পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কাশী ভ্রমণের অভিজ্ঞতা জানালেন হেমা মালিনী - গ্লোব নিউজ বিডি

ছবি
সাবেক এই চিত্রনায়িকা এখন প্রবীন। বিভিন্ন সভায় সভাপতি আর প্রধান অতিথি হয়ে বক্তব্য দেয়া ছাড়া আর তেমন কোনো ব্যাস্ততা নেই তার। আপাতত ধর্মকর্ম আর তীর্থযাত্রা করেই সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি কাশী ভ্রমণে গিয়ে তিনি বলেন, " আজ সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে আমার সত্যিকার অর্থে দিব্যদর্শন হয়েছে। মা গঙ্গা থেকে মন্দির পর্যন্ত হেটে যাওয়ার নতুন পথটি অনেক পরিচ্ছন্ন ছিলো, যা আমাকে এক পবিত্র অনুভূতি দিয়েছে। মোদি সাহেব মাত্র এক বছরে এই অসম্ভবকে সম্ভব করেছেন। আমি তার দূরদৃষ্টিকে স্বাগত জানাই। এবং আমি চাই মথুরা মন্দিরেও এরকম পথ নির্মাণ করা হোক ।" জানা যায়, ষাটের দশকের নায়িকা হেমা মালিনী ভারতীয় জনতা পার্টির সমর্থক। তিনি রাজ্য সভার একজন সংসদ সদস্যও ছিলেন। এছাড়া তিনি ভারতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনেরও চেয়ারম্যান ছিলেন।

ফেব্রুয়ারীতে মুক্তি পাবে ঝরা পালক - গ্লোব নিউজ বিডি

ছবি
কবি জীবনানন্দ দাসের জীবনীর আলোকে ছবিটি বানানো হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালকের নাম অনুসারে এই সিনেমার নামকরণ করেছেন টলিউড পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। এ মুভিতে কবিপত্নী লাবন্য দাস চরিত্রে বাংলাদেশের জয়া আহসান এবং কবি চরিত্রে ব্রাত্য বসু ও রাহুল ব্যানার্জী অভিনয় করেছেন। ছবিটি সম্পর্কে জয়া বলেন, " লাবন্য দাস জীবনানন্দের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মা ব্যাতীত লাবন্যই ছিলেন কবির জীবনে একমাত্র নারী এবং সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণা দাতা। " এদিকে সম্প্রতি বড়দিন উপলক্ষ্যে সিনেমাটির ট্রেইলার প্রকাশিত হলে জয়া বলেন, " আমি দর্শকদের মধ্য থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাচ্ছি। আশা করি সিনেমাটি জনপ্রিয়তা পাবে। " জানা যায়, ২০১৭ সালে ঝরা পালকের শ্যূটিং শুরু হয়। তবে করোনা ভাইরাসের কারণে বারবার এর মুক্তির তারিখ পিছিয়ে যায়। আগামী ফেব্রুয়ারীতে এটি সিনেমাহলে মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে এর আগেই কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হবে।

শুক্রবার মুক্তি পাচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন | গ্লোব নিউজ বিডি

ছবি
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস জঙ্গলের মধ্যে এক হোটেল অবলম্বনে টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মূখার্জী বানাচ্ছেন কাকাবাবু সিরিজের তৃতীয় এই মুভিটি। এর আগে তিনি এ সিরিজের মিশর রহস্য এবং ইয়েতি অভিযান নির্মাণ করেছিলেন। এ ছবির গল্পে দেখা যাবে আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবিতে হঠাৎ একটি জনপ্রিয় হোটেল পর্যটকের অভাবে বন্ধ হবার উপক্রম হয়। কাকাবাবু এবং সন্তু সেখানে এর কারণ অনুসন্ধান করতে গিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতার সম্মুখীন হন। এ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, আমির হামজা, আরিয়ান ভৌমিক, অ্যালোনসো গ্রান্ডিও সহ আরো অনেকে।

বড়দিনে আসছে খেলাধুলা বিষয়ক হিন্দী সিনেমা এইটি থ্রি - গ্লোব নিউজ বিডি

ছবি
১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় পুরাণ সিংয়ের লেখা গল্পে দুই ঘন্টা ত্রিশ মিনিট দৈর্ঘ্যের এ মুভিটি বানিয়েছেন স্বনামধন্য পরিচালক কবির খান। স্পোর্টস ঘরানার মুভি হলেও থ্রী ইডিয়টসের মত এ সিনেমায় মূলতঃ বন্ধুত্ব ও আবেগকে প্রাধান্য দেয়া হয়েছে। এতে অভিনয় করেছেন রনবীর সিং, দীপিকা পাডুকোন, তাহির রাজ, সাকিব সেলিম, জহির স্বর্ণা, চিরাগ পাতিল, নিশান্ত দাহিয়া, অ্যামি ভির্ক, পংকজ ত্রিপাঠি, বোমান ইরানী, সতীশ আলেকার সহ আরো অনেকে। জানা যায়, খ্রীষ্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর মুভিটি ভারতব্যাপী সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।

বাসায় কলাগাছ লাগিয়ে সফল প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি

ছবি
হিমাচল প্রদেশের মেয়ে প্রীতি জিনতা সম্প্রতি শিমলায় তার ব্যাক্তিগত আপেল বাগানের খবর মিডিয়াকে জানিয়েছিলেন। এর আগে স্ট্রবেরী চাষের খবরও দিয়েছিলেন তিনি। এবারে তিনি দেখালেন তার বাড়ির বাগানে বেড়ে ওঠা কলাগাছ। গতকাল টুইটারে একটি ভিডিও আপলোড করে প্রীতি বলেন, " সবাই কেমন আছেন? নিয়ে এলাম আমার বাড়ির বাগানের আরো একটি সংস্করণ। এটা দেখুন, তিন বছর আগে যখন কোভিড শুরু হয়, তখন আমি এই কলাগাছটি লাগিয়েছিলাম। আর দেখুন, এখন কেমন ফল ধরেছে। এই কলাগুলো একদম নির্ভেজাল। আমি এগুলো দিয়ে ব্যানানা মিল্কশেক বানিয়ে খাবো ।" জানা যায়, প্রীতি জিনতা বলিউডের একজন নায়িকা হিসেবে যতটা সফল, চাষাবাদের কাজেও তেমনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন তিনি।

তুষার কাপুরের বই পড়ে প্রশংসা করলেন অজয় দেবগণ - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের জনপ্রিয় নায়ক তুষার কাপুর বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দী সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে গোলমাল, মুঝে কুছ ক্যাহনা হ্যায়, ঢোল ইত্যাদি। সাম্প্রতিক সময়ে হাতে তেমন কাজের চাপ না থাকায় ব্যাচেলর ড্যাড নামে একটি বই লিখেছেন তিনি। বইটি পাঠ করে অজয় দেবগণ তাকে একজন আদর্শ পিতা বলে উল্লেখ করেন। বইটি সম্পর্কে তুষার বলেন, " আমি একটি বই লিখেছি! একজন বাবা হওয়া আমার জীবনের সবচেয়ে নন্দিত মুহূর্তগুলির মধ্যে একটি। আমার প্রথম বই ব্যাচেলর ড্যাড, কীভাবে আমি পিতৃত্বের জন্য কিছুটা অপ্রচলিত রাস্তা নিয়েছিলাম সে সম্পর্কে কথা বলে৷ " জানা যায়, তুষার কাপুর তার এ বইটি পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনী থেকে প্রকাশ করেছেন। তবে বইটি অ্যামাজন অনলাইন স্টোরেও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

হিন্দী ছবির ভীড়ে দেবের বাংলা ছবি মুক্তি দেয়া নিয়ে বিড়ম্বনা - গ্লোব নিউজ বিডি

ছবি
 অভিনেতা থেকে পরিচালক ও প্রযোজকে পরিণত হওয়া দেব অধিকারী একজন সংসদ সদস্য হওয়া সত্বেও এবার বড়দিনে তার নতুন ছবি টনিক মুক্তি দেয়ার জন্য হল খালি পাচ্ছেন না। দেব জানান, সম্প্রতি হল মালিক সমিতির সঙ্গে মুক্তির ব্যাপারে আলাপ করলে তারা বলেন বর্তমানে নতুন হিন্দী ছবিগুলো খুব চলছে, ওগুলো বন্ধ রেখে এই মুহূর্তে টনিক সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব না। এ বিষয়ে দুঃখ করে দেব বলেন, " বাংলা ছবির বড় বড় ডিস্ট্রিবিউটররা হিন্দি ছবিকে বাঁচানোর চেষ্টা করছেন। আর আমি একমাত্র বাংলা ছবিকে বাঁচানোর চেষ্টা করছি। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে এই লড়াই করতে হয় আমায় ।"

পৌরসভা নির্বাচনে নিজ দলের প্রচারণায় নেমেছেন সোহম - গ্লোব নিউজ বিডি

ছবি
আসন্ন কোলকাতা মিউনিসিপ্যালিটি নির্বাচনকে ঘিরে শহরটিতে বিরাজ করছে রমরমা পরিবেশ। এ উপলক্ষ্য নিজ দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে মাঠে নেমেছেন জনপ্রিয় টলিউড নায়ক সোহম চক্রবর্তী। গতকাল এক টুইটার বিজ্ঞপ্তিতে সোহম লেখেন, " আসন্ন কলকাতা পৌর নির্বাচনে ১২ নং ওয়ার্ড, তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ডাক্তার মীনাক্ষী গাঙ্গুলী, ১৪ নং ওয়ার্ড মনোনীত প্রার্থী শ্রী অমল চক্রবর্তী ও ১৬ নং ওয়ার্ডের প্রার্থী শ্রী স্বপন দাস -এর সমর্থনে সড়ক প্রদর্শনী ও পথসভায় অংশ নিয়েছিলাম। " সোহম এসময় আরো জানান, তার দল তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে কোলকাতার মানুষ উন্নয়ন ও সমৃদ্ধিতে একযুগ সামনে এগিয়ে যাবে। তারা জিতলে এমন কিছু পদক্ষেপ নেবেন, যাতে জনগণ তাদের লক্ষ্যে পৌছে যেতে পারে।

ওয়েবসিরিজ মন্দার এর প্রশংসা করলেন প্রসেনজিৎ - গ্লোব নিউজ বিডি

ছবি
সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য পরিচালিত মন্দার ওয়েবসিরিজটি ওটিটি প্লাটফর্ম হইচই তে ব্যাপক আলোড়ন ফেলেছে। বৃটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে নির্মিত এ সিরিজটি দেখে ভূয়সী প্রশংসা করেন কিংবদন্তী অভিনেতা প্রসেনজিৎ। তিনি বলেন, " মন্দার দেখে কিছুক্ষণ থমকে গেলাম। অসাধারণ কাজ করেছেন সকলে। মন্দার, মজনু বুড়ি এবং পেদো - অনবদ্য। আন্তরিক অভিনন্দন জানাই টিম মন্দার এর সবাইকে। বাহবা জানাই অনির্বাণকে, একজন সফল অভিনেতা থেকে সফল পরিচালক হয়ে ওঠার জন্য। " জানা যায়, মন্দার-এ অভিনয় করেছেন দেবাশীষ মন্ডল, সোহিনী সরকার, দোয়েল রায়, সুমনা মুখোপাধ্যায়, শংকর দেবনাথ, লোকনাথ দে, সজল মন্ডল, অনির্বাণ ভট্টাচার্য সহ আরো অনেকে।