পোস্টগুলি

জুলাই, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

সানাক সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে রুকমিনি মৈত্রের - গ্লোব নিউজ বিডি

ছবি
 জানা যায় টলিউডের জনপ্রিয় নায়ক দেব অধিকারীর বউ রুকমিনি বর্তমানে বলিউড পরিচালক কানিষ্ক ভার্মা পরিচালিত অ্যাকশন ধাচের মুভি সানাক এ অভিনয় করছেন। বলিউডে এটাই তার প্রথম ছবি। এদিকে, সম্প্রতি কোরবানী ঈদের দিন তিনি টলিউড পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের কিশমিশ ছবিতেও চুক্তি স্বাক্ষর করেছেন। সানাক শেষ করেই কিশমিশে ঢুকবেন রুকমিনি। এ সিনেমায় তিনি অভিনয় করবেন স্বামী দেবের সাথে। সম্প্রতি রুকমিনি মৈত্র টুইটারে সানাক ছবিটি সম্পর্কে লেখেন, " নিয়ে এলাম আমার নতুন ছবি। আপনাদের শুভকামনা ও দোয়া প্রয়োজন। ভালবাসা যখন বিপন্ন হয়, তখন কোনেকিছুই পারেনা সংঘাত থামাতে। পরিবেশন করছি সানাক। আমাদের পরবর্তী অ্যাকশন মুভি। এতে আমার সাথে অভিনয় করেছেন বিদ্যূৎ জামওয়াল, নেহা ধুপিয়া, চন্দন রায় সান্যাল সহ আরো অনেকে ।" জানা যায়, সানাক সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ এবং জি স্টুডিয়োজ। ছবিটি পরিবেশিত হবে সানশাইন পিকচার্স প্রাইভেট লিমিটেড এর সৌজন্যে।

গুণীজনদের বই উপহার দিচ্ছেন অনুপম খের - গ্লোব নিউজ বিডি

ছবি
 বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা অনুপম খের সম্প্রতি অভিনয়ের পাশাপাশি বই লেখায় মন দিয়েছেন। তার লেখা এসব বই পাঠকরা তেমন আগ্রহ করে কিনছেনা দেখে তিনি নিজেই জনে জনে বই উপহার দিচ্ছেন। সম্প্রতি তিনি আমেরিকায় গিয়ে এক ভারতীয় ডাক্তারকে বই উপহার দেওয়ার ছবি শেয়ার করেন। এতে তিনি লেখেন, " আমি খুব গর্ববোধ করি যখন আমি আমেরিকায় এসে ভারতের কৃতিসন্তানদের সাথে মিলিত হই। ডাক্তার সুন্দর জগন্নাথ ভারতের চেন্নাই শহরের নিকটবর্তী একটি গ্রাম থেকে এসেছেন। বর্তমানে তিনি আমেরিকার সেরা চিকিৎসকদের একজন। তার সাথে দেখা করে তাকে আমার লেখা আজই তোমার সেরা দিন বইটি উপহার দিলাম ।" এর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি বই পাঠালে মোদী তাকে একটি চিঠির মাধ্যমে ধন্যবাদ জানান। পরে অনুপম খের চিঠিটি টুইটারে শেয়ার করে লেখেন, " মাননীয় প্রধানমন্ত্রী, আমার বই সম্পর্কে আপনার অত্যন্ত সুন্দর ও উৎসাহব্যাঞ্জক মন্তব্যের জন্য ধন্যবাদ! আমি খুবই সম্মানিত বোধ করছি। আপনি সত্যিই খুব প্রেরণাদায়ক নেতা। আপনি বছরের পর বছর আমাদের নেতৃত্ব দিন। আমার মা আপনার জন্য দোয়া করেছেন। আপনার চিঠি আমার জন্য সম্পত্তি স্বরুপ ।"

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নিয়ে পরমব্রত বানালেন অভিযান - গ্লোব নিউজ বিডি

ছবি
টলিউডে বর্তমানে অভিনয়ে কিংবা নির্মাণে যার নাম প্রথম সারিতে রয়েছে তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এর অভিযানকে তুলে ধরেছেন তার অভিযান সিনেমায়। গত সোমবার সিনেমাটি ইংল্যান্ডের বার্মিংহাম ভারতীয় চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো প্রচারিত হয়। এরপর এটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন চলচ্চিত্র উৎসবের জন্যও মনোনীত হয়। গতবছর সিনেমাটির শ্যূটিং শুরু হয়েছিলো। এ বছর সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে সিনেমাটি মুক্তি দেয়া হয়।  সিনেমাটির আবহ সংগীত রচনা করেছেন প্রবুদ্ধ ব্যানার্জী। গত মঙ্গলবার পরমব্রত এই বিড়ালের ছবিটি আপলোড করে লেখেন, " যেহেতু প্রবুদ্ধ ব্যানার্জীর সংগীত রচনা শেষ হয়েছে, এবং ফিল্মটি লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে, এখন সময় এসেছে প্রবুদ্ধর প্রধান সহকারী সংগীত পরিচালককে পরিচয় করিয়ে দেওয়ার। এ হলো মিনি। সাবাশ পোষা বিড়াল !"

দিল্লীতে ঘুরতে গেছেন আমিশা প্যাটেল - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের জনপ্রিয় নায়িকা এবং মুম্বাইয়ের কোটিপতি ব্যাবসায়ী আমিশা প্যাটেল করোনাকালে অফিসে যাচ্ছেন না। জুম মিটিংয়ের মাধ্যমে তিনি কর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন আর হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন শহর থেকে শহরে। বর্তমানে তিনি আছেন ভারতের রাজধানী দিল্লীতে। গতকাল টুইটারে একটি পানি খাওয়ার ভিডিও প্রকাশ করে তিনি জানান, " পানি খাচ্ছি, পানি খাচ্ছি এবং খেয়েই চলেছি। সকালবেলা একটা লম্বা দৌড় দিয়েছি, এরপর ব্যায়াম করেছি। আশা করছি আমাদের প্রিয় রাজধানী দিল্লীতে আজকের দিনটা সুন্দর কাটবে ।" তিনি আরো লেখেন, " অনেকদিন পর দিল্লীতে এসে আমি আমার পুরোনো বন্ধুদের সাথে মিলিত হয়েছি। তাদের সাথে মদপান করেছি। করোনার জন্য অনেকদিন আমি আমার এসব বন্ধুদের দেখা পাইনি ।" জানা যায়, সম্প্রতি কাজের ফাঁকে ফাঁকে ভিডিও কলে ভক্তদের সময় দিচ্ছেন আমিশা প্যাটেল।

প্যারীসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন মল্লিকা শেরাওয়াত - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের স্বনামধন্য এই অভিনেত্রী অনেকদিন হলো ফ্রান্সের রাজধানী প্যারীসে অবস্থান করছেন। সম্প্রতি তিনি টুইটারে বেশকিছু ছবি শেয়ার করে লেখেন, ভালবাসার শহর প্যারীসে গ্রীষ্মের ছুটি কাটাতে এসেছি। মল্লিকা জানান, প্যারীসের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো রেস্তোরায় তিনি ঘুরে ঘুরে খেতে পছন্দ করেন। কখনও দেখা যায় বিরাট আকৃতির একটি ডোসা তিনি একাই খেয়ে ফেলেন। কখনওবা বন্ধুদের সাথে শেয়ার করে খান অরিজিনাল অরেঞ্জ জুস। খাবারের প্রতি মল্লিকার রয়েছে এক অন্যরকম টান। সম্প্রতি বাস্তিল দূর্গ দিবস উপলক্ষ্যে প্যারীসে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জনাব জাভেদ আশরাফ মল্লিকা শেরাওয়াতকে দূতাবাসে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানেও ভালো খাওয়া দাওয়া হয়েছে তার। মল্লিকা জানান, ভালোবাসার শহর প্যারীসে তিনি আরো কিছুদিন থাকবেন।

এমপিকে নিয়ে মৈনাক ভৌমিকের নতুন ছবি মিনি - গ্লোব নিউজ বিডি

ছবি
টিভি সিরিজ থেকে উঠে আসা টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী কেবল একজন অভিনেত্রীই নন, একইসাথে তিনি নেত্রীও বটে। কোলকাতার ভাগ্য নির্ধারণে তৃনমূল সরকারের নির্বাচিত এই সংসদ সদস্যের অনেকটাই হাত রয়েছে। তবে ভালো ক্যারেক্টারের লোভ অভিনেতাকে কখনোই ছেড়ে যায়না। তাই সম্পূর্ণা লাহিড়ী প্রযোজিত নারীবাদী সিনেমা মিনিতে অভিনয়ের জন্য মৈনাক ভৌমিকের সাথে জুটি বাঁধলেন তিনি। মিমি বলেন, " মৈনাকদা যখন আমি আর আমার গার্লফ্রেন্ডস বানিয়েছিলো, তখন এমন নারীকেন্দ্রিক ছবির চল ছিলোনা। সময়ের চেয়ে কিছুটা এগিয়ে ছবির ভাবনা সাজায় মৈনাকদা। নারী চরিত্র লেখে যত্ন করে। সেটাই ভালো লাগে ।" সাংসদকে নিয়ে কাজ করতে চলেছেন মৈনাক। এ ব্যাপারে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, " আমি পলিটিক্যালি ইনকারেক্ট মানুষ। টেনশন হচ্ছে যে, মিমির সামনে কী বলতে কি বলে ফেলবো। আমার মজাও আছে। সংসদের ভিতরে কি কি হয়, সেসব আমি ওকে জিজ্ঞেস করতে পারবো ।" জানা যায়, মিমি বর্তমানে অরিন্দম শীলের একটি মুভিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। এ ছবিটির জন্য তাকে মার্শাল আর্ট শিখতে হচ্ছে। হাতে থাকা ছবিটার শ্যূটিং শেষ হলেই মৈনাকের ছবির কাজ শুরু করবেন ত...

ববিতার জন্মদিনে শাকিবখানের আক্ষেপ | গ্লোব নিউজ বিডি

ছবি
বাংলা সিনেমার পর্দা একসময় যার দৃপ্ত পদচারণায় মুখরিত ছিলো, আজ সেই চিত্রনায়িকা ববিতার জন্মদিন। এ দিনে তাকে শুভেচ্ছা জানিয়ে অনেকেই অনেককিছু লিখেছেন। তবে ঢালিউডের বর্তমান কিং খান হিসেবে পরিচিত শাকিব খানের লেখায় ঝরে পড়ে আক্ষেপ। তিনি লেখেন, " অভিনয়ে আসার পর যে কজন অভিভাবক পেয়েছি, তাদের অন্যতম ববিতা ম্যাডাম। তাঁর মতো এমন অভিজ্ঞ, দক্ষ অভিনয় শিল্পী মাথার উপর ছায়া হয়ে থাকলে সব কিছুই সহজ হয়ে যায়। অনস্ক্রিনে অসংখ্যবার দর্শক তাকে আমার মায়ের ভূমিকায় দেখেছেন, অথচ অফস্ক্রিনেও তিনি আমার কাছে তেমন একজন মমতাময়ী মা। দেশের সিনেমাপ্রেমী মানুষের কাছে তো বটেই, বিশ্ব সিনেমার ইতিহাসেও যার নাম ডাক। সেই সত্তরের দশকেই ববিতা ম্যাডাম বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ঘুরেছেন। বাংলা সিনেমার প্রতিনিধিত্ব করেছেন। সেই সময়ে দেশের সব গুণী নির্মাতাদেরও পছন্দের তালিকায় ছিলেন আমাদের ববিতা ম্যাডাম। কাজ করেছেন সত্যজিৎ রায়ের মতো পৃথিবীখ্যাত নির্মাতার সিনেমাতেও। ওপার বাংলায় ষাট, সত্তর, আশির দশকে পাশের দেশের সিনেমার  অভিনেতা অভিনেত্রীদের ঘিরে কতো কতো সিনেমা নির্মিত হচ্ছে; অথচ ববিতা ম্যাডামদের মতো গুণী অভিনয়শিল্পীদের আমরা প...

মুক্তির তারিখ পেছালো হিন্দী সিনেমা রাধে শ্যাম এর - গ্লোব নিউজ বিডি

ছবি
জানা যায়, কেকে রাধাকৃষ্ণ কুমার পরিচালিত ছবিটি আজ ভারতজুড়ে সিনেমা হলে মুক্তি পাবার কথা ছিলো। কিন্তু চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ১৪ জানুয়ারী মকর সংক্রান্তির দিনে মুক্তির তারিখ পেছানো হয়েছে। রাধেশ্যাম ছবিতে অভিনয় করেছেন প্রভাস, পুজা হেজ সহ আরো অনেকে। ইউভি ক্রিয়েশনস এবং টি সিরিজ প্রযোজিত এ সিনেমাটি হিন্দীর পাশাপাশি তামিল, তেলুগু, মালায়ালাম ইত্যাদি ভাষাতেও রিলিজ দেয়া হবে। সিনেমাটি সম্পর্কে নায়িকা পূজা বলেন, " ঘুম থেকে উঠে আজ একটা সারপ্রাইজ পেলাম। রাধেশ্যাম ছবিটি আমার প্রিয় উৎসব মকর সংক্রান্তিতে মুক্তি পাচ্ছে জেনে আমি অনেকক্ষণ খুশীতে নেচেছি। সংক্রান্তি সবসময়ই আমার জন্য সৌভাগ্য বয়ে আনে। আপনাদের এটি দেখানোর জন্য আমার আর দেরী সহ্য হচ্ছেনা। সত্যি বলছি, আমি এটায় মনপ্রাণ দিয়ে কাজ করেছি ।" সিনেমাটির গল্প কেমন হবে সে বিষয়ে ইঙ্গিত দিয়ে সিনেমাটির অফিশিয়াল পেজে বলা হয়, " অনেকেই এটাকে পাগলামী বলে, আমরা এটাকে বলি ভালবাসা। এই প্রেমকাহিনী চিরদিন আপনার হৃদয়ে গেঁথে থাকবে ।"

মিমি সিনেমাটির উচ্ছসিত প্রশংসা করলেন তারকারা - গ্লোব নিউজ বিডি

ছবি
দিনেশ বিজন প্রযোজিত ও লাক্সমান উতেকার পরিচালিত মিমি সিনেমাটি আজ নেটফ্লিক্স এবং জিয়ো সিনেমা অ্যাপে মুক্তি পেয়েছে। সামরুদ্ধি পোরে রচিত গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটির পরিবেশনায় রয়েছে ম্যাড ডক অরিজিনালস এবং জিয়ো স্টুডিওজ। ছবিটি দেখে বলিউড নায়িকা নেহা ধুপিয়া বলেন, " মিমি সিনেমাটি দুর্বলচিত্তদের জন্য নয়। লক্ষণ উতেকার সাহেব, আপনি কী সুন্দর একটা ছোট্ট ফিল্ম বানিয়েছেন। আমি কেদেছি, অনেক কেদেছি এবং এখনও কেদে চলেছি। এবং  আপনি জানেন, কেন, কীসের জন্য। সবাই কতই না সুন্দর কাজ করেছে ফিল্মটিতে। আমি সবার, বিশেষ করে কৃতি সানোন এবং পংকজ ত্রিপাঠি সাহেবের প্রেমে পড়ে গেছি ।" এদিকে বিহারের ভাংরা গানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক দালের মেহেন্দী মুভিটির মিউজিক সম্পর্কে বলেন, " মিমি ছবিটি দেখলাম। এ আর রহমান এবং তার দল চমৎকার কাজ করেছে। ঈশ্বর সবসময় তাদের মঙ্গল করুন ।" মিমি সিনেমার মিউজিক করেছেন এ আর রহমান। তিনি জানান, এ সিনেমার রেহাই দে, হুতুতু, পরমসুন্দরী ইত্যাদি গানগুলো ইতিমধ্যেই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে।

পশ্চিমবঙ্গের সিনেমায় অভিষেক ঘটলো মিথিলার - গ্লোব নিউজ বিডি

ছবি
 বাংলাদেশের জনপ্রিয় নাট্য অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশীদ মিথিলা। বর্তমানে তিনি কোলকাতার পরিচালক সৃজিত মূখার্জীর বিবাহিত বউ। পূর্ববাংলার দর্শকের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে এবারে তিনি পা রাখছেন পশ্চিমবাংলার সিনেমায়। মায়া সিনেমাটির মধ্য দিয়ে টলিউডে অভিষেক হচ্ছে মিথিলার। বৃটিশ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার রচিত ম্যাকবেথ অবলম্বনে মায়ার চিত্রনাট্য তৈরী করা হয়েছে। পরিচালক রাজর্ষি দে তার মুন্সিয়ানা প্রয়োগ করে মায়ার স্ক্রীপ্টে ম্যাকবেথের এক নারীবাদী প্রতিমা ফুটিয়ে তুলেছেন। জানা যায়, গতকাল এ সিনেমাটির শ্যূটিং শেষ হয়েছে। এরপর পোষ্ট প্রোডাকশন শেষে ছবিটি রিলিজ দেওয়া হবে। ছবিটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানতে চাইলে মিথিলা বলেন, " মায়ার ভেতরে অনেক মায়া আছে। প্রচণ্ড শক্তি আছে। অনেক অনেক সারপ্রাইজ পর্দায় দেখার জন্য থাকুক। মায়া সিনেমায় আমি এমন একটা চরিত্রে অভিনয় করছি, যে রকম চরিত্রে দর্শক আমাকে আগে কখনো দেখেননি "।

অপূর্বর ভাবনা অবলম্বনে ভূতের নাটক স্টোর রুম - গ্লোব নিউজ বিডি

ছবি
 রোমান্টিক নাটকের হিরো হিসেবে অপূর্ব অতুলনীয়, এ কথা সবারই জানা। তবে কাহিনী রচনাতেও যে তার অসামান্য প্রতিভা রয়েছে, একথা অনেকেই জানেন না। সম্প্রতি অপূর্বর আইডিয়া নিয়ে স্টোর রুম নামে একটি ভূতের নাটক রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। শাহরিয়ার শাকিল প্রযোজিত এ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব, সাবিলা নূর, শাহেদ আলী সহ আরো অনেকে। নাটকটি সম্পর্কে গতকাল অপূর্ব ফেসবুকে লেখেন, " প্রিয় দর্শক, নাটকটি দেখে ভয় পেতে চাইলে অবশ্যই একা একা হেডফোন ব্যবহার করে দেখবেন। সতর্কীকরণ: যাদের বয়স ১৬ বছরের নীচে, তারা এবং হার্টের রোগীরা দয়া করে এটা দেখবেন না ৷" গ্লো অ্যান্ড লাভলী নিবেদিত এই নাটকটির সিনেমাটোগ্রাফী করেছেন কামরুল ইসলাম শুভ। নাটকটি গতকাল ইউটিউবে প্রচারিত হয়।

আন্তর্জাতিক বাঘ দিবসে তারকাদের বিশ্লেষণমূলক মন্তব্য - গ্লোব নিউজ বিডি

ছবি
 আজ ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। এ দিনে বাঘ এবং বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারকারা। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির বাঘ আছে। তবে ভারত এবং বাংলাদেশের স্থানীয় বাঘ পৃথিবীর সবচে সুন্দর। আভিজাত্যপূর্ণ ডোরাকাটা এসব বাঘকে বলা হয় রাজকীয় বাংলার বাঘ। বহির্বিশ্বে রয়াল বেঙ্গল টাইগার হিসেবে পরিচিত এই বাঘ বিবর্তনবাদ অনুযায়ী বিড়ালেরই একটা প্রজাতি। বাঘ সম্পর্কে বলিউড নায়িকা দিয়া মির্জা লেখেন, " এই বাঘ দিবসে বন অধিদপ্তরের কর্মীদের সালাম জানাই। তারা বন এবং বন্যপ্রাণী সংরক্ষণে তাদের জীবন উৎসর্গ করে। তারা না থাকলে আমরা ভারতের ৭০ শতাংশ বন্যপ্রাণীকে বাঁচাতে পারতাম না ।" ক্রিকেটার শচীন টেন্ডুলকার বলেন, " বাঘ দেখাটা আমার কাছে বরাবরই আনন্দের। আশ্চর্যজনক এই বড় বড় বিড়ালগুলি কতই না সুন্দর। আমাদের যেকোনো মূল্যে তাদেরকে রক্ষা করতে হবে। কারণ, আমাদের জঙ্গলগুলোর অস্তিত্ব তাদের উপরেই নির্ভরশীল ।" এদিকে জাতিসংঘ আজ এক বিবৃতিতে জানায়, বিশ্বে বাঘের সংখ্যা ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে। সারা পৃথিবীর চিড়িয়াখানাগুলোতে যত বাঘ বন্দী আছে, তারচে জঙ্গলে মুক্ত অবস্থায় থাকা বাঘের সংখ্যা কম।

মেদিনীপুরের রাজ পরিবারের উত্তরসুরী চিত্রনায়িকা জুন মালিয়া - গ্লোব নিউজ বিডি

ছবি
গতকাল টলিউড নায়িকা জুন মালিয়া টুইটারে নিজের একটি ছবি পোষ্ট করেন। মেদিনীপুরের মহিষাডাল রাজবাড়ীতে তোলা এ ছবির ক্যাপশনে তিনি লেখেন, " মহিষাডাল, আমার পূর্বপুরুষদের বসতবাড়িতে ।" তার এ ছবিটি অল্প সময়ের মধ্যেই তারকা এবং নির্মাতাদের কাছে পৌছে যায়। নোবেল চোর এবং কাদম্বরী সিনেমার পরিচালক সুমন ঘোষ মন্তব্য করেন, " বাহ জুন বাহ! আমরা আমাদের বসু পরিবার ফিল্মটি এ বাড়িতে শ্যূট করেছিলাম। তখনও আমরা জানতামনা যে এটা তোমাদের বাড়ি ।" এদিকে জুন মালিয়া বর্তমানে তার নতুন ছবির শ্যূটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। গতকাল তিনি টুইটারে একটি ভিডিও শেয়ার করে লেখেন, " আজ সন্ধ্যায় আমি খেলা যখন সিনেমাটির জন্য পোশাক কিনতে গিয়েছিলাম। আমার সাথে ছিলো স্টাইল বিশেষজ্ঞ অভিষেক রায়। অরিন্দম শীল পরিচালিত রোমাঞ্চকর ও উত্তেজনাপূর্ণ এ ছবিটিতে অভিনয়ের জন্য আমার আর দেরী সহ্য হচ্ছেনা। এ ছবিটি মিমি চক্রবর্তীর সাথে আমার প্রথম ছবি ।"

সেপ্টেম্বরে টলিউডে শুরু হবে অপরাজিত সিনেমার শ্যূটিং - গ্লোব নিউজ বিডি

ছবি
এ বছর সত্যজিৎ রায়ের জন্ম শতবার্ষিকীতে তাকে স্মরণ করতে তার অপরাজিত সিনেমাটি পুণঃ নির্মাণ করবেন স্বনামধন্য পরিচালক অনীক দত্ত। এ ছবিতে বিমলা রায় চরিত্রে অভিনয় করবেন সায়োনি ঘোষ। তার বিপরীতে অপরাজিত রায় চরিত্রে থাকবেন আবীর চট্টোপাধ্যায়। জানা যায়, রাজনীতিতে যোগ দেওয়ার পর এটিই সায়োনির প্রথম ছবি। বর্তমানে যুব তৃণমূলের সভাপতির দায়িত্বে থাকা সায়োনি ঘোষ বলেন, " এমনও সময় গিয়েছে যখন বছরে চৌদ্দ পনেরোটা ছবি করেছি। এখন রাজনীতি মন দিয়ে করতে চাই। কিন্তু ভালো চরিত্রের প্রতি আকর্ষণ তো থাকেই। সেখানে এরকম একটা চরিত্র, ভালো পরিচালক…তাই ছবিটি করতে রাজী হয়ে যাই। কিন্তু যেহেতু এখন একটি রাজনৈতিক দলের সদস্য, তাই দায়িত্বও বাড়ছে। কনটেন্ট বাছতে হচ্ছে ভেবেচিন্তে। অনেক ছবিই বাদ দিতে হচ্ছে। যেক্ষেত্রে টানা অনেকদিন শ্যূটিং বা বেশী আউটডোর রয়েছে, সেগুলো এখন বাদ দিচ্ছি। সাংগঠনিক কাজ বা যে চরিত্রে অভিনয়ের দায়িত্ব নেবো, কোনোটার সঙ্গেই আপোস করতে চাই না ।" জানা যায়, আগামী সেপ্টেম্বরে শ্যূটিং শুরু হবে ছবিটির। এদিকে সিনেমাটি ১৯৫৬ সালে সত্যজিৎ নির্মিত অপরাজিত'র হুবাহু কপি হবে কিনা তা জানতে চাইলে পরিচালক অনীক দত্ত বল...

বাংলাদেশে পাওয়া গেলো মিস্টার বিনের অবিকল প্রতিলিপি | গ্লোব নিউজ বিডি

ছবি
 পাবনা জেলার আমিনপুর ফেরীঘাট এলাকায় জন্ম নেন রাশেদ শিকদার‍, যাকে হুবাহু মিস্টার বিন হিসেবে খ্যাত রোয়ান আটকিনসনের মতো দেখতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশেদ শিকদার জানান, তিনি পেশায় একজন জাদুশিল্পী। বাংলাদেশ টেলিভিশনে প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় তার অনুষ্ঠাণ প্রচারিত হয়। এছাড়াও অন্যান্য বেসরকারী চ্যানেল এবং বিভিন্ন উৎসব উপলক্ষ্যে মঞ্চে জাদু প্রদর্শন করেন তিনি। রাশেদ বলেন, " ছোটবেলায় সবাই আমাকে বলতো, তোকে দেখতে মিস্টার বিনের মতো। তখন আমি জানতামনা কে এই মিস্টার বিন। কারণ তখন আমাদের গ্রামে ডিশ সংযোগ ছিলোনা। পরে বড় হয়ে যখন লোকটিকে চিনতে পারলাম, তার অভিনয় দেখে মুগ্ধ হলাম। এখন আমি একজন জাদুশিল্পী, তবে চেহারা মিস্টার বিনের মতো হওয়ার সুবিধাটাও আমি কাজে লাগাই। মঞ্চে জাদু দেখানোর সময় ছোট ছোট রসিকতা করে দর্শককে হাসাই ।"

অঞ্জনার প্রতি বিশ্বাস হারালেন মনির খান - গ্লোব নিউজ বিডি

ছবি
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। ১৯৯৬ সালে মুক্তি পায় তার প্রথম সোলো অ্যালবাম তোমার কোনো দোষ নেই। এই অ্যালবামেই প্রথম সাক্ষাৎ পাওয়া যায় অঞ্জনা চরিত্রটির। এরপর ঘুরেফিরে বারবার অঞ্জনা এসেছে মনির খানের গানে। একুশে অক্টোবর জন্ম নেওয়া এই মেয়েটির প্রতি এবার ঈদে বিশ্বাস হারালেন মনির খান। গত রবিবার তিনি তার ফেসবুক প্রোফাইলে অঞ্জনা শিরোনামের নতুন একটি গান প্রকাশ করেন। এ গানটিতে তিনি বলেন, "যতদিন নেবো আমি নিঃশ্বাস, করবোনা তোকে আর বিশ্বাস। তোর প্রেমে পড়া সে তো বিষপান, সেই বিষ খেয়ে বেঁচে আছি নিস্প্রাণ। আমি বিষাক্ত সাপকে বিশ্বাস করি, অঞ্জনা তোকে নয়।" করোনাকালে প্রিয় শিল্পীর নতুন গান পেয়ে ভক্তরা ব্যাপকভাবে সাড়া দেন। তবে নিন্দুকেরা তার গানের সমালোচনা করে বাজে মন্তব্য করেন। এ ব্যাপারে মনির খান বলেন, " সঠিক জায়গার সঠিক মানুষ আপনাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও আপনাকে মূল্যায়ন না করা হয়, তবে বুঝে নিবেন আপনি ভুল জায়গায় আছেন। তারাই আপনার মূল্য দেবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণ ও গুণীর মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে। এমন জায়গায় কখনো থাকবেন না, যেখানে আপনার প্রকৃ...

ভক্তদের অনুপ্রেরণা দিলেন ঢালিউড নায়ক বাপ্পী - গ্লোব নিউজ বিডি

ছবি
 বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী ২০১২ সালে ভালবাসার রঙ সিনেমায় মাহিয়া মাহির বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে ও নিজের ক্যারিয়ার গড়তে অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে তিনি হয়েছেন আজকের সফল নায়ক বাপ্পী চৌধুরী। সম্প্রতি তার কিছু ভক্ত হতাশাব্যাঞ্জক মন্তব্য করলে বাপ্পী তাদেরকে অনুপ্রেরণা দিয়ে লেখেন, " নিজের ওপর বিশ্বাস না রাখতে পারলে, এগিয়ে যাওয়া খুবই কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিজেকে জানুন এবং কীভাবে তৈরি করবেন নিজেকে, সেটা ঠিক করে ফেলুন। আর কেউ না থাকুক, আপনি তো আছেন নিজের সঙ্গে। নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে নিন। দেখবেন আপনি সফল হবেন। নিজেকে নিখুঁত বানানোর চেষ্টা করার দরকার নেই। নিজের যা কিছু আছে, তা নিয়েই খুশি থাকুন। দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে । " জানা যায়, সম্প্রতি টিভি উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় পরিচালিত প্রিয় কমলা ছবিতে একটি বয়স্ক লোকের ভূমিকায় অত্যন্ত দক্ষতার সাথে অভিনয় করেছেন বাপ্পী। যা তার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

নতুনরুপে নিজেকে উন্মোচন করলেন জয়া আহসান - গ্লোব নিউজ বিডি

ছবি
 চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রীকে বলা হয় একাধিক প্রজন্মের নায়িকা। ১৯৯০ সালে মডেল হিসেবে যাত্রা আরম্ভ করার পর ত্রিশ বছর পেরিয়ে গেলেও কোনো এক গোপন যাদুমন্ত্রের বলে আজো যৌবন ধরে রেখেছেন জয়া আহসান। সমসাময়িক অন্যান্য অভিনেতারা যখন মা বাবা সহ অন্যান্য সিনিয়র চরিত্রে অভিনয় আরম্ভ করে দিয়েছেন, তখনও জয়া একের পর এক ছবিতে হিরোইন হিসেবে আবির্ভূত হচ্ছেন। তার সজীবতা যেন দিনদিন বেড়েই চলেছে। ২০১৮ সালে হুমায়ূন আহমেদের লেখা দেবী উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে অভষেক হয় জয়া আহসানের। এপার বাংলা ওপার বাংলার বেশকিছু সিনেমায় কাজ করা এই নায়িকা প্রতিনিয়ত নিজেকে সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডের সাথে মিলিয়ে নেন। তাই কখনো তাকে সেকেলে বলে এড়িয়ে যেতে পারেননি নির্মাতারা।

লকডাউনে বই পড়ায় মন দিয়েছেন ববি হক - গ্লোব নিউজ বিডি

ছবি
 বাংলাদেশের সুপার হিরোইন হিসেবে পরিচিত ইয়ামিন হক ববি অভিনয় করেছেন খোচ দা সার্চ, ফুল অ্যান্ড ফাইনাল, বিজলী, দেহরক্ষী, বেপরোয়া সহ বেশ কয়েকটি অ্যাকশন ধাচের সিনেমায়। ববির পুরো ফ্যামিলি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়াতে রয়েছে। এদিকে ববি একা একা বাংলাদেশে ঈদ পালন করলেন। লকডাউনের কারণে বাইরেও বের হতে পারছেন না। তাই ঘরে বসে বই পড়ার চেষ্টা করছেন। গতকাল বইয়ের সাথে কয়েকটি ছবি তুলে আপলোড করেন তিনি। ববি লেখেন, " সেইসব মানুষ, যারা তোমার নীরবতা বোঝেনা, তারা তোমার কথা বুঝবে কি করে ?" ছবিতে দেখা যায়, ববির সংগ্রহে রয়েছে ন্যাপোলিয়ন হিলের লেখা থিংক অ্যান্ড গ্রো রিচ, কোলম্যান বার্কসের লেখা রুমী, জন গ্রীনের লেখা দা ফল্ট ইন আওয়ার স্টারস সহ বেশকিছু বিদেশী লেখকের বই। তবে বাংলাদেশী কোনো বই তার ছবিতে দেখা যায়নি।

গরীব মেধাবীদের শিক্ষাবৃত্তি দিচ্ছেন শচীন টেন্ডুলকার - গ্লোব নিউজ বিডি

ছবি
 ভারত জাতীয় ক্রিকেট দলের একসময়ের স্বনামধন্য খেলোয়াড় শচীন টেন্ডুলকার খেলাধুলা থেকে অবসর নিয়েছেন অনেক বছর আগে। কিন্তু দেশপ্রেম তার আগের মতই আছে। নিজের জমানো টাকায় গরীব দুঃখীদের স্বপ্ন পূরণ করতে তিনি প্রতিষ্ঠা করেছেন শচীন টেন্ডুলকার ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা। এই সংস্থার মাধ্যমে তিনি ভারতের প্রত্যন্ত অঞ্চলের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার যাবতীয় খরচ চালাচ্ছেন। মানবপ্রেমের পাশাপাশি শচীনের রয়েছে পশুপাখির প্রতিও গভীর মমত্ববোধ। আজ টুইটারে নিজের পোষা কুকুরের ছবি আপলোড করে শচীন লেখেন, " আমার নতুন পার্টনার। আমি ওর নাম রেখেছি স্পাইক। ও এই প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মুখ দেখালো ।"

বিপ্লবী প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন পরীমনি - গ্লোব নিউজ বিডি

ছবি
 পরীমনিকে সবাই রোমান্টিক নায়িকা হিসেবেই দেখে অভ্যাস্ত। তবে এবারে তাকে দেখা যাবে প্রীতিলতা ওয়াদেদ্দার নামের একজন ঐতিহাসিক বিপ্লবী নারীর চরিত্রে। প্রীতিলতার ডাকনাম ছিলো রাণী। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় বিপ্লবী ছিলেন। চট্টগ্রামের মেয়ে প্রীতিলতা কোলকাতার বেথুন কলেজ থেকে দর্শনশাস্ত্রে স্নাতক পাশ করেছিলেন। তিনি ১৯৩২ সালে পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে শত্রুপক্ষের কাছে ধরা পরার পর পটাশিয়াম সায়ানাইড নামক বিষ খেয়ে আত্মহত্যা করেন। তখন তার বয়স ছিলো মাত্র ২১ বছর। জানা যায়, চট্টগ্রাম অস্ত্রাগার লুটকারী বিপ্লবী মাস্টার দা সূর্যসেন এই আক্রমণের পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার মাত্র এক সপ্তাহ আগে কল্পনা দত্ত নামে অন্য এক বিপ্লবী মারা যাওয়ার পর প্রীতিলতাকে এই মিশন পরিচালনার দায়িত্ব দেন সূর্যসেন। পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবের গেটে লেখা ছিলো কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ।

অভিনয় করতে গিয়ে সবাইকে কাঁদালেন জোভান - গ্লোব নিউজ বিডি

ছবি
 এবার ঈদে মুক্তি পেয়েছিলো প্রবীর রায় চৌধুরীর রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটক বাবা তোমাকে ভালবাসি। এতে অভিনয় করেন, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, আবুল হায়াত, ফারহান আহমেদ জোভান, তাসনিয়া ফারিন, সামিয়া অথৈ, আজাহারুল হক আদিল, কায়েস চৌধুরী, ইহতিশাম আহমেদ সহ আরো অনেকে। গতকাল নাটকটির পেছনের গল্প বলতে গিয়ে জোভান ফেসবুকে লেখেন, " আমি জোভান, একজন অভিনেতা।  বাবা তোমাকে ভালোবাসি এই নাটকটিতে অভিনয় করার জন্য যখন প্রবীরদা আমাকে বলে, গল্পটা শুনে আমি তখন অতটা কনফিডেন্ট ছিলাম না। কারন আমি কনফিউজড ছিলাম যে চরিত্রটি আমি ঠিকঠাক মতো করতে পারবো কিনা। এই নাটকের সবচাইতে ভাইটাল একটা দৃশ্য ছিল, সেটা হচ্ছে শেষ দৃশ্যটা।  ডিরেক্টরের কাছে সেটার ব্রিফিং শুনে বাসায় গিয়ে মায়ের সাথে শেয়ার করি। শেয়ার করে হাসতে হাসতে বলি মা, আমার ডিরেক্টর মনে হয় আমাকে মিস কাস্টিং করছে। কারন, আমি নিজে আমার বাবাকে ১৪ বছর যাবত দেখি না, বাবার সাথে আমার বড় একটা দূরত্ব সৃষ্টি হয়েছে, যেহেতু সে আমেরিকায় থাকেন, তার উপর সে খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা মানুষ আর আমিও পারসোনাল লাইফে খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা ...

প্রচারিত হলো বান্নার নতুন নাটক দি হাইজ্যাকার - গ্লোব নিউজ বিডি

ছবি
 মাবরুর রশীদ বান্নার লেখা গল্পে, তারই চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ নাটকটি গত রোববার ইউটিউবে প্রচারিত হয়। এ নাটকে অভিনয় করেছেন মিশু সাব্বির, পার্সা ইভানা, রাশেদ আরমান সহ আরো অনেকে। নাটকটির সিনেমাটোগ্রাফীতে ছিলেন আশিক আমান এবং রায়হান রশীদ। ভিডিও এডিটিং এবং কালার কারেকশন করেছেন শামীম রহমান। বিয়োগাত্মক ঘরানার এ নাটকটি সংগীত পরিচালনা করেছেন শোভন রায়। গতকাল মিশু সাব্বির ফেসবুকে এ নাটকটি সম্পর্কে দর্শকের মতামত জানতে চেয়ে একটি পোস্ট করলে দর্শকের পক্ষ থেকে ব্যাপক প্রশংসা পান তিনি।