প্রসেনজিৎ চক্রবর্তীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

টলিউডের জনপ্রিয় এই নায়ক অসংখ্য জনপ্রিয় বাংলা মুভিতে কাজ করেছেন। তাছাড়া বেশকিছু ছবি তিনি পরিচালনাও করেছেন। তার এবারের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন স্বনামধন্য সব তারকারা।
প্রসেনজিৎ চক্রবর্তী
খ্যাতিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী লেখেন, "বুম্বা মামুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আমার উপরে আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানাই।"
অর্জুন ও প্রসেনজিৎ
এদিকে, জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "বাংলা সিনেমার শক্তিমান এবং অনুকরণীয় অভিনেতা, তুমি আরো এগিয়ে যাও এবং আমাদের ফিল্ম ইন্ডাষ্ট্রিকে আরো সমৃদ্ধ করো, এই প্রত্যাশা রইলো। তুমি নতুনদের জন্য অনুপ্রেরণা।"
বিরসা দাশগুপ্ত এবং প্রসেনজিৎ চক্রবর্তী
এছাড়া অন্যান্য তারকারাও নিজ নিজ উপায়ে প্রসেনজিতকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ