বন্যার্তদের পাশে দাড়ালেন সোহম চক্রবর্তী - গ্লোব নিউজ বিডি

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজ সেবামূলক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছেন টলিউডের জনপ্রিয় এই নায়ক। সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমিরুল ইসলাম মহাশয়ের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছিলেন সোহম।
সোহম চক্রবর্তী
এছাড়া চন্ডীপুর বিধানসভার ভগবানপুর ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত ও শিমুলিয়া তে বন্যা পরিস্থিতি সামাল দেওয়ার লক্ষ্যে ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন সোহম।
বন্যার্তদের পাশে সোহম
এদিকে, সোহম সম্প্রতি রোহিত সৌম্যর লেখা গল্প ও রাজদ্বীপ ঘোষের পরিচালনায় কলকাতার হ্যারী নামে একটি সিনেমায় অভিনয় আরম্ভ করেছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ঐশিকা গুহঠাকুরতা এবং প্রিয়াঙ্কা সরকার। সোহম টুইটারে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করে লেখেন, "বোঝাই করা যাদু, আর রূপকথার গাড়ি, প্রথম পোস্টার নিয়ে এলো কোলকাতার হ্যারি"

মন্তব্যসমূহ