টলিউডে আসছে ক্রাইম থ্রিলার মুভি এফআইআর - গ্লোব নিউজ বিডি
জয়দ্বীপ মূখোপাধ্যায় পরিচালিত এই মুভিটিতে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, অংকুশ, রিতাভরি চক্রবর্তী, বনি সেনগুপ্ত, ফালাক রশীদ রায়, শান্তিলাল মূখার্জী সহ আরো অনেকে।ছবিটির গল্পে দেখা যাবে রঘুনাথপুর গ্রামে নির্বাচনকে সামনে রেখে একের পর এক মানুষ খুন হতে থাকে। বিষয়টি এক পর্যায়ে স্থানীয় পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কোলকাতায় সদর দফতরে জানানো হয়। সেখান থেকে একজন বিশেষ দক্ষতাসম্পন্ন পুলিশ অফিসার আসেন, যিনি পরিস্থিতির মোকাবেলা করে এলাকাটিতে শান্তি ফিরিয়ে আনেন।সম্প্রতি নির্মাতারা গণমাধ্যমকে জানান, অ্যাডভেঞ্চার ও ক্রাইম থ্রিলার ঘরাণার এ মুভিটি দর্শকের সামনে পরিবেশনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী অক্টোবরের দশ তারিখ মুভিটি পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলোয় মুক্তি দেয়া হবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!