কাজের চাপে পরিচালকদের ফিরিয়ে দিচ্ছেন পরমব্রত - গ্লোব নিউজ বিডি
টলিউডের স্বনামধন্য এই অভিনেতা বর্তমানে বলিউডেও বেশ কয়েকটি কাজের সাথে যুক্ত রয়েছেন। তিনি এখন এতটাই ব্যাস্ত সময় পার করছেন যে শ্বাস ফেলারও সময় নেই তার।সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পরমব্রত জানান, হিন্দীতে রাভিনা ট্যান্ডনের সঙ্গে আরণ্যক, দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় দ্যা গার্ল, হুমা কোরেশীর সঙ্গে একটা ওয়েবসিরিজ সহ আরো বেশকিছু কাজে সময় দিতে হচ্ছে তাকে। এদিকে বাংলাতেও শ্রীজাতর মানবজমিন, সৃজিত মূখার্জীর লহো গৌরাঙ্গের নাম রে সহ বেশকিছু কাজ রয়েছে তার হাতে।পরমব্রত বলেন, "আমি যেহেতু এখন অনেক ব্যাস্ত, তাই আপাতত বৈচিত্র্যহীন কাজগুলো ফিরিয়ে দিচ্ছি। যেগুলো আমার মতো চরিত্র, পাউডার মেখে দাড়িয়ে গেলেই হয়, কোনো গবেষণার প্রয়োজন পড়েনা, এমন চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসলে আপাতত না বলে দিচ্ছি।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!