্যুত হয়েছিল, টিস্যুও ছিড়েছিলো। সে আঘাতে এখনো কাতরাতে হয়। এসব কষ্ট ভুলে যাবো, যখন ‘মিশন এক্সট্রিম দেখে দর্শকদের ভালো লাগবে ।" নির্মাতারা জানান, করোনা ভাইরাসের কারণে পরপর দুই ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েও বাতিল করা হয়েছে। এবারে সবকিছু ঠিক থাকলে আগামী ৩ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মল্লিকা শেরাওয়াত জানালেন তার নাম পাল্টানোর ইতিহাস - গ্লোব নিউজ বিডি

ছবি
স্বনামধন্য এই বলিউড নায়িকার বাবার নাম মুকেশ কুমার লাম্বা। আর তার নিজের নাম ছিলো রিমা। সে অনুসারে তার নাম হতে পারতো রিমা কুমার লাম্বা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে বাবার সঙ্গে অভিমান করে নিজের নাম পাল্টে নেন তিনি। মল্লিকা বলেন, " আমি যখন সিনেমায় ঢুকি তখন সমাজে লাঞ্ছিত হবার ভয়ে বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছিলো। কিন্তু মা আমার পাশে দাড়িয়েছিলো। তাই আমি বাবার দেয়া নাম পরিবর্তন করে মায়ের দেয়া নাম ব্যাবহার করেছি। বাবা আমাকে ত্যাগ করেছিলো, আমিও তাকে ত্যাগ করেছি ।" জানা যায়, ২০০৩ সালে খায়েশ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় মল্লিকার। এরপর মার্ডার, ডাবল ধামাল, শাদী সে পেহলে, ডার্টি পলিটিক্স, ওয়েলকাম সহ বেশ কয়েকটি জনপ্রিয় মুভিতে কাজ করে আলোচনায় আসেন মল্লিকা শেরাওয়াত।

হুমায়ূন আহমেদের গল্পে সিনেমা বানানোর সিদ্ধান্ত বাদ দিলেন অমিতাভ রেজা - গ্লোব নিউজ বিডি

ছবি
স্বনামধন্য এই পরিচালক গত পাঁচ সাত বছর ধরে হুমায়ূন আহমেদের পেন্সিলে আঁকা পরী গল্প অবলম্বনে সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সরকার তাকে ষাট লক্ষ টাকা অনুদানও দিয়েছিলো। কিন্তু সবকিছু যখন চূড়ান্ত, এমন সময় বাঁধা দিলো হুমায়ূনের ইন্টেলেকচুয়াল প্রোপার্টির দেখাশোনায় নিয়োজিত ট্রাষ্টি বোর্ড, যা তার পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত। জানা যায়, ট্রাষ্টি বোর্ড অমিতাভকে কিছু শর্ত দেয়, যা মানলে তাকে সিনেমাটি বানানোর অনুমতি দেবে তারা। কিন্তু শর্ত মেনে ছবি বানাতে রাজী হননি অমিতাভ। তিনি বলেন, " আমি কিন্তু মোটেই শর্তগুলোর বিরোধীতা করছিনা। হুমায়ূন আহমেদ স্যারের কর্মের সঠিক সুরক্ষা দেওয়ার জন্যই নিশ্চয়ই নিয়মগুলো করা হয়েছে। তবে সেটি পালন করে এ চলচ্চিত্র বানানো মোটেও সম্ভব নয়। এভাবে ছবি বানাতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, ওই পরিমাণ টাকা দিয়ে আমি এই সিনেমা বানাতে চাইনা ।" অমিতাভ রেজা আরো জানান, দীর্ঘদিন ধরে গুছিয়ে আনা কাজটা শেষমেষ না হওয়ায় সরকারী অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

লেখক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

ছবি
 জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ পথের পাচালী, চাঁদের পাহাড়, আরণ্যক, অভিযাত্রিক সহ বাংলা সাহিত্যের বেশকিছু অমর সৃষ্টির জন্য বিখ্যাত। তার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন অঙ্গনের তারকারা তাকে স্মরণ করে স্ট্যাটাস দেন। টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী তার একটি ছবি আপলোড করে লেখেন, " স্বনামধন্য কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম ।" এদিকে সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী লেখেন, " তাঁর কলমেই 'অভিযাত্রিক'-এর যাত্রা শুরু... স্মরণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।" এছাড়াও অন্যান্য তারকারা এবং ছোটবড়ো বিভিন্ন প্রতিষ্ঠাণ তাকে স্মরণ করেন। জানা যায়, বিভূতিভূষণ ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণায় জন্মেছিলেন।

প্রকাশিত হলো হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সিনেমার ট্রেইলার - গ্লোব নিউজ বিডি

ছবি
 দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী দশ অক্টোবর। এ প্রসঙ্গে দেব টুইটারে একটি ভিডিওর লিংক শেয়ার করে লেখেন, " বাংলার সবচেয়ে বড় রূপকথার গল্প হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর ট্রেলার দেখতে যদি চাও, নিচের দেওয়া লিংকে তবে ক্লিক করে দাও ।" জানা যায়, শিশুসাহিত্য ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা একই নামের গল্প অবলম্বনে এ সিনেমাটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন কবীর সুমন। নির্মাতারা জানান, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমাটির আদলে এ সিনেমাটিতেও ছন্দ মিলিয়ে সংলাপ লেখা হয়েছে। এছাড়া ছবিটির কিছু দৃশ্যে গল্পের প্রয়োজনে কার্টুন চরিত্রও ব্যাবহার করা হয়েছে।

টলিউডে আসছে জিতের নতুন মুভি বাজি - গ্লোব নিউজ বিডি

ছবি
গতকাল জিৎ টুইটারে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন। তিনি লেখেন, " এই মঙ্গলময় গণেশ চতুর্থীর দিনে আমরা আমাদের নতুন সিনেমা বাজির মুক্তির তারিখ ঘোষণা করছি। এটি আগামী দশ অক্টোবর সিনেমা হলগুলোয় মুক্তি পাবে ।" জানা যায়, অর্ণব ভৌমিকের লেখা কাহিনী ও আয়ুষ্মান প্রত্যূষের পরিচালনায় এ ছবিতে একজন সাবেক ব্যাবসায়ীর সন্তান হিসেবে মেধাবী উদ্যোক্তা জিৎ তার প্রতিপক্ষের আরেকজন ক্ষমতাধর ব্যাবসায়ীকে বাজিতে হারাবেন। এতে জিতের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সংসদ সদস্য মিমি চক্রবর্তী। সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, মনোজিত শীল, বিশ্বনাথ বসু, আয়ান নায়ক, অভিষেক চ্যাটার্জী, ডেভিড গ্যালিয়া, কার্ল বার্ন, নিক ফেল্ড সহ আরো অনেকে।

পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরী করে যাচ্ছেন লিউনার্দো ডিক্যাপ্রিও - গ্লোব নিউজ বিডি

ছবি
টাইটানিক ছবিতে জ্যাক ডউসন চরিত্রে অভিনয় করা এই হলিউড নায়ককে চেনেননা, এমন দর্শক কমই রয়েছেন। লিউনার্দো ডিক্যাপ্রিও নিজেকে একজন অভিনেতার পাশাপাশি একজন পরিবেশবিদ হিসেবেও পরিচয় দিয়ে থাকেন। সম্প্রতি তিনি টুইটারে লেখেন, " পানির অপর নাম জীবন। আর অ্যামাজন জঙ্গল না থাকলে আশপাশের অঞ্চলগুলোতে শুষ্কতা ভয়াবহ রুপ ধারণ করবে। যার পরিণাম হবে খরা আর দাবানল। অ্যামাজন এবং পৃথিবীর অন্যান্য জঙ্গলগুলো পরিবেশ বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের গাছ কেটে বন উজার করা উচিত নয় ।" তিনি আরো বলেন, " তাসমানিয়ান ডেভিল সহ পৃথিবীর যে সকল জীব প্রজাতি বিলুপ্তির পথে, সেগুলো সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেননা, পরিবেশ রক্ষায় সকল জীবেরই ভূমিকা রয়েছে ।"

গনেশ চতুর্থী উদযাপনে তারকাদের অংশগ্রহণ - গ্লোব নিউজ বিডি

ছবি
দিবসটিতে গনেশের মূর্তি পূজা রত অবস্থায় বলিউড নায়িকা শিল্পা শেটি তার সন্তানদের সাথে কয়েকটি ছবি আপলোড করেন। ছবিতে দেখা যায় শিল্পা তার সন্তানদের প্রসাদ খাইয়ে দিচ্ছেন। তিনি লেখেন, " প্রতিবছরের মতো এ বছরও আমাদের গনেশ রাজা সাথে আছে। তো আমরা অবশ্যই সকল সংকট কাটিয়ে উঠবো। আমাদের বাৎসরিক ঐতিহ্য ধরে রাখুন। একে অন্যকে শুভেচ্ছাবার্তা পাঠান। আশা করি গণপতি বাবার দয়ায় আপনাদের সকল মুশকিল আসান হয়ে যাবে ।" এদিকে প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী কয়েকটি ছবি আপলোড করে লেখেন, " দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর এক বছর পর বাড়ি ফিরে এসেছেন। এখানে তিনি দশদিন থাকবেন। আমরা তাকে যথাযোগ্য মর্যাদার সাথে স্বাগত জানিয়েছি। আশা করি তিনি আমাদের আতিথেয়তায় তুষ্ট হয়েছেন। আমরা গণেশকে তার সকল প্রিয় খাবার রেধে খাওয়াবো, আর তার আশীর্বাদ প্রার্থনা করবো ।" অপরদিকে কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এই ছবিটি আপলোড করে লেখেন, " নমষ্কার! আমাদের ঘরে আজ গণপতি বাবা পদধূলি দিয়েছেন ।"

টলিউডে সব্যসাচী চক্রবর্তীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

ছবি
সত্যজিৎ রায়ের রচনা ও পরিচালনায় নির্মিত ফেলুদা সিরিজের প্রধান চরিত্র ছিলেন সব্যসাচী চক্রবর্তী। সিরিজটি ব্যাপক জনপ্রিয় হয়ে পড়লে তিনিও সুখ্যাতি অর্জন করেন। তার জন্মদিন উপলক্ষ্যে তোতা রায়চৌধুরী টুইটারে লেখেন, " সবার বেণুদা, আমার ফেলুদা। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, ভালবাসা আর প্রণাম নিও ।" এছাড়া ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, " শুভ জন্মদিন বেণুদা। তোমার সঙ্গে কাজ করবার অভিজ্ঞতাটা সবসময়ই মধুর ছিলো। শীগগীরই আবার তোমার সাথে কাজ করবো, এই আশা করছি। খুব ভালো থেকো ।" এদিকে সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী তার বাবার সাথে রিকশায় ঘুরে বেড়ানোর একটি ছবি পোষ্ট করে লেখেন, " শুভ জন্মদিন বাবা! আমি যদি তোমার গুণের অর্ধেকও পেতাম, এ জীবন ধন্য হয়ে যেতো ।"

কাজের চাপে পরিচালকদের ফিরিয়ে দিচ্ছেন পরমব্রত - গ্লোব নিউজ বিডি

ছবি
টলিউডের স্বনামধন্য এই অভিনেতা বর্তমানে বলিউডেও বেশ কয়েকটি কাজের সাথে যুক্ত রয়েছেন। তিনি এখন এতটাই ব্যাস্ত সময় পার করছেন যে শ্বাস ফেলারও সময় নেই তার। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পরমব্রত জানান, হিন্দীতে রাভিনা ট্যান্ডনের সঙ্গে আরণ্যক, দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় দ্যা গার্ল, হুমা কোরেশীর সঙ্গে একটা ওয়েবসিরিজ সহ আরো বেশকিছু কাজে সময় দিতে হচ্ছে তাকে। এদিকে বাংলাতেও শ্রীজাতর মানবজমিন, সৃজিত মূখার্জীর লহো গৌরাঙ্গের নাম রে সহ বেশকিছু কাজ রয়েছে তার হাতে। পরমব্রত বলেন, " আমি যেহেতু এখন অনেক ব্যাস্ত, তাই আপাতত বৈচিত্র্যহীন কাজগুলো ফিরিয়ে দিচ্ছি। যেগুলো আমার মতো চরিত্র, পাউডার মেখে দাড়িয়ে গেলেই হয়, কোনো গবেষণার প্রয়োজন পড়েনা, এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে আপাতত না বলে দিচ্ছি ।"

আশা ভোসলের জন্মদিনে শুভেচ্ছা জানালেন তারকারা - গ্লোব নিউজ বিডি

ছবি
আজ স্বনামধন্য কণ্ঠশিল্পী আশা ভোসলের জন্মদিন। এ উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ও ফেসবুকে স্ট্যাটাস দেন তারকারা। এখানে তুলে ধরা হলো তার কিছু নমুনা। খ্যাতিমান অভিনেত্রী মাধুরী দীক্ষীত আজ এই ছবিটি আপলোড করে লেখেন, " প্রিয় আশা আন্টি, আপনার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জাদুকরী কণ্ঠ আমাদের সকলকে বিমোহিত করে। আমি আপনার গাওয়া গানে অভিনয় করতে সবসময়ই পছন্দ করতাম। অনেক ভালবাসা রইলো আপনার জন্য ।" এদিকে খ্যাতিমান টলিউড অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী আশা ভোসলের সাথে তোলা এই ছবিটি আপলোড করে লেখেন, " কালজয়ী কিংবদন্তী আশা ভোসলের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ।" এছাড়াও অন্যান্য তারকারা নিজ নিজ ভাষায় এই প্রবাণ কণ্ঠশিল্পীকে শুভেচ্ছা জানান।