পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

নতুন বলিউড সিনেমা ফিলহাল টু এর টিজার প্রকাশ - গ্লোব নিউজ বিডি

ছবি
 শীগগীরই মুক্তি পেতে যাচ্ছে নতুন বলিউড সিনেমা ফিলহাল ২। আজ বুধবার বেলা দুইটার সময় ইউটিউবে এর একটি টিজার প্রকাশ করা হয়। মুভিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং নূপুর সানোন। এর আগে গত সোমবার অক্ষয় কুমার তার টুইটার আইডিতে সিনেমাটির মুক্তির কথা জানিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি জানান, টিজার প্রকাশের পর শীগগীরই ছবিটির মুক্তি দেয়া হবে। এদিকে সম্প্রতি সিনেমাটির শ্যূটিং চলাকালে নিজের জন্মদিন পালন করতে গিয়ে নূপুর জানান, কাজে থাকাকালীন এটিই তার প্রথম জন্মদিন উদযাপন। গায়িকা থেকে অভিনেত্রী হওয়া নূপুর সানোন জানান, এতগুলো ট্যালেন্টেড মানুষের সাথে ফিলহাল টু সিনেমায় কাজ করতে পেরে তিনি আনন্দিত। সিনেমাটি রোমান্টিক মুভির ধারায় নতুনত্বের ছোয়া আনবে বলে আশা প্রকাশ করেছেন শিল্পি ও কলাকুশলীরা।

নকুল কুমার বিশ্বাসের আত্মজীবনী মূলক গান নকুল আমার নাম - গ্লোব নিউজ বিডি

ছবি
নকুল কুমার বিশ্বাস, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালীর প্রিয় এই গায়ক তার সুরেলা কণ্ঠ আর বিশেষ গায়কীর দ্বারা দুই বাংলার বাঙালীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এবং নিজের ইউটিউব চ্যানেলে নিজের আত্মজীবনীমূলক একটি গান প্রকাশ করেন। এসময় তিনি বলেন, তার অনুমতি ছাড়াই অনেকে তার জীবনী ভুলভাবে উপস্থাপন করে চলেছেন। তাই তিনি ডক্টর বিরাট বৈরাগ্য এবং ডক্টর বরুণ কুমার চক্রবর্তী নামক দুজন গবেষকের গবেষণা সহযোগে নিজের জীবনী গেয়ে শোনান। তার গানের শুরুটা ছিলো এরকম, যেথায় বেজেছিলো মাদার শাহের আধ্যাত্বিক প্রেমসুর, সেই বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর, যেথায় শত মহামানবের ধাম পীর আউলিয়ার ধাম, আমি সেই দেশে জন্মেছি ভাইরে নকুল আমার নাম । তিনি আরো জানান, তিনি শুধু গায়কই নন। একাধারে জাদুকর, গীতিকার, সুরকার, সাহিত্যিক, সমাজসেবী সহ আরো বহু গুণে গুনান্বিত। কয়েক যুগ ধরে রেডিও-টেলিভিশনে গান করে আসছেন নকুল কুমার বিশ্বাস। এপার বাংলা ওপার বাংলার বহু গুণী লোকের সংস্পর্শে থেকে তিনি শিখেছেন গীটার, সানাই, এস্রাজ, সরোদ, বেহালা, সেতার, বাঁশি সহ প্রায় ৫০টি বাদ্যযন্ত্র। এছাড়া চিত্রাঙ্কন, ফটোগ্রাফী,...

শীঘ্রই আসছে বাংলাদেশী সুপারহিরো ভোল্ট - গ্লোব নিউজ বিডি

ছবি
পশ্চিমা দেশগুলোতে স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যানদের পদচারণা প্রায় কয়েক যুগের। সম্প্রতি ভারতেও চিট্টি, রাওয়ান সহ বেশকিছু সুপারহিরোকে দেখা গেছে শিষ্টের পালন ও দুষ্টের দমন করতে। তবে বাংলাদেশে এ ধরণের কাজ কমই হয়েছে। কিছুদিন আগে বিজলী নামে একটি নারী সুপারহিরোকে দেখা গেছে তার বিশেষ শক্তি ব্যাবহার করে ভিলেনদের কাবু করতে। এবারে এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে প্রথম পুরুষ সুপারহিরো, যার নাম ভোল্ট। নতুন এই সুপারহিরোকে নিয়ে ১০ পর্বের অ্যানিমেশন সিরিজ বানাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান প্রোল্যান্সার স্টুডিয়ো। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা চারুকলা অনুষদের সাবেক ছাত্র জনাব সোহেল মোহাম্মদ রানা জানান, ইতিমধ্যেই বেশকিছু টিভি নাটক ও প্রামাণ্য চিত্র বানিয়েছেন তারা। এর মধ্যে রাইট টু ওয়াটার, মুজিব আমার পিতা সহ বেশকিছু কাজ আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। নির্মাতারা জানান, এই অ্যানিমেশনটি দ্বিমাত্রিক প্রযুক্তিতে বানানো হবে। ভোল্ট এর নায়িকা হিসেবে থাকবে সামিয়া নামের একটি মেয়ে চরিত্র। আর ভিলেন হিসেবে যিনি থাকবেন, তার থাকবে সূর্যালোকের প্রতি দুর্বলতা। তিনি দিনের আলো সহ্য করতে পারবেন না। তাই রাত হলেই পুরোদম...

মোস্তফা সরোয়ার ফারুকীর নতুন ওয়েব সিরিজ লেডিজ অ্যান্ড জেন্টলমেন - গ্লোব নিউজ বিডি

ছবি
উপমহাদেশের স্বনামধন্য পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী নাটক, টেলিফিল্ম ও সিনেমার পর এবারে নিয়ে আসছেন তার ওয়েব সিরিজ। গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এই ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন,  লেডিজ অ্যান্ড জেন্টলমেন, প্লিজ ওয়েলকাম মাশা ইসলাম অন বোর্ড! আমার ওয়েব সিরিজের টাইটেল সং গাইছে মাশা! আমাদের আগামীর এক উল্লেখযোগ্য শিল্পী হতে যাচ্ছে সে নি:সন্দেহে! আর এই গানটার সুর এবং সংগীতায়োজন করেছে পাভেল আরিন! “আহারে জীবন”-সহ আমার অনেক কাজের সহযাত্রী পাভেল! ছেলে ভালো, কিন্তু একটু ....... আর গানটা লিখেছে একজন লাজুক লোক, যিনি লজ্জায় নাম বলতে পারছেন না! গানটা আপনাদেরকে শোনানোর আগে শান্তি পাচ্ছি না! সেই জন্য দ্রুত রিলিজ করতেছি! আই জাস্ট লাভ দ্য সং! সাদা-কালো ছবিটা হচ্ছে আমাদের অফিশিয়াল ফটো! এটা তুলতে গিয়ে কি কি কান্ড হইছে সেই ছবিগুলাও দিয়ে দিলাম!