রাজনীতি সম্পর্কে তিক্ত মন্তব্য করলেন টলিউড তারকারা - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় টলিউড নায়িকা মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সায়োনি ঘোষ, জনপ্রিয় নায়ক সোহম চক্রবর্তী সহ আরো অনেকে সরাসরি তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন।
তবে রাজনীতি করেন না, এমন তারকার সংখ্যাই বেশী। এছাড়া রাজনীতিকে ঘৃণার চোখে দেখেন অনেকেই। সম্প্রতি খ্যাতিমান অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, "রাজনীতি নামের ব্যাবসা, যা এই দেশে দীর্ঘদিন ধরে চলে আসছে, তা কখনোই মানুষকে হতাশ করতে এবং বিরক্ত করতে ব্যার্থ হয়না।"অপরদিকে খ্যাতিমান কণ্ঠশিল্পী অনুপম রায় বলেন, "একটা সময় মনে হতো আদর্শ থাকলে তবেই রাজনীতি। এখন বহুদিন হল মনে হয়, সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়।"জানা যায়, রাজনৈতিক দলগুলোর সাম্প্রতিক কিছু অনৈতিক কর্মকান্ড দেখে এমন মন্তব্য করেন তারা।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!