টলিউডে সব্যসাচী চক্রবর্তীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি
সত্যজিৎ রায়ের রচনা ও পরিচালনায় নির্মিত ফেলুদা সিরিজের প্রধান চরিত্র ছিলেন সব্যসাচী চক্রবর্তী। সিরিজটি ব্যাপক জনপ্রিয় হয়ে পড়লে তিনিও সুখ্যাতি অর্জন করেন।তার জন্মদিন উপলক্ষ্যে তোতা রায়চৌধুরী টুইটারে লেখেন, "সবার বেণুদা, আমার ফেলুদা। জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা, ভালবাসা আর প্রণাম নিও।" এছাড়া ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, "শুভ জন্মদিন বেণুদা। তোমার সঙ্গে কাজ করবার অভিজ্ঞতাটা সবসময়ই মধুর ছিলো। শীগগীরই আবার তোমার সাথে কাজ করবো, এই আশা করছি। খুব ভালো থেকো।"এদিকে সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী তার বাবার সাথে রিকশায় ঘুরে বেড়ানোর একটি ছবি পোষ্ট করে লেখেন, "শুভ জন্মদিন বাবা! আমি যদি তোমার গুণের অর্ধেকও পেতাম, এ জীবন ধন্য হয়ে যেতো।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!