পোস্টগুলি

মার্চ, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রামায়ণ অনুকরণে আত্মজীবনী লিখলেন তসলিমা নাসরিন - গ্লোব নিউজ বিডি

ছবি
সম্রতি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রবাসী কবি তসলিমা নাসরিন তার আত্মজীবনীমূলক বইয়ের সাতটি খণ্ড হাতে নিয়ে টুইটারে একটি ছবি শেয়ার করেন। সপ্তকাণ্ড রামায়ণ অনুকরণে তিনি এগুলোর নাম দিয়েছেন সপ্তকাণ্ড তসলিমায়ন। এসব বইয়ের মধ্যে ছিলো প্রথম খণ্ড আমার মেয়েবেলা, দ্বিতীয় খণ্ড উতল হাওয়া, তৃতীয় খণ্ড দ্বিখণ্ডিত, চতুর্থ খণ্ড সেইসব অন্ধকার, পঞ্চম খণ্ড আমি ভালো নেই তুমি ভালো থেকো প্রিয় দেশ, ষষ্ঠ খণ্ড নেই কিছু নেই এবং সপ্তম খণ্ড নির্বাসন। আশির দশকের খ্যাতিমান এই লেখিকা সম্প্রতি নিজের লেখা সবচে বিতর্কিত বই লজ্জা সম্পর্কে আফসোস করে বলেন, " লজ্জা গত উনত্রিশ বছর ধরেই বিক্রয়ের তালিকায় শীর্ষে রয়েছে। কিন্তু আজো কোনো নির্মাতা এটি নিয়ে সিনেমা বানানোর সাহস পেলোনা। "

বাবা দিবসে সন্তানদের ছবি শেয়ার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো - গ্লোব নিউজ বিডি

ছবি
পর্তুগীজ এই খেলোয়ার জন্ম দিয়েছেন চারটি সন্তান। সম্প্রতি বাবা দিবসে নিজের চার সন্তানকে নিয়ে একটি বাথটাবে গোসল করতে দেখা যায় আন্তর্জাতিক এই ফুটবলারকে। রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র জন্ম নেয় ২০১০ সালে। এই সন্তানের মা হারকিউলিস ছবির নায়িকা ইরিনার পরিচয় গোপন রেখেছিলেন রোনালদো। তার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সারোগেসি আইন অনুযায়ী অন্য এক মহিলার গর্ভ ভাড়া নিয়ে জন্ম দেন ইভা এবং মাতিও নামের যমজ দুই ভাইবোনকে। এবং সর্বশেষ তিনি স্প্যানীশ মডেল জর্জিনার গর্ভে জন্ম দেন মার্টিনা নামের একটি মেয়েকে। সম্প্রতি একটি ছবিতে রোনালদোকে দেখা যায় তার স্ত্রী জর্জিনার সঙ্গে নিজের ৩৭ তম জন্মদিনের কেক কাটছেন। এসময় রোনালদো গণমাধ্যমকে জানান, জর্জিনার গর্ভে তিনি আবারও যমজ দুটি সন্তান জন্ম দিতে চান।

আগামী শরতে শুরু হবে হাওয়া বন্দুকের শ্যূটিং - গ্লোব নিউজ বিডি

ছবি
 টলিউড পরিচালক বিরসা দাশগুপ্ত জানান, স্মরণজিৎ চক্রবর্তীর করা চিত্রনাট্যে আগামী শারদীয় দূর্গাপূজার পরপরই শুরু হবে এ সিনেমার শ্যূটিং। হাওয়া বন্দুকের কাহিনী রচনা করা হয়েছে একাত্তর সালের উত্তাল কোলকাতার প্রেক্ষাপটে। সিনেমাটিতে অভিনয় করবেন পরিচালকের বউ বিদীপ্তা চক্রবর্তী, তার মেয়ে মেঘলা দাশগুপ্ত, ঋদ্ধি সেন, কৌশিক সেন, ঐন্দ্রিলা সেন, রাহুল বন্দোপাধ্যায় সহ আরো অনেকে। ছবিটির চিত্রগ্রহণে থাকবেন শুভঙ্কর ভাড় এবং সংগীত পরিচালনায় থাকবেন নবাগত মহর্ষি দত্ত। এ সিনেমাটি সম্পর্কে পরিচালক বলেন, " আমি এখন হিন্দী ওয়েবসিরিজও করছি। সেখানে সকলে আমাকে বাংলার পরিচালক হিসেবেই জানে। তাই মনে হয়েছে, বাংলার শিকড়ের গল্প বলাই ভালো। যেহেতু এক বছর ছবি করিনি, এমন একটা গল্প বলতে চাইছিলাম যা বাংলার গল্প, বাঙালীর গল্প। "

সড়ক দূর্ঘটনার মুখোমুখি বলিউড নায়ক কুনাল কেম্মু - গ্লোব নিউজ বিডি

ছবি
গত সোমবার কুনাল টুইটারে একটি সাদা রঙের রেসিং কারের ছবি শেয়ার করেন। এসময় তিনি ঐ গাড়িটির সংঘর্ষ থেকে কিভাবে অল্পের জন্য বেঁচে গেছেন তা জানান। কুনাল লেখেন, " আজ সকাল নয়টায় আমি আমার বউ, মেয়ে, এক প্রতিবেশী ভাবী ও তার দুই শিশুকে নিয়ে নাস্তা করতে বেরিয়েছিলাম। যখন আমরা জুহু নামক স্থানে পৌছলাম তখন পন্ডিচেরী শহরে নিবন্ধিত এই গাড়িটি আমাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে শুরু করে। এটি বারবার আমাদের অতিক্রম করে যাচ্ছিলো এবং হঠাৎ হঠাৎ সামনে এসে ব্রেক করছিলো " গাড়িটির ড্রাইভার সম্পর্কে কুনাল বলেন, " সে শুধু নিজেকেই ঝুকিতে ফেলেনি, বরং আমাকে এবং আমার সাথে থাকা শিশুদের জীবনও ঝুকিপূর্ণ করে তুলেছিলো। ওদেরকে বাঁচানোর জন্য আমাকে সত্যিই খুব জোরে ব্রেক করতে হচ্ছিলো। "

মহা শিবরাত্রি উপলক্ষ্যে টলিউড তারকাদের শুভেচ্ছাবার্তা - গ্লোব নিউজ বিডি

ছবি
হিন্দুশাস্ত্র অনুযায়ী প্রত্যেক মাসেই একটি রাত্রিকে শিবরাত্রি বলা হয়। কিন্তু মহা শিবরাত্রি বছরে একবারই আসে। ফাল্গুন মাসের শিবরাত্রিই মূলতঃ মহা শিবরাত্রি। দিবসটি উদযাপন উপলক্ষ্যে টলিউড তারকারা বিভিন্ন রকমের ভক্তিমূলক স্ট্যাটাস দেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও জনপ্রিয় টলিউড নায়িকা মিমি চক্রবর্তী এ উপলক্ষ্যে শিবলিঙ্গে প্রণামরত অবস্থায় নিজের একটি ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন " ওম নমঃ শিবায় " এদিকে স্বনামধন্য টলিউড নায়ক জিৎ রুদ্রাক্ষের মালা পরিহিত অবস্থায় নিজের একটি ছবি প্রকাশ করে লেখেন " জয় শিব শংকর "। এছাড়া অন্য তারকারাও নিজের মতো করে ভক্তিমূলক স্ট্যাটাস দেন। জানা যায়, মহা শিবরাত্রিতে মহাদেব শিব শম্ভূ ও পার্বতীর বিয়ে হয়েছিলো। এ দিনেই তিনি তার কালজয়ী তান্ডব নৃত্য পরিবেশন করেছিলেন।