নভেম্বরে মুক্তি পাবে তেলুগু সিনেমা ঘানি - গ্লোব নিউজ বিডি
কিরণ কোরাপতির রচনা ও পরিচালনায় স্পোর্টস ঘরাণার এই মুভিটিতে অভিনয় করবেন সুনীল শেটি, জগপতি বাবু, সাই মাঞ্জরেকার, উপেন্দ্র, বরুণ তেজ, লহরী সারি, নবীন চন্দ্র, রাজীব কুমার সহ আরো অনেকে।এ ছবিতে দেখা যাবে একজন মুষ্টিযোদ্ধা শৈশব থেকে খেলাধুলায় তার ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ তার চারপাশটা এতটা বদলে যায় যে পরিস্থিতির মোকাবেলা করতে গিয়ে সে নিজেও বদলে যেতে বাধ্য হয়।নির্মাতারা জানান, এটি এমন একটি ছবি যা আর দশটা সাধারণ ছবি থেকে আলাদা। জানা যায়, তেলুগু ভাষায় নির্মিতব্য এ সিনেমাটি আগামী ৫ নভেম্বর সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!