হুমায়ূন আহমেদের গল্পে সিনেমা বানানোর সিদ্ধান্ত বাদ দিলেন অমিতাভ রেজা - গ্লোব নিউজ বিডি

স্বনামধন্য এই পরিচালক গত পাঁচ সাত বছর ধরে হুমায়ূন আহমেদের পেন্সিলে আঁকা পরী গল্প অবলম্বনে সিনেমা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সরকার তাকে ষাট লক্ষ টাকা অনুদানও দিয়েছিলো। কিন্তু সবকিছু যখন চূড়ান্ত, এমন সময় বাঁধা দিলো হুমায়ূনের ইন্টেলেকচুয়াল প্রোপার্টির দেখাশোনায় নিয়োজিত ট্রাষ্টি বোর্ড, যা তার পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত।

অমিতাভ রেজা
জানা যায়, ট্রাষ্টি বোর্ড অমিতাভকে কিছু শর্ত দেয়, যা মানলে তাকে সিনেমাটি বানানোর অনুমতি দেবে তারা। কিন্তু শর্ত মেনে ছবি বানাতে রাজী হননি অমিতাভ। তিনি বলেন, "আমি কিন্তু মোটেই শর্তগুলোর বিরোধীতা করছিনা। হুমায়ূন আহমেদ স্যারের কর্মের সঠিক সুরক্ষা দেওয়ার জন্যই নিশ্চয়ই নিয়মগুলো করা হয়েছে। তবে সেটি পালন করে এ চলচ্চিত্র বানানো মোটেও সম্ভব নয়। এভাবে ছবি বানাতে গেলে যে পরিমাণ টাকা লাগবে, ওই পরিমাণ টাকা দিয়ে আমি এই সিনেমা বানাতে চাইনা।"
হুমায়ূন আহমেদ
অমিতাভ রেজা আরো জানান, দীর্ঘদিন ধরে গুছিয়ে আনা কাজটা শেষমেষ না হওয়ায় সরকারী অনুদানের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ