পোস্টগুলি

অক্টোবর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বৈজ্ঞানিক কল্পকাহিনী বনি অবলম্বনে সিনেমা বানাচ্ছেন পরমব্রত - গ্লোব নিউজ বিডি

ছবি
কোয়েল মল্লিকের সাথে হেমলক সোসাইটি থেকে শুরু করে বেশ কয়েকটি সিনেমায় জুটি বেঁধেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে বনি সিনেমায় প্রথমবারের মতো পরিচালক হিসেবে কোয়েলকে নির্দেশনা দিচ্ছেন পরমব্রত। এতে অভিনয় করছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক, জিয়াদা বেনেদিত্তি, জ্যাচারী কফিন, মার্কো ব্রিঞ্জি সহ আরো অনেকে। অনিরুদ্ধ দাশগুপ্ত ও পরমব্রত চট্টোপাধ্যায়ের যৌথ চিত্রনাট্যে নির্মিতব্য এ সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন স্বনামধন্য গীতিকার ও সুরকার অনুপম রায়। এ ছবিতে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের গল্পে ভর করে বর্তমান সময়ের এক সদ্যোজাত শিশুর আশ্চর্য ক্ষমতা তুলে ধরা হয়েছে। সেই শিশুকে ঘিরে নানা ঘটনার আবর্তনে এক দুর্দান্ত থ্রিলার বানাচ্ছেন পরিচালক পরমব্রত। ছবিটি চলতি বছর সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।

চিরযৌবনা হতে চেষ্টা করছেন বলিউড নায়িকা জুহি চাওলা - গ্লোব নিউজ বিডি

ছবি
নব্বই দশকের এই তারকা রোমান্টিক কমেডি ধাচের সিনেমায় অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করলেও বয়সের ছাপ তার জৌলুসকে কমিয়ে দিয়েছে অনেকটাই। তবে বয়স বৃদ্ধি নিয়ে বিব্রত জুহি চাওলাকে সম্প্রতি আশ্বস্ত করেছেন এক আয়ুর্বেদিক চিকিৎসক। গতকাল জুহি কয়েকটি ছবি আপলোড করে লেখেন, " আমার আয়ুর্বেদিক চিকিৎসকের মতে প্রত্যেক তিন-চার মাস পরপর রক্তদান করাটা স্বাস্থ্যকর। কারণ এটা আপনার শরীরকে নতুন রক্তকনিকা গঠনের মাধ্যমে সতেজ করে তোলে। রক্ত দেওয়ার অনেকগুলো ইতিবাচক দিকের মধ্যে এটিও একটি, যা আপনাকে যৌবন ধরে রাখতে সাহায্য করবে ।" জানা যায়, স্বনামধন্য এই বলিউড নায়িকা ১৯৬৭ সালে ভারতের হারিয়ানা প্রদেশের আম্বালা অঞ্চলে জন্ম নেন। বর্তমানে তার বয়স ৫৩ বছর। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে, যাদের নাম অর্জুন ও জাহ্নবী।

পশ্চিমবঙ্গের বন্যা কবলিত এলাকাগুলোয় নিয়মিত পরিদর্শনে যাচ্ছেন সায়োনি ও সোহম - গ্লোব নিউজ বিডি

ছবি
সাম্প্রতিক ভারী বর্ষণে ভারতের পশ্চিমবঙ্গ সহ ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। জনমানুষের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। মানুষের এমন দুর্দিনে তাদের পাশে দাড়িয়েছেন তৃণমূল সমর্থক নায়িকা সায়োনি ঘোষ ও নায়ক সোহম চক্রবর্তী। গতকাল সায়োনি কয়েকটি ছবি আপলোড করে লেখেন, " মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে আমরা আসানসোলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছি। তৃনমূল সরকার ভুক্তভোগীদের পুনর্বাসনে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এই দুর্যোগ মুহূর্তে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত ।" এদিকে সোহম চক্রবর্তী একটি ভিডিও আপলোড করে লেখেন, " চন্ডীপুরের ব্রজলালচক, উজমানপুর, চৌখালী, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এখন জলমগ্ন। প্রকৃতির প্রবল দুর্যোগের সঙ্গে এখানকার মানুষ প্রতিটা মুহূর্ত লড়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা সবাই এই দুর্যোগ কাটিয়ে উঠতে বদ্ধপরিকর ।"

ঢাকায় অভিনেতা নির্মাতাদের মধ্যে চলছে বেঈমানী বেঈমানী খেলা - গ্লোব নিউজ বিডি

ছবি
সম্প্রতি অভিনেত্রী মৌসুমী হামিদ একটি ফেসবুক পোষ্টে আক্ষেপ করে জানান, কোনো এক নির্মাতা তার দশ দিনের শিডিউল নিয়ে রাখলেও শ্যূটিংয়ের পূর্ব মুহূর্তে তাকে বাদ দিয়ে অন্য নায়িকা নেয়া হয়েছে। একইভাবে সম্প্রতি মা সিনেমা থেকে নায়িকা নাজিয়া হক অর্ষাকে বাদ দিয়ে পরী মনিকে নেয়া হয়েছে। এ ব্যাপারে অর্ষা বলেন, " এটা শিল্পীর প্রতি অসম্মান। অডিশন, কাষ্টিং, গ্রুমিং করার পর অনেক নির্মাতা তাদের বাদ দিয়ে এমন একজনকে নিয়ে শ্যূটিং শুরু করেন, যারা অডিশনই দেননি। হঠাৎ করে যুক্ত হয়েছেন। আমার সঙ্গে এটা অনেকবার হয়েছে। এটা নিয়ে আর চুপ থাকার কোনো মানে হয়না ।" তবে বিষয়টি নিয়ে পরিচালকরা বলছেন সম্পূর্ণ উল্টো কথা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্মাতা জানান, " অনেক সময় অভিনয় শিল্পীরা শিডিউল দিয়ে আর ফোন ধরেন না। পারিশ্রমিক নিয়ে ঝামেলা করেন। ডেট দিয়েও দোটানায় রাখেন। আবার অনেক সময় প্রোডিউসার বাদ দিতে বলেন, দোষটা এসে পড়ে নির্মাতাদের উপর ।"

মুক্তি পেলো অমিতাভ রেজার ওয়েবফিল্ম মুন্সিগিরি - গ্লোব নিউজ বিডি

ছবি
শিবব্রত বর্মণের উপন্যাস মৃতেরাও কথা বলে অবলম্বনে গোয়েন্দা থ্রিলার ঘরাণার এই মুভিটি বানিয়েছেন আয়নাবাজির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। গত শুক্রবার দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় এটি। সিনেমাটির মূখ্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। ছবিটি সম্পর্কে লেখক বলেন, " এই গোয়েন্দা পুলিশের একজন সাধারণ গোয়েন্দা। তবে অন্য পুলিশের সঙ্গে তার পার্থক্য, তদন্তে তিনি নতুন প্রযুক্তি প্রয়োগ করতে পছন্দ করেন না। তার মতে, মোবাইল ফোন ট্র্যাকিং, ডিএনএ স্যাম্পল মেলানোর মধ্যে বুদ্ধির খেলা নেই ।" এদিকে, সিনেমাটির পরিচালক বলেন, " বাংলাদেশে আগে নিজেদের গোয়েন্দা নিয়ে ভিজ্যুয়াল হয়নি। এটাই প্রথম। আমরা আশাবাদী যে, দর্শক মুন্সি চরিত্রে চঞ্চল চৌধুরীকে সাদরে আমন্ত্রণ জানাবেন। অপেক্ষা করবেন পরবর্তী পর্বের জন্য। সেভাবেই আমরা চেষ্টা করেছি ।"