প্রকাশিত হলো হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সিনেমার ট্রেইলার - গ্লোব নিউজ বিডি

 দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী দশ অক্টোবর। এ প্রসঙ্গে দেব টুইটারে একটি ভিডিওর লিংক শেয়ার করে লেখেন, "বাংলার সবচেয়ে বড় রূপকথার গল্প হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর ট্রেলার দেখতে যদি চাও, নিচের দেওয়া লিংকে তবে ক্লিক করে দাও।"

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সিনেমার পোষ্টার
জানা যায়, শিশুসাহিত্য ঠাকুরমার ঝুলির রচয়িতা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা একই নামের গল্প অবলম্বনে এ সিনেমাটি পরিচালনা করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন কবীর সুমন।
হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সিনেমার দৃশ্য
নির্মাতারা জানান, সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে সিনেমাটির আদলে এ সিনেমাটিতেও ছন্দ মিলিয়ে সংলাপ লেখা হয়েছে। এছাড়া ছবিটির কিছু দৃশ্যে গল্পের প্রয়োজনে কার্টুন চরিত্রও ব্যাবহার করা হয়েছে।


মন্তব্যসমূহ