পোস্টগুলি

আগস্ট, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যুক্তরাষ্ট্রে দেখা পাওয়া গেলো হুবাহু রকের মতো দেখতে একটি পুলিশ - গ্লোব নিউজ বিডি

ছবি
ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যের মর্গান কাউন্টি থানায় কর্মরত ঐ পুলিশ সদস্যটি দেখতে হুবাহু দি রক হিসেবে পরিচিত রেসলার ডোয়েন জনসনের মতো দেখতে। গতকাল রক তার টুইটার অ্যাকাউন্টে এরিক ফিল্ডস নামের ঐ পুলিশ সদস্যের ছবি শেয়ার করেন। এসময় ডোয়েন জনসন লেখেন, " বাপরে বাপ! বাম পাশের লোকটি দেখি আমার চাইতেও স্মার্ট! ভালো থেকো ভাই, আর তোমাকে জনসেবার জন্য ধন্যবাদ। কোনো একদিন আমরা একসাথে বসে চা খাবো। আর আমি তোমার কাছ থেকে রকের মতো চেহারা নিয়ে বেঁচে থাকার গল্প শুনবো। কারণ আমি জানি, আমার মতো চেহারা নিশ্চয়ই তোমাকে অনেক গল্প উপহার দিয়েছে ।" জানা যায়, সম্প্রতি এই রেসলার মার্ভেল পিকচার্স এর বানানো জাঙ্গল ক্রুজ নামের একটি অ্যাডভেঞ্চার মুভিতে অভিনয় করেছেন। ছবিটি মুক্তির পর বর্তমানে তার হাতে রয়েছে আরো বেশ কয়েকটি হলিউড মুভির স্ক্রীপ্ট।

পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

ছবি
আজ টলিউডে উদযাপিত হচ্ছে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে তারকারা তাকে নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতিচারণামূলক স্ট্যাটাস দেন। প্রসেনজিৎ চ্যাটার্জী একটি চিঠি প্রকাশ করেন। এতে তিনি লেখেন, " প্রিয় ঋতু, তুই তো জানিসই যে সেভাবে কখনও কাউকে চিঠি লেখা হয়ে ওঠেনি আমার। তোর মতন ভালো লিখতেও পারিনা। তবু আজকের দিনে চেষ্টা করলাম একটু। ভুল হলে রাগ করিসনা কিন্তু। তোর সৃজনশীলতার রঙে তুই অনন্যভাবে রাঙিয়েছিস চলচ্চিত্র জগতকে। এবং অবশ্যই তোর সমস্ত সৃষ্টিকে। আর আমার জীবনে তোর যে অবদান, তা কয়েকটা শব্দে বোঝানো সম্ভব না ।…" এছাড়া অর্জুন চক্রবর্তী লেখেন, " ভালো থেকো ঋতু দা ", জনপ্রিয় নায়িকা এনা সাহা লেখেন, " মহান কিংবদন্তী ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকীতে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই ভালবাসা। তিনি সেই ব্যাক্তি যিনি চিরাচরিত নিয়ম ভেঙে বানিয়েছিলেন বেশ কয়েকটি সুন্দর ও কালজয়ী মুভি। আপনি আমাদের হৃদয়ে চির অমর হয়ে থাকবেন। "

টলিউডে শেষ হলো লষ্ট সিনেমার শ্যূটিং - গ্লোব নিউজ বিডি

ছবি
সিনেমাটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী গতকাল এক টুইটার পোষ্টে ইউনিটের একটি গ্রুপ ছবি শেয়ারের মাধ্যমে সিনেমাটির শ্যূটিং সমাপ্তি ঘোষণা করেন। অনিরুদ্ধ লেখেন, " এবং এবার তল্পিতল্পা গুটিয়ে ঘরে ফেরার পালা। লষ্টের শ্যূটিং করার অভিজ্ঞতাটা একটা বিস্ফোরণের মতো ছিলো। তবে আমরা উত্তেজিতভাবে ঘোষণা করছি যে, শীগগীরই সত্যিকারের কিছু রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন আপনারাও ।" পরিচালক আরো জানান, কয়েকদিন আগে ইয়ামি গৌতম ধরকে তার অংশের শ্যূটিং শেষে বিদায় দেয়া হয়েছে। এছাড়া শুরু থেকেই সাথে ছিলেন কিশোর অরোরা, স্যাম ফার্নান্দেজ, ইন্দ্রানী মূখার্জী, ঋতেশ সাহা, শান্তনু মৈত্র, স্বানন্দ কিরকিরে, শ্যামল সেনগুপ্ত, অভীক মুখোপাধ্যায় সহ আরো অনেকে। জানা যায়, পোষ্ট প্রোডাকশন শেষে শীগগীরই সিনেমাটি মুক্তি দেয়া হবে।

শীগগীরই মুক্তি পাবে অপূর্বর নতুন নাটক বয়স কোনো ব্যাপার না - গ্লোব নিউজ বিডি

ছবি
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আজ ফেসবুকে নাটকটির পোষ্টার শেয়ার করে লেখেন, " খুব শীঘ্রই আসছে জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটক বয়স কোন ব্যাপার না।  দেখতে চোখ রাখুন সিএমভি'র ইউটিউব চ্যানেলে । " জানা যায়, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল সহ আরো অনেকে। নাটকটির সিনেমাটোগ্রাফী করেছেন কামরুল ইসলাম শুভ এবং ভিডিও এডিট করেছেন তৌফিকুল ইসলাম। এদিকে গত বৃহস্পতিবার মুক্তি পায় অপূর্বর আরো একটি নাটক আদরে। এটির চিত্রনাট্য রচনা করেন সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেন মেহেদী হাসান জনি। এতে অপূর্বর সাথে অভিনয় করেন তাসনিয়া ফারিন, মৃদূল হাসান, হৃদয়, পীরজাদা হারুন, সাবেরী আলম, আজম খান, টুকটুকি সহ আরো অনেকে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

ছবি
আজ ৩০ আগষ্ট, হিন্দুধর্মীয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা উপবাস, পূজা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে আজ স্ট্যাটাস দিয়েছেন খ্যাতিমান তারকারা। আজ শিল্পা শেটি টুইটারে লেখেন, "সৃষ্টিকর্তা প্রদত্ত শান্তি তাদের জন্য যাদের মন ও আত্মা একই ছন্দে আছে। যারা লোভ ও বাসনা থেকে মুক্ত হয়েছেন, এবং যারা আত্মতত্ব জানেন।" এদিকে কুনাল কেম্মু নিজের একটি শৈশবের ছবি শেয়ার করে লেখেন, " জন্মাষ্টমী এলে পুরানো দিনের হাড়ি ভাঙার কথা মনে পরে যায়। মানুষের কাধে মানুষ দাড়িয়ে পিরামিডের মতো তৈরী করে অনেক উচুতে বেঁধে রাখা একটি হাড়ি ভাঙতে হয়। আমি প্রার্থনা করি শ্রীকৃষ্ণের আনন্দ এবং পাপহীনতা আপনাদেরকে জীবনের সকল বাঁধা অতিক্রম করার বিশ্বাস ও শক্তি যোগাক ।" এছাড়া অন্যান্য তারকারা নিজের মতো করে দিবসটির শুভেচ্ছা বিনিময় করেন। জানা যায়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সবচে বেশী আড়ম্বর করে পালন করা হয় ভারতের বৃন্দাবন ও মথুরায়। এছাড়া বাংলাদেশেও ইসকন এবং জগন্নাথ হলের আয়োজন উল্লেখযোগ্য।

নিজের ক্যারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কৃতি সানোন - গ্লোব নিউজ বিডি

ছবি
কৃতি সানোন মিমি সিনেমা সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে আলোচনায় এসেছেন। তাকে নিয়ে দর্শকের কৌতুহলও বেড়েছে। গতকাল গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি তার সংক্ষিপ্ত জীবনযাত্রা তুলে ধরেন। কৃতি সানোন বলেন, " আমি ছোটবেলায় খুব লাজুক ছিলাম। বাসায় কেউ আসলে আমি মায়ের আচলে মুখ লুকাতাম। অথচ সেই আমি কিভাবে কিভাবে যেন নায়িকা হয়ে গেলাম। ২০১২ সালে দক্ষিণ ভারতীয় পরিচালক মহেশ বাবু আমাকে প্রথম সিনেমায় অভিনয়ের জন্য ডাকেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি ।" কৃতি আরো বলেন, " আমি যখন কলেজে পড়তাম, তখনও আর দশটা মধ্যবিত্ত মেয়ের মতো বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখতাম। বাবা মায়ের ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করেছিলাম। তবে কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম এসব আমার জন্য নয়। তখন মডেলিংয়ে যোগ দিলাম। এরপর আস্তে আস্তে চিত্রজগতে বিচরণ বেড়ে গেলো, আর পড়াশোনা শিকেয় উঠলো ।"

লাদাখের পাহাড়ে দৃশ্যায়ন হলো বেল বটমের - গ্লোব নিউজ বিডি

ছবি
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত গোয়েন্দা কল্পকাহিনী ভিত্তিক এ ছবিটি। সিনেমা মুক্তি পাওয়ার বিষয়টি নতুন কিছু নয়, তবে যে বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে তা হলো ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার উপরে এর দৃশ্যায়ন। এ প্রসঙ্গে আজ অক্ষয় কুমার টুইটারে লেখেন, " গর্বে আমার বুক ফুলে উঠেছে। আমার অভিনীত বেল বটম মুভিটি আজ পৃথিবীর সর্বোচ্চ বহনযোগ্য সিনেমাহলে দেখানো হয়েছে। এটি লাদাখের লেহ নামক পাহাড়ী এলাকায় অবস্থিত এবং এটি সমতল ভূমি থেকে এগারো হাজার পাঁচশো বাষট্টি ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। এটি মাইনাস আটাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও দর্শককে সিনেমা দেখানোর উপযুক্ত করে বানানো হয়েছে। কী বিস্ময়কর উৎসর্গ !" জানা যায়, রণজিত তিওয়ারী পরিচালিত বেল বটম মুভিটি চলতি মাসের ১৯ তারিখ মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, লারা দত্ত, হুমা কোরেশী, বাণী কাপূর সহ আরো অনেকে।

সবাইকে খেলাধূলার অভ্যাস করতে শচীনের আহবান - গ্লোব নিউজ বিডি

ছবি
আজ ২৯ আগষ্ট, ভারতের জাতীয় ক্রীড়া দিবস। সেইসাথে টোকিওর প্যারালিম্পিক গেমসে দেশটির পক্ষ থেকে ভাবনা প্যাটেল টেবিল টেনিস খেলায় রৌপ্যপদকও জিতেছে আজ। এ উপলক্ষ্যে শচীন টেন্ডুলকার আজ টুইটারে লেখেন, " কী চমৎকার সুসংবাদ! এটা একটা ঐতিহাসিক অর্জন। আমাদের প্রতিটি বিজয় কোটি মানুষকে খেলাধূলায় আগ্রহী করে তুলবে। এবং আগামীতে আরো এমন পদক পাওয়ার পথ সুগম করবে। খেলাধূলা মনে আশার সঞ্চার করে। এমনকি ভীষণ প্রতিকূল অবস্থাতেও মনে আনন্দ জাগায়। এবার জাতীয় ক্রীড়া দিবসে খেলাধূলাকে আপনার অভ্যাস বানান। নিজেকে এবং আশেপাশের মানুষদেরকে সুখি করে তুলুন। " এ প্রসঙ্গে চিত্রনায়ক অক্ষয় কুমার লেখেন, " ধন্যবাদ ভাবনা প্যাটেল। তোমার পদক বিজয় দিয়ে ইতিহাস তৈরীর জন্য। আমি তোমার মেধা ও অধ্যাবসায় দেখে বিস্মিত ।" জানা যায়, অলিম্পিক গেমস শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে প্যারালিম্পিক।

আফগানিস্তানে সংগীত নিষিদ্ধ ঘোষণায় আদনান সামির প্রতিবাদ - গ্লোব নিউজ বিডি

ছবি
সম্প্রতি জঙ্গী সংগঠন তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিয়েছে। ক্ষমতায় এসেই তাদের নেতা ঘোষণা দেন দেশটিতে শীগগীরই সংগীত নিষিদ্ধ করা হবে, এছাড়া মেয়েদের ঘরের বাইরে বের হওয়াতেও থাকবে বিধিনিষেধ। বিষয়টির প্রতিবাদ জানিয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী আদনান সামি আজ ফেসবুকে লেখেন, " প্রিয় জাবিহুল্লাহ মুজাহিদ, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি দেখান তো কোরানের কোথায় লেখা আছে যে সংগীত অবৈধ কিংবা অনিসলামিক? সেইসাথে আপনি এটাও দেখান যে হাদীসের কোথায় নবী সরাসরি একথা বলেছেন? কোথাও না! " জানা যায়, আদনান সামির বাবা একজন পাকিস্তানি নাগরিক। এবং তার মা একজন ভারতীয়। তবে তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। আদনান সামি অসংখ্য সোলো অ্যালবামের পাশাপাশি বেশকিছু সিনেমার গানও গেয়েছেন।

দূর্গাপূজা নিয়ে বাংলায় গান করলেন কৈলাশ খের - গ্লোব নিউজ বিডি

ছবি
কৈলাশ খেরের কণ্ঠে ভক্তিমূলক গান শুনতে সবাই ভালোবাসেন। তাই তিনিও চান উপমহাদেশের যত পূজনীয় চরিত্র আছে সবাইকে নিয়ে গান করতে। এরই ধারাবাহিকতায় এবার শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে তিনি গাইলেন নতুন একটি গান। সম্প্রতি উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ অষ্টকাম নামে একটি গান প্রকাশ করেন তিনি। এসময় কৈলাশ খের ঘোষণা দেন, এখন থেকে ভারতবর্ষের প্রতিটি বৃহৎ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ভক্তিমূলক গান গাইবেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার দূর্গাপূজায় বাংলা ভাষায় তার এ গান। কৈলাশ খেরকে একবার এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিলো, কী করে তিনি কণ্ঠে এমন ভক্তিরস উৎপাদন করেন। এসময় কৈলাশের জবাবটি ছিলো, " আপনি গলা চর্চা করে, কিংবা সারেগামা রেয়াজ করে এমন ভক্তিভাব পাবেন না। এটা নির্ভর করে আপনার সমগ্র জীবনযাপন পদ্ধতির উপরে। আমি যখন বেকার ছিলাম, তখন মাজারে মন্দিরে ঘুরে বেড়াতাম। সাধু গুরু বৈষ্ণব পেলে বসে কথা শুনতাম, সেখান থেকেই এমন অনুভবের জন্ম হয়েছে ।"  

আত্মজীবনী লিখলেন বেয়ার গ্রীলস - গ্লোব নিউজ বিডি

ছবি
জনপ্রিয় টিভি সিরিজ ম্যান ভার্সেস ওয়াইল্ড খ্যাত বেয়ার গ্রীলস তার বনে জঙ্গলে, পাহাড়ে সাগরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে নেভার গিভ আপ, এ লাইফ অফ অ্যাডভেঞ্চার নামে একটি বই লিখেছেন। বইটি এবার শরতের শেষাশেষি প্রকাশিত হবে। গতকাল বেয়ার গ্রীলস ফেসবুকে বারাক ওবামার সাথে তোলা একটি ছবি আপলোড করে লেখেন, " মাঝেমধ্যে আমি ভাবি, কতইনা সৌভাগ্য আমার! আমি পৃথিবীর কিছু সেরা নেতা এবং বিনোদন দাতাদের সান্নিধ্যে এসেছি। যদিও আমার কাছে সত্যিকারের তারকা হলো বন্য পরিবেশ। বিশ্বের স্বনামধন্য অনুপ্রেরণা দাতাদের সাথে নিয়ে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা সত্যিই অতুলনীয় ছিলো। আমি খুবই উত্তেজিত, এ ধরণের কিছু মূহুর্ত আমি আমার বইয়ে আপনাদের জন্য তুলে ধরেছি। নেভার গিভ আপ নামের এ বইটি শরতের শেষদিকে বাজারে পাওয়া যাবে ।" জানা যায়, বেয়ার গ্রীলস এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বারাক ওবামা, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিত্রনায়ক অক্ষয় কুমার সহ অসংখ্য অনুপ্রেরণা দাতাদের সাথে নিয়ে প্রকৃতিতে টিকে থাকার শ্যূটিং করেছেন।

ডিসেম্বরে মুক্তি পাবে তেলুগু অ্যাকশন মুভি পুষ্পা - গ্লোব নিউজ বিডি

ছবি
ছবিটি পরিচালনা করছেন সুকুমার বান্দ্রেদী, যিনি কলেজের শিক্ষকতা ছেড়ে চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছেন। পুষ্পাতে অভিনয় করছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মান্ডানা, জগপতি বাবু, প্রকাশ রাজ, ধনঞ্জয়, সুনীল, শ্রীতেজ সহ আরো অনেকে। জানা যায়, নাভিন ইয়েরনেনি এবং রবিশংকর এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটির স্ক্রীপ্ট লিখেছেন পরিচালক নিজেই। ছবিটির সংগীত পরিচালনায় দেবী শ্রী প্রসাদ এবং ভিডিও এডিটিংয়ে রয়েছেন কার্তিক শ্রীনিবাস। নির্মাতারা জানান, আগামী ডিসেম্বরে খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ছবিটির পার্ট ওয়ান মুক্তি দেওয়া হবে। এছাড়া আগামী ২০২২ সালে ছবিটির পার্ট টু হিন্দী, তেলুগু, মালয়ালাম সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

আমেরিকায় যতীন পন্ডিতের সাথে শানের সাক্ষাত - গ্লোব নিউজ বিডি

ছবি
মাসখানেক হবে সপরিবারে আমেরিকায় রয়েছেন কণ্ঠশিল্পী শান। কোভিড পরিস্থিতিতে সরাসরি ভারত থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকলেও সার্বিয়া ঘুরে ঠিকই পৌছে গেছেন তিনি। বিভিন্ন অঙ্গরাজ্যে ঘুরে এবারে তারা গেছেন ক্যালিফোর্নিয়ায়। সেখানে স্বনামধন্য সংগীত পরিচালক যতীন পন্ডিতের বাসায় গিয়ে দেখা করেন তারা। শান আজ ফেসবুকে লেখেন, " যতীন সাহেব ও তার পরিবারের সাথে চমৎকার সময় কাটালাম। সুস্বাদু খাবার দাবার, অনেক হাসি তামাশা আর মজা করলাম। আমার খুব ভালো লেগেছে। যতীনদার ছেলে রাহুল যতীন এই সেলফিটি তুলেছে ।" এছাড়া শান আজ তার পরিবার নিয়ে ক্যালিফোর্নিয়ার হলিউড এলাকাতেও ঘুরতে যান। তিনি আজ এই ছবিটি শেয়ার করে লেখেন, " বলুন তো আমরা কোথায় বেড়াতে গেছি? যারা বুঝতে পারছেন না, তাদের জন্য বলছি, নীল আকাশ যেখানে পাহাড়কে ছুয়েছে সেখানে তাকান ।" জানা যায়, যতীন পন্ডিত ও তার ছোটভাই ললিত পন্ডিত একসাথে নব্বইয়ের দশকে বলিউডের সবচে জনপ্রিয় গানগুলোর সুর করেছেন। তাদেরকে একযোগে বলা হয় যতীন-ললিত যুগল। তারা দুভাই একসাথে জো জিতা ওহি সিকান্দার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, কাভি খুশী কাভি গাম সহ বেশক...

টলিউডে মিথিলার দ্বিতীয় ছবি এ রিভার ইন হেভেন - গ্লোব নিউজ বিডি

ছবি
সম্প্রতি মায়া সিনেমায় সন্ন্যাসীনি টাইপের একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে টলিউডে অভিষিক্ত হয়েছেন সৃজিতের বর্তমান বউ এবং তাহসানের সাবেক বউ মিথিলা। এবারে তিনি দ্বিতীয় ছবির জন্য জুটি বাঁধলেন রিঙ্গো ব্যানার্জীর সাথে। আজ মিথিলা টুইটারের মাধ্যমে এ ছবিটির ব্যাপারে জানান। রিঙ্গো ব্যানার্জীর রচনা ও পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন চন্দ্রায়ি ঘোষ, মিথিলা, অমৃতা চট্টোপাধ্যায়, দেবশংকর হালদার, শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চক্রবর্তী, তানিষ্ঠা বিশ্বাস সহ আরো অনেকে। মিথিলা বলেন, " আমি এ সিনেমাটি স্বাক্ষর করেছি দুটি কারণে। প্রথমতঃ এর গল্প, দ্বিতীয়তঃ এ গল্পে আমার চরিত্র। এটা একটা অসাধারণ গল্প যেখানে জীবনের চারটি ধারা এসে একটি নদীর জলে মিলেমিশে একাকার হয়ে যায় ।" জানা যায়, রিঙ্গো ব্যানার্জী দীর্ঘ চৌদ্দ বছর বিজ্ঞাপন নির্মাণে কাজ করার পর সিনেমা বানানো শুরু করেন। তিনিই প্রথম পূর্ব ভারতে ডিজিটাল সিনেমার প্রচলন করেন। তার বানানো মেসি, সেনাপতি, নীল রাজার দেশে সহ বেশ কয়েকটি সিনেমা ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

নতুন ছবিতে ফুটবলের জনক হিসেবে আসছে দেব অধিকারী - গ্লোব নিউজ বিডি

ছবি
আজ টুইটারে নির্মানাধীন গোলন্দাজ মুভির পোষ্টার আপলোড করে দেব লেখেন, " মহান কিংবদন্তী নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ১৫২ তম জন্মদিনে গোলন্দাজ সিনেমার পোষ্টার প্রকাশ করলাম। ছবিটি শীগগীরই আপনারা দেখতে পাবেন ।" জানা যায়, নগেন্দ্রপ্রসাদ ১৮৭৭ সালে কোলকাতার হেয়ার স্কুলের ছাত্র থাকাকালীন ভারতীয় তরুণদের মধ্যে প্রথম ফুটবল খেলা প্রচলন করেন। তিনি দি বয়েজ ক্লাব নামে একটি সংগঠন সৃষ্টি করেন যা ছিলো ভারতের ইতিহাসে প্রথম কোনো ফুটবল ক্লাব। গোলন্দাজ সিনেমাটি নির্মিত হচ্ছে শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনির যৌথ প্রযোজনায়। এটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জী। স্পোর্টস ঘরানার এ ছবিটিতে অভিনয় করেছেন দেব অধিকারী, আলেক্সান্ডার লিওনার্দো নেইল, অনির্বান ভট্টাচার্য, ঈশা সাহা, ইন্দ্রাশীষ রায়, শ্রীকান্ত আচার্য সহ আরো অনেকে। সিনেমাটি চলতি বছর ১০ অক্টোবর মুক্তি পেতে পারে।

নিউইয়র্কে প্রিয়াঙ্কা চোপড়ার রেস্তোরায় খেলেন অনুপম খের - গ্লোব নিউজ বিডি

ছবি
মাস চারেক আগে নিউইয়র্কে সোনা নামের এই রেস্তোরাটি উদ্বোধন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। বয়সে ১১ বছরের ছোট প্রিয়াঙ্কার স্বামী নিকোলাস জেরী জোনাসও তাকে যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে এই রেস্তোরা স্থাপনে সহায়তা করেন। প্রিয়াঙ্কা রেস্তোরাটি সম্পর্কে বলেন, " সোনা হলো এক টুকরো ভারত। যেখানে আবহমান কালের ভারতকে দেখতে পাওয়া যাবে, তার স্বাদ পাওয়া যাবে। যেরকম ভারতে আমি বেড়ে উঠেছি ।" জানা যায়, সোনা রেস্তোরাটিকে এর নামের সাথে মিল রেখে সোনালী রঙ্গে সুসজ্জিত করা হয়েছে। এর খাদ্যতালিকা থেকে শুরু করে আসবাবপত্র সবকিছুতেই একটা ভারতীয় ফ্লেভার রাখার চেষ্টা করা হয়েছে। গতকাল অনুপম খের সোনাতে খেয়ে টুইটারে লেখেন, " প্রিয়তমা প্রিয়াঙ্কা, তোমার রেস্তোরা সোনায় রাতের খাবার খেয়ে আমি সত্যিই পরিতৃপ্ত। সবকিছুই ছিলো অসাধারণ। খাদ্যের গুণগত মান, নিরিবিলি পরিবেশ, কর্মচারীদের সুন্দর ব্যাবহার সবই প্রশংসনীয়। তুমি বহির্বিশ্বে ভারতীয়দের গর্বিত হওয়ার আরো একটি সুযোগ করে দিয়েছো। চালিয়ে যাও, তুমি সবার সেরা। তোমার জয় হোক !"

বৃষ্টির মধ্যেও বিনিসুতোয় দেখতে দর্শকের উপচেপড়া ভীড় - গ্লোব নিউজ বিডি

ছবি
আজ কোলকাতার আচার্য জগদীশ চন্দ্র বসু রোডে অবস্থিত পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দনে অতনু ঘোষ পরিচালিত বিনিসুতোয় সিনেমাটি প্রদর্শিত হয়। জয়া আহসান ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি দেখতে প্রচুর ভীড় করে দর্শকরা। জয়া আজ তার ফেসবুক পেজে দর্শকের কয়েকটি ছবি আপলোড করেন। তিনি লেখেন, " এগুলো বিকেল বেলার ছবি। আজ কোনো ছুটির দিন নয়। এমনকি আকাশটাও মেঘলা, প্রায়ই বৃষ্টি হচ্ছে। তা সত্বেও একটা বাংলা ছবি দেখার জন্য কোলকাতার দর্শকেরা হুমড়ি খেয়ে পড়েছেন। দর্শকের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ ।" জানা যায়, এই সিনেমার গল্পে কাজল ও শ্রাবণী নামের দুটি চরিত্র একটি রিয়েলিটি গেম শোতে এসে একে অন্যের সাথে পরিচিত হয়। সেখানে তারা পরস্পরকে দুইটি ভিন্ন গল্প শোনায়।

আসছে নতুন হলিউড মুভি দি অ্যাডাম প্রোজেক্ট - গ্লোব নিউজ বিডি

ছবি
স্বনামধন্য পরিচালক শন লেভি বানাচ্ছেন টাইম ট্রাভেল বিষয়ক এই বৈজ্ঞানিক কল্পকাহিনীটি। এতে অভিনয় করছেন রায়ান রেনল্ডস, জেনিফার গার্নার, জো সালডানা, মার্ক রুফালো, ক্যাথেরিন কিনার, ওয়াকার স্কবেল সহ আরো অনেকে। পরিচালক শন লেভি জানান, এ সিনেমায় দেখা যাবে রায়ান রেনল্ডস টাইম মেশিনের সহায়তায় অতীতে ফিরে যাবে এবং নিজের কিশোর অবস্থার সঙ্গে বন্ধুত্ব করবে। সে তার বর্তমান অভিজ্ঞতা দ্বারা অতীতের কিশোরটিকে উপদেশ দেবে এবং অনুপ্রাণিত করবে। শন লেভি আরো জানান, এটি হবে একটি অ্যাকশন ও অ্যাডভেঞ্চার ঘরানার মুভি। জানা যায়, অত্যান্ত ব্যায়বহুল এ সিনেমাটির বর্তমানে শ্যূটিং চলছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের ভ্যানকাউভার, ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্য এবং কানাডায় সিনেমাটির বেশকিছু দৃশ্য ধারণ করা হয়েছে। বাকী দৃশ্যের শ্যূটিং এবং পোষ্ট প্রোডাকশন শেষে সিনেমাটি আগামী ২০২২ সালের শুরুর দিকে মুক্তি দেয়া হবে।

শুরু হলো টলিউড মুভি চীনে বাদাম এর শ্যূটিং - গ্লোব নিউজ বিডি

ছবি
 জানা যায়, ছবিটি পরিচালনায় রয়েছেন স্বনামধন্য পরিচালক শিলাদিত্য মৌলিক। এতে অভিনয় করবেন মেগা সিরিয়ালের খ্যাতিমান তারকা ইয়াশ দাশগুপ্ত এবং এনা সাহা। ছবিটি পরিবেশিত হবে জেরেক এন্টারটেইনমেন্টের ব্যানারে। গতকাল হিন্দু রীতি অনুযায়ী পুরোহিত ডেকে পূজা অনুষ্ঠাণের মধ্য দিয়ে স্টিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। ফিল্ম ইন্ডাষ্ট্রীতে সাধারণত কেক কেটে মহরত অনুষ্ঠান পালন করা হলেও বেদের শ্লোক, ধূপের ধোয়া আর গঙ্গার জলে এক নতুন মাত্রা যুক্ত হয়েছিলো চীনে বাদামের মহরতে। এসময় উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক, নায়ক ইয়াশ দাশগুপ্ত, নায়িকা এনা সাহা সহ আরো অনেকে। এদিকে এনা সাহা আজ টুইটারে একটি পোষ্ট করে জানান, আজ থেকে শ্যূটিং আরম্ভ করলেন তারা।

দেশের সংস্কৃতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করলেন আসিফ - গ্লোব নিউজ বিডি

ছবি
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর গতকাল এক ফেসবুক পোষ্টে আফসোস করেন দেশের চলমান সাংস্কৃতিক অবক্ষয় নিয়ে। তিনি লেখেন, " নানান অনিয়মে গানের মানুষদের স্বপ্ন ফিকে হয়ে গেছে। মিউজিক প্রডিউসার যারা ছিলেন পৃষ্ঠপোষকতায়, তারা অলমোস্ট আর গানে নেই। পুরনো অডিও ব্যবসার ইনকাম আর নেই। নতুন গান সৃষ্টির চেয়ে পুরনো গানের হালুয়া রুটির ভাগ নিয়ে মনযোগী সবাই। পেশাদারদের কাজ শূন্যের কোঠায়। সঙ্গীত চলছে আনাড়িদের টাকায়, ষ্টেজ শো এখন মোটামুটি ইতিহাসের পর্যায়ে পৌঁছে গেছে। অডিও প্রযোজকরা ব্যস্ত নাটক নির্মানে ।" তিনি আরো বলেন, " দেশান্তরী হচ্ছেন দেশের সেরা গায়ক গায়িকারা। পেশা বদলে গ্রামের বাড়ী চলে যাচ্ছেন প্রান্তিক মিউজিশিয়ানরা। যাত্রাশিল্প শেষ হয়েছে আরো আগে। অথচ সুষ্পষ্ট নীতিমালা এবং সঠিক ব্যাবস্থাপনা থাকলে তাদেরকেও কাজে লাগানো যেতো সমাজের উন্নয়নে। জরুরী ম্যাসেজ পৌঁছানো যেতো সোনালী দিনের মত আনন্দ বিনোদনের মাধমে। যাদের কাছে গান থেকে অর্জিত মুনাফা জমা, ইন্ডাস্ট্রীতে তাদের ইনভেস্টমেন্ট আর আসেনা। সঙ্গীত এখন ভাইরাল নাটকীয়তার শিকার। গুরুমূখী বিদ্যাটা হয়ে গেছে পশ্চাৎমূখী, আফসোস বাংলাদেশ। কোনো একজন ওস্তাদ বলে গিয়...

আপেল ক্ষেতের মালিক বলিউড নায়িকা প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি

ছবি
গতকাল শিমলায় অবস্থিত গ্রামের বাড়ি থেকে একটি ভিডিও শেয়ার করেন প্রীতি। এতে দেখা যায় একটি সুবিশাল আপেল বাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে প্রীতি লেখেন, " অনেকদিন পর আপেল গাছ দেখে আমি খুবই উত্তেজিত। বাইরে বৃষ্টি হচ্ছিলো, কিছুক্ষণের জন্য বৃষ্টি থামতেই আমি ছুটে যাই আপেল বাগানে‌। অনেক বছর পরে আপেলের মৌসুমে আমাদের বাগান দেখতে গ্রামে আসলাম। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি ।" ভিডিওটিতে প্রীতি আরো বলেন, " আমি হিমাচল প্রদেশের শিমলায় আমাদের পারিবারিক বাগানে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর আপেল জন্মেছে, কারণ এখন আপেলের মৌসুম। অনেক বছর পর এই আপেলের বাগানে এসে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। হিমাচলের আপেলগুলো হলো পৃথিবীর সবচে সেরা আপেল। আমি এখন কাগজে কলমে একজন পেশাদার চাষী। এখন থেকে নিয়মিত এখানে আসা যাওয়া করবো ।" জানা যায়, প্রীতি জিনতা ইংরেজীতে অনার্স পাশ করার পর ১৯৯৮ সালে দিল ছে মুভিটির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর চোরি চোরি চুপকে চুপকে সিনেমার শ্যূটিং চলাকালে মুম্বাইয়ের মাফিয়া ডন ছোটো শাকিল তাকে ভয়ভীতি দেখালে তিনি অপরাধ মনস্তত্ব নিয়েও আরেকবার অনার্...

নিজের বউকে আবারও বিয়ে করলেন প্রকাশ রাজ - গ্লোব নিউজ বিডি

ছবি
গতকাল টুইটারে কয়েকটি ছবি আপলোড করে প্রকাশ লেখেন, " আজ রাতে আমরা দুজন আবারও বিয়ে করলাম, কারণ আমাদের ছেলে বেদান্ত এটা স্বচক্ষে দেখতে চেয়েছিলো। পারিবারিক মূহুর্তগুলো সত্যিই স্বর্গীয় ।" প্রকাশ আরো লেখেন, " রাতের আগন্তকদের জন্য এটা ভীষণ সত্যি হয়ে উঠেছিলো। হে আমার প্রিয়তমা স্ত্রী, একজন চমৎকার বন্ধু হওয়ার জন্য, একজন প্রেমিকা হওয়ার জন্য এবং জীবনযাত্রায় একজন মহান সহযাত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ।" প্রকাশ রাজ প্রধানত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করলেও প্রায়ই তাকে বলিউড মুভিতে দেখা যায়। এছাড়া তার আরো পরিচয় রয়েছে। তিনি একাধারে রাজনীতিবিদ, পরিচালক, প্রযোজক, টিভি উপস্থাপক সহ আরো অনেক গুণে গুনান্বিত।

গান গাওয়া ছেড়ে দেবেন সালমা আক্তার - গ্লোব নিউজ বিডি

ছবি
আজ ময়মনসিংহের হালুয়াঘাটে শশুরবাড়ী এলাকায় নির্মিতব্য পার্ক থেকে লাইভে এসেছিলেন সালমা আক্তার। অ্যাডভোকেট স্বামীর সাথে তিনি যৌথভাবে এ পার্কটি বানাচ্ছেন। লাইভে ভক্তদের কমেন্টের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ মন্তব্যও করেন তিনি। এসময় কিছু দর্শক তার দ্বিতীয় বিয়ে সম্পর্কে বাজে মন্তব্য করেন এবং কিছু দর্শক গান গাওয়ার উপরে ধর্মীয় নিষেধাজ্ঞার কথা বললে সালমা বলেন, " আমি জানি গান গাওয়া হারাম। আমি যেহেতু মুসলিম, তাই ইচ্ছা আছে ত্রিশ বছরের পর গান ছেড়ে দেবো। তবে আগামী দুই আড়াই বছরের মধ্যে অন্তত পাঁচ হাজার গান রেকর্ড করতে চাই। কারণ, যারা আমাকে সংগীত জগতে স্থান করে দিয়েছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত ।" জানা যায়, সালমা আক্তার ২০০৬ সালে এনটিভিতে প্রচারিত ক্লোজআপ ওয়ান অনুষ্ঠাণের মাধ্যমে সংগীত জগতে পদার্পণ করেন। ২০১০ সালে সাবেক সংসদ সদস্যকে বিয়ে করার পর দুই বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। এরপর ২০১৮ সালে তিনি যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীকে বিয়ে করেন। সালমার দুটি মেয়ে রয়েছে। তাদের নাম স্নেহা ও সাফিয়া।

শরৎকালে হিমালয় ভ্রমণের ধুম পড়েছে টলিউডে - গ্লোব নিউজ বিডি

ছবি
স্বনামধন্য পরিচালক বিরসা দাসগুপ্ত বর্তমানে রয়েছেন নেপাল আর ভুটানের মাঝামাঝি অবস্থিত ভারতের সিক্কিম এলাকায়। অঞ্চলটি একেবারে হিমালয়ের পাদদেশে অবস্থিত। আজ তিনি একটি ঝুলন্ত ব্রিজের উপর দাড়ানো অবস্থায় ছবি তুলে টুইটারে আপলোড করেন। তিনি লেখেন, " রেলি নদীর উপরে এই ব্রিজটি ১৯১৩ সাল থেকে ঝুলছে। পশ্চিমবঙ্গের সৌন্দর্য সত্যিই অতুলনীয় ।" অন্য একটি ছবিতে তাকে দেখা যায় কুয়াশাচ্ছন্ন পাহাড়ী জঙ্গলে দাড়িয়ে থাকতে। এটির ক্যাপশনে তিনি লেখেন, " তাকদা এলাকায় আছি। তাকদা নামের এই এলাকাটিকে বলা হয় কুয়াশার চাদর ।" অপরদিকে চিত্রনায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত হিমালয় ভ্রমণে যাওয়াকালে চন্ডীগড় বিমানবন্দরে মুখোমুখি হয়ে পড়েন স্বনামধন্য পরিচালক ইমতিয়াজ আলীর। তার সাথে একটি ছবি আপলোড দিয়ে ঋতুপর্ণা লেখেন, " হিমাচলের দিনপঞ্জী, জাব উই মেট সিনেমার পরিচালক ইমতিয়াজ আলীর সাথে মিট হয়ে গেলো। তিনি আমার অভিনীত ২০১৪ সালের মুভি তিনকাহন পরিবেশনায় সহায়তা করেছিলেন। এটি পরিচালনা করেন বৌদ্ধায়ন মূখার্জী । হঠাৎ এভাবে দেখা হওয়ায় আমরা দুজনেই খুব অবাক হয়েছি ।"