গনেশ চতুর্থী উদযাপনে তারকাদের অংশগ্রহণ - গ্লোব নিউজ বিডি
দিবসটিতে গনেশের মূর্তি পূজা রত অবস্থায় বলিউড নায়িকা শিল্পা শেটি তার সন্তানদের সাথে কয়েকটি ছবি আপলোড করেন। ছবিতে দেখা যায় শিল্পা তার সন্তানদের প্রসাদ খাইয়ে দিচ্ছেন।তিনি লেখেন, "প্রতিবছরের মতো এ বছরও আমাদের গনেশ রাজা সাথে আছে। তো আমরা অবশ্যই সকল সংকট কাটিয়ে উঠবো। আমাদের বাৎসরিক ঐতিহ্য ধরে রাখুন। একে অন্যকে শুভেচ্ছাবার্তা পাঠান। আশা করি গণপতি বাবার দয়ায় আপনাদের সকল মুশকিল আসান হয়ে যাবে।"এদিকে প্রবীণ অভিনেত্রী হেমা মালিনী কয়েকটি ছবি আপলোড করে লেখেন, "দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর এক বছর পর বাড়ি ফিরে এসেছেন। এখানে তিনি দশদিন থাকবেন। আমরা তাকে যথাযোগ্য মর্যাদার সাথে স্বাগত জানিয়েছি। আশা করি তিনি আমাদের আতিথেয়তায় তুষ্ট হয়েছেন। আমরা গণেশকে তার সকল প্রিয় খাবার রেধে খাওয়াবো, আর তার আশীর্বাদ প্রার্থনা করবো।"অপরদিকে কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর এই ছবিটি আপলোড করে লেখেন, "নমষ্কার! আমাদের ঘরে আজ গণপতি বাবা পদধূলি দিয়েছেন।"



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!