বৃটিশ নৌবাহিনীতে সম্মানসূচক কমান্ডার পদ পেলেন ড্যানিয়েল ক্রেইগ - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় এই অভিনেতা ১৯৯২ সালে চলচ্চিত্রে অভিষিক্ত হলেও প্রথম বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন ২০০৬ সালে ক্যাসিনো রয়াল সিনেমার মধ্য দিয়ে। তিনি মূলতঃ বৃটিশ ঔপন্যাসিক আয়ান ফ্লেমিং রচিত জেমস বন্ড নামক গোয়েন্দা চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত।উপন্যাসগুলো অবলম্বনে এ যাবৎ সাতাশটি সিনেমা বানানো হয়েছে, তার মধ্যে চারটিতে জেমস বন্ড চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেইগ। ২০০৬ সালের পর থেকে জেমস বন্ডের ছবিগুলোতে বারবার তাকেই নেয়া হচ্ছে। তাই তিনি জেমস বন্ডের কোডনেম অনুসারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে জিরো জিরো সেভেন হিসেব পরিচয় দিয়ে থাকেন।সম্প্রতি বৃটিশ নৌবাহিনী তাকে সম্মানসূচক কমান্ডার পদমর্যাদা দিলে তিনি বলেন, "এই পদবী পেয়ে আমার বিরাট সুবিধা হলো। সসস্ত্র বাহিনীর এতবড়ো পদ পেয়ে আমি অনেক সম্মানিত বোধ করছি।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!