পোস্টগুলি

প্রয়াত পরিচালক মৃনাল সেনকে নিয়ে ছবি বানাচ্ছেন সৃজিত

ছবি
 জানা যায়, পদাতিক নামের এই সিনেমায় মৃনাল সেন চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা চঞ্চল চৌধুরী। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন মনামী ঘোষ। সিনেমাটির প্রসঙ্গে মনামী বলেন, ‘ সৃজিতদার সঙ্গে প্রথম কাজ। তিনি ফোন করে অফিসে ডেকে নেন। সবটা শুনে নেচে ওঠাই বাকি ছিল। ভয়ও করছে প্রচণ্ড। এটা অনেক বড় চ্যালেঞ্জ।’ এদিকে ক্যারেক্টার নিয়ে চঞ্চল চৌধুরীর চঞ্চলতাও বেড়েছে বহুগুণ। তিনি মৃনাল সেনের পুরানো ফুটেজ আর সাক্ষাৎকার দেখে তার অঙ্গভঙ্গি, বাচনভঙ্গি ইত্যাদি আয়ত্ব করার চেষ্টা করছেন। এ সিনেমা তৈরীতে সৃজিতকে সহায়তা করছেন মৃনালপুত্র কুনাল সেন।

ক্রিকেট নিয়ে উচ্ছসিত আয়ুস্মান খুরানা - গ্লোব নিউজ বিডি

ছবি
 গত রোববার ভারত বনাম পাকিস্তান ক্রিকেট খেলায় জয়লাভ করে ভারত। এ প্রসঙ্গে আয়ুস্মান লেখেন, " আমি মুম্বাই থেকে চণ্ডীগড় যাওয়ার পথে বিমানে বসে শেষ দুই ওভার দেখলাম। প্রতিটি যাত্রীর চোখ তাদের মোবাইলের পর্দায় ছিলো। ক্রিকেটভক্ত পাইলট পাঁচ মিনিট দেরীতে বিমান ছাড়লেও তারা আপত্তি করেনি। " জানা যায়, টি টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এই খেলায় হারতে হারতেও জিতে যায় ইন্ডিয়া। শেষ দুই ওভারে মাত্র কয়েকটি বলের বিপরীতে তাদেরকে নিতে হয়েছিলো অনেকগুলো রান। এসময় ভিরাট কোহলির ব্যাটিংয়ে জিতে যায় ভারত ক্রিকেট দল। এ প্রসঙ্গে খুরানা আরো বলেন, " ঠিক বিমান ছাড়ার মুহূর্তেই রানগুলো হচ্ছিলো। আমি আর কখনো বিমানের সব যাত্রীকে বিমান ওড়ার ভয়ংকর মুহূর্তে একযোগে হাততালি দিতে দেখিনি। "

আগষ্টে টলিউডে মুক্তি পাচ্ছে বিসমিল্লাহ - গ্লোব নিউজ বিডি

ছবি
বিশিষ্ট সানাইবাদক ওস্তাদ বিসমিল্লাহ খানের জীবনস্মৃতি নিয়ে পদ্মনাভা দাশগুপ্তের রচনা ও ইন্দ্রদ্বীপ দাশগুপ্তের পরিচালনায় আগামী ১৯ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে মুক্তি পাবে বিসমিল্লাহ সিনেমাটি। এতে ঋদ্ধি সেন অভিনয় করেছেন তার চেয়ে আট বছরের বড় শুভশ্রী গাঙ্গুলীর বিপরীতে। এছাড়াও অন্যান্য চরিত্রে  রয়েছেন জনপ্রিয় পরিচালক কৌশিক গাঙ্গুলী, রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, সুরঙ্গনা ব্যানার্জী, দামিনী বেণী বসু সহ আরো অনেক স্বনামধন্য অভিনেতাগণ। এ ছবিতে ধর্মীয় সম্প্রীতির পাশাপাশি একজন বাদ্যযন্ত্রীর জীবনের নানা উত্থানপতন ও তার টিকে থাকার সংগ্রামে সামাজিক রাজনৈতিক প্রভাব তুলে ধরা হয়েছে। এছাড়া অসম বয়সের দুটি নরনারীর প্রেমও এই সিনেমার একটি অন্যতম মূখ্য বিষয় হিসেবে রয়েছে।

কাজের চাপ কমে যাচ্ছে কোয়েল মল্লিকের - গ্লোব নিউজ বিডি

ছবি
টলিউডের স্বনামধন্য অভিনেতা রণজিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক ২০০৩ সালে " নাটের গুরু " সিনেমার মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় বিশ বছর। শুরুর দিকে বছরে পাঁচ-ছয়টা মুভিতে কাজ করলেও বর্তমানে বই পড়েই বেশী সময় কাটছে তার। সর্বশেষ ২০২১ সালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত " বনি " সিনেমাটিতে কাজ করেছেন তিনি। এরপর থেকে বই পড়া, বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো আর বাবার সঙ্গে দুষ্টামী করেই সময় কাটছে তার। জানা যায়, শরীরকে ফিট রাখার উদ্দেশ্যে অতিরিক্ত ব্যায়াম করার ফলে অকালেই বয়সের ছাপ পড়তে আরম্ভ করেছে কোয়েল মল্লিকের চেহারায়। তাই আজকাল নায়িকা চরিত্রের জন্য আর তেমন একটা ডাক পড়ছেনা তার।

অবসরে গেলেন ভিন্স ম্যাকমাহন - গ্লোব নিউজ বিডি

ছবি
কুস্তি জগতের অবিস্মরণীয় নাম, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট কেনেডী ম্যাকমাহন গত শুক্রবার এক টুইটারবার্তায় তার অবসরগ্রহণের কথা জানান। তিনি লেখেন, " ৭৭ বছর বয়স চলছে আমার। এবারে অবসর গ্রহণের পালা।  আমার প্রতিষ্ঠাণকে ধন্যবাদ জানাই। তুমি আগেও ছিলে, তুমি এখনও আছো, তুমি রবে চিরদিন। " জানা যায়, ভিন্স এর বাবা জেমস ম্যাকমাহনও একই পেশায় নিযুক্ত ছিলেন। এবারে ভিন্স এর অবসরে প্রতিষ্ঠাণের হাল ধরলেন তার মেয়ে স্টিফানি ম্যাকমাহন। গত মাসে বাবার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

রণবীরের নগ্ন ছবি প্রসঙ্গে মিমির আক্ষেপ - গ্লোব নিউজ বিডি

ছবি
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ত্রৈমাসিক ফ্যাশন পত্রিকা পেপার ম্যাগাজিনের জন্য বেশ কিছু নগ্ন ছবি তোলেন বলিউড তারকা রণবীর সিং। এসব ছবি টুইটারেও পোষ্ট করেন তিনি। সেই থেকে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক চলছে ছবিগুলো নিয়ে। তার এসব ছবি দেখে কথা সাহিত্যিক তসলিমা নাসরীন প্রশংসা করলেও আক্ষেপ করেছেন টলিউড নায়িকা মিমি চক্রবর্তী। তিনি বলেন, " ইন্টারনেটে ছবিগুলোর ব্যাপক প্রশংসা দেখতে পাচ্ছি। অথচ সে যদি একটা মেয়ে হতো, তাহলে জনগণ কি করতো? তার বাড়িঘর জ্বালিয়ে দিত এবং তাকে হত্যার হুমকি দিত এবং বেশ্যা বলে গালি দিত। " জানা যায়, সম্প্রতি ম্যান ভার্সেস ওয়াইল্ড খ্যাত বেয়ার গ্রীলসের সঙ্গে গভীর জঙ্গলে ঘুরতে গিয়েছিলেন রণবীর। জঙ্গল থেকে ফিরেই নিজের আদিম রুপ প্রকাশ করলেন তিনি।

অভিনয়জীবনে ত্রিশ বছর পার করলেন শাহরুখ - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের খ্যাতিমান এই অভিনেতা ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন। বর্তমান বয়স ৫৬ বছর। এ পর্যন্ত কাজ করেছেন আশিটিরও বেশী সিনেমায়। সম্প্রতি অভিনয়যাত্রার ত্রিশ বছর উপলক্ষে টুইটারে একটি পোষ্ট করেন শাহরুখ। তিনি লেখেন, " আপনাদের সকলকে ধন্যবাদ জানাই কেক দিয়ে, এডিট করে, এবং সুন্দর সুন্দর ব্যাপারের মধ্য দিয়ে আমার ত্রিশ বছর উদযাপনের জন্য। আমার জন্য এটা উদযাপনের সেরা পন্থা হলো দিনরাত কাজ করে আপনাদের জন্য আরো বিনোদন তৈরী করা। সবার প্রতি আমার ভালবাসা রইলো। " জানা যায়,  শাহরুখ খান বর্তমানে দুটি বিগ বাজেটের ছবিতে কাজ করছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান মুভিটি মুক্তি পাবে আগামী বছর ২৫ জানুয়ারী এবং অতলী কুমার পরিচালিত জওয়ান মুক্তি পাবে ২ জুন। বর্তমানে সিনেমা দুটি নিয়ে ব্যাস্ত সময় পার করছেন তিনি।

রোদ্দুর রায়কে গ্রেফতার করলো পুলিশ - গ্লোব নিউজ বিডি

ছবি
গত মঙ্গলবার কোলকাতা পুলিশের সাইবার ক্রাইম ও গুণ্ডাদমন শাখার যৌথ অভিযানে গোয়ার একটি রিসর্ট থেকে গ্রেফতার করা হয় জনপ্রিয় এই ইউটিউবারকে। পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজের সাবেক ছাত্র রোদ্দুর রায়ের ডাকনাম অনির্বান। তিনি দিল্লিতে একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত ছিলেন। সম্প্রতি কোলকাতার নজরুল মঞ্চে পারফর্ম করতে এসে অব্যাবস্থাপনা জনিত কারণে কণ্ঠশিল্পী কেকে মৃত্যুবরণ করেছে বলে দাবী করেন রোদ্দুর রায়। এ প্রসঙ্গে তিনি ক্ষমতাসীন মমতা ব্যানার্জীর দল তৃণমূলের নেতৃবৃন্দের অবহেলাকে দায়ী করে ইউটিউবে বক্তব্য দেন। তার এ বক্তব্য রাতারাতি ভাইরাল হয়ে পড়লে তা রাজনৈতিক নেতৃবৃন্দের নজরে আসে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে চিৎপুর থানা, পাটুলি থানা, লালবাজার থানা সহ কোলকাতা শহরের বিভিন্ন থানায় মামলা করেন নেতৃবৃন্দ। পরে গোয়েন্দারা রোদ্দুর রায়ের মোবাইল ট্র্যাক করে তাকে মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে!

দলবল নিয়ে যাদবপুর ভ্রমণে যাচ্ছেন অনুপম - গ্লোব নিউজ বিডি

ছবি
 জনপ্রিয় গীতিকার-সুরকার ও কণ্ঠশিল্পী অনুপম রায় সম্প্রতি এক টুইটারবার্তায় জানান, আগামী শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য সংস্কৃতি নামক উৎসবে তার দলীয় পরিবেশনা রয়েছে। এ উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান তিনি। জানা যায়, তার দলের নাম দি অনুপম রায় ব্যান্ড রাখা হয়েছে তার নিজের নামেই। এটির বর্তমান সদস্যরা হলেন ঋষভ, রনো, নবারুণ, সন্দীপন, রানা ও শমী। অনুপম রায় ২০১০ সালে অটোগ্রাফ সিনেমায় সর্বপ্রথম গান গেয়ে খ্যাতি অর্জন করেছিলেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অটোগ্রাফের জনপ্রিয় দুটি গান " আমাকে আমার মতো থাকতে দাও " এবং " বেঁচে থাকার গান " তারই লেখা।

ডাংকি সিনেমায় অভিনয় করবেন শাহরুখ - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানী সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে রোমান্টিক কমেডী ধাচের এই মুভিটি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কোভিডের আগে মুক্তিপ্রাপ্ত জিরো সিনেমার পর এটিই কিং খানের প্রথম ছবি। এ প্রসঙ্গে শাহরুখ এক টুইটার বার্তায় বলেন, " শ্রদ্ধেয় রাজকুমার হিরানী স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লস প্রমানিত হলেন। আপনি শ্যূটিং আরম্ভ করুন, আমি যথাসময়ে পৌছে যাবো। প্রকৃতপক্ষে আমিতো সেটেই বসবাস করতে শুরু করবো। অবশেষে আপনার সাথে কাজ করতে পেরে গর্বিত ও উত্তেজিত বোধ করছি। " অপরদিকে পরিচালক তার টুইটে লেখেন, " দেখো শাহরুখ, অবশেষে আমরা একসাথে মুভি বানানোর সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আমি অত্যন্ত পুলকিত হয়ে ঘোষণা করছি, আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। "