পোস্টগুলি

ফেব্রুয়ারি, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চার ভাষায় মুক্তি পেলো ভালিমাই সিনেমা - গ্লোব নিউজ বিডি

ছবি
তামিল পরিচালক বিনোদ হরিমূর্তি পরিচালিত অ্যাকশন ধাচের এই মুভিটি মূলতঃ লাইসেন্সবিহীন অবৈধ মোটরসাইকেল চালকদের গ্রেফতার করার জন্য একজন পুলিশ অফিসারের অভিযান। এতে অভিনয় করেছেন অজিত কুমার, হুমা কোরেশী, কার্তিকেয়া, গুরুবাণী, সুমিত্রা, যোগী বাবু, অচ্ছ্যুত কুমার, ধ্রূব, দীনেশ প্রভাকর সহ আরো অনেকে। জানা যায়, ভারতের চেন্নাই ও তামিলনাড়ুর বিভিন্ন অঞ্চলে এই সিনেমাটির শ্যূটিং করা হয়েছে। পোষ্ট প্রোডাকশন শেষে ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার এটি চারটি ভাষায় মুক্তি পায়।

শুক্রবার মুক্তি পেলো হিন্দী সিনেমা বাঁধাই দো - গ্লোব নিউজ বিডি

ছবি
 অস্বাভাবিক যৌন পরিচয় সম্পন্ন মানুষেরা সমাজে চলতে ফিরতে কি কি অসুবিধার সম্মুখিন হয়, তা দেখানো হয়েছে এই মুভিতে। এটি বানিয়েছেন পরিচালক হর্ষবর্ধণ কুলকার্নি। ছবির শুরুতে দেখা যায়, শার্দূল ঠাকুর এবং সুমন সিং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা দুজন দেখতে স্বাভাবিক নারী-পুরুষের মতো হলেও পরে জানা যায় তাদের যৌন পরিচয় স্বাভাবিক নয়। কিন্তু তারা সমাজের কটাক্ষ থেকে বাঁচতে একসাথে বসবাস করতে শুরু করে। কিন্তু বিপত্তি বাধে যখন দীর্ঘদিন পরেও তাদের সন্তান হবার কোনো লক্ষণ দেখা যায়না! কমেডী ধাচের এ সিনেমাটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, ভূমি পেদনেকার, শিবা চাড্ডা, হানি যাদব, লাভলীন মিশ্র, নিতিশ পাণ্ডে সহ আরো অনেকে। জংলী পিকচার্স প্রযোজিত ছবিটি গত শুক্রবার মুক্তি পায়।

টানা বৃষ্টিপাতে বিরক্ত অনুপম রায় সহ টলিউড তারকাদের একাংশ - গ্লোব নিউজ বিডি

ছবি
কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার অনুপম রায় সম্প্রতি টুইটারে লেখেন, " কোলকাতা হলো নতুন চেরাপুঞ্জি। সারাক্ষণ কেন বৃষ্টি হয়? নীল আকাশ কোথায় গেলো? " তার এই পোষ্টে অনেক তারকা কমেন্ট করেন। জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় সহমত প্রকাশ করে লেখেন, " তোমার এই কথাগুলো শুনতে ভালো লাগছে, কারণ আমি ইতিমধ্যেই চলমান আবহাওয়াকে ঘৃনা করতে আরম্ভ করেছি। " এদিকে ভক্তদের কেউ কেউ অনুপম রায়কে আশ্বাস দিয়ে লেখেন, " এই বৃষ্টিতে পরিবেশ দূষণ হ্রাস পাচ্ছে। আসন্ন স্বরস্বতী পূজায় বুক ভরে শ্বাস নিতে পারবেন। " এছাড়া বেশ কয়েকজন অনুপমের গানের লাইন থেকে উদ্বৃতি দিয়ে মন্তব্য করেন।