পোস্টগুলি

নভেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

যমজ সন্তানের জন্ম দিলেন প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি

ছবি
গতকাল নায়িকা তার টুইটার পোষ্টে স্বামীর সাথে একটি ছবি শেয়ার করে লেখেন, " কেমন আছেন সবাই? আমি আমাদের বিস্ময়কর একটি সংবাদ আজ আপনাদের জানাতে চাই। আমি এবং আমার স্বামী জিন অনেক খুশী, আমাদের হৃদয়গুলো ভালবাসা ও কৃতজ্ঞতায় পূর্ণ হয়ে গেছে। কারণ আজ আমরা আমাদের পরিবারে যমজ দুই সদস্য জয় জিনতা গুডএনাফ এবং জিয়া জিনতা গুডএনাফকে স্বাগত জানালাম। " জানা যায়, প্রীতি জিনতার সাথে আমেরিকান নাগরিক জিন গুডএনাফের বিয়ে হয়েছিলো ২০১৬ সালে। এরপর থেকে প্রীতি বেশীরভাগ সময় আমেরিকাতেই থাকেন। তবে এখন প্রীতি যেহেতু একজন তালিকাভুক্ত আপেল চাষী, তাই মাঝেমধ্যে হিমাচল প্রদেশের শিমলায় নিজের আপেল বাগান দেখাশোনার কাজে তাকে ভারতে আসতে হয়।

ভুলবশতঃ মোবাইলের সব ছবি ডিলিট করে ফেলেছেন মিমি চক্রবর্তী - গ্লোব নিউজ বিডি

ছবি
টলিউডের জনপ্রিয় নায়িকা এবং ভারতীয় বিধানসভার সংসদ সদস্য মিমি চক্রবর্তী বেশ কিছুদিন আগে একটি অ্যাপল আইফোন কেনেন। প্রধানত অ্যাপলের সুরক্ষা ব্যাবস্থার প্রশংসা শুনেই তিনি অ্যান্ড্রয়েডের বদলে আইফোনের উপরে আস্থা রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আইফোনও তার ফাইলগুলোর সুরক্ষা দিতে ব্যার্থ হলো। গতকাল এক টুইটার বার্তায় মিমি লেখেন, " আমার আইফোনের গ্যালারী থেকে সাত হাজারেরও বেশী স্টীল ছবি এবং প্রায় শ'পাঁচেক ভিডিও ডিলিট হয়ে গেছে। কাঁদবো না চিৎকার করবো, কিছু বুঝতে পারছিনা। ছবিগুলো ফিরে পেতে যত ধরনের পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করেছি, কিন্তু কোনো কাজে আসেনি। আমি খুব বিরক্ত অনুভব করছি। এ ব্যাপারে অ্যাপল কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন। " জানা যায়, মিমি চক্রবর্তী তার ফোনে অফিশিয়াল ছবির পাশাপাশি অনেক ব্যাক্তিগত ছবিও রেখেছিলেন। তাই ছবিগুলো হারিয়ে তিনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন।

বড়দিনে আসছে টলিউড মুভি টনিক - গ্লোব নিউজ বিডি

ছবি
প্রণব কুমার গুহ ও অতনু রায়চৌধুরীর যৌথ প্রযোজনা এবং অভিজিৎ সেনের পরিচালনায় নির্মিত পারিবারিক এ ছবিটিতে অভিনয় করেছেন পরান বন্দোপাধ্যায়, দেব অধিকারী, রজতাভ দত্ত, সুজন মূখার্জী, বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কনিকা ব্যানার্জী, তনুশ্রী চক্রবর্তী সহ আরো অনেকে। এ ছবির গল্পে দেখা যাবে শেষ বয়সে অসুস্থ হয়ে পড়া পরান বন্দোপাধ্যায়কে তার শেষ ইচ্ছা অনুযায়ী বিদেশভ্রমণে নিয়ে যাওয়া হবে। এ যাত্রায় নানা মনোরম দৃশ্য এবং আনন্দের অভিজ্ঞতা তাকে সুস্থ করে তুলবে। টনিক নামের যে ট্রাভেল এজেন্ট তাদেরকে নিয়ে যাবে, সেটির নামেই মূলতঃ এর নামকরণ করা হয়েছে। জানা যায়, এ সিনেমাটির ক্যামেরায় ছিলেন সুপ্রিয় দত্ত। আগামী ২৪ শে ডিসেম্বর খ্রিস্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে মুক্তি পাবে টনিক।

বিয়ের বাগদান সারলেন বিদ্যা সিনহা মীম - গ্লোব নিউজ বিডি

ছবি
 গতকাল ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মীম এক সুদর্শন যুবকের দ্বারা হাতে আংটি পড়ানোর কয়েকটি ছবি শেয়ার করেন টুইটারে। এসময় তিনি লেখেন, আমার বাগদান অনুষ্ঠাণের পিক। জানা যায়, সম্প্রতি তিনি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ প্রযোজিত সুলতান দি সেভিয়ার নামক টলিউড সিনেমার শ্যূটিং শেষ করেছেন। আপাতত হাতে কাজের চাপ কম, তাই এই ফাঁকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিচ্ছেন তিনি। মীম আরো জানান, বর্তমানে শরীরচর্চার পাশাপাশি বাছাইকৃত স্ক্রীপ্টে কাজ করছেন তিনি। বহু সিনেমায় কাজের অফার পেলেও গল্প পছন্দ না হলে পরিচালকদের সরি বলে দিচ্ছেন। এখন থেকে শুধুমাত্র মানসম্পন্ন স্ক্রীপ্টেই কাজ করবেন বলে জানান স্বনামধন্য এই নায়িকা।

ভারত ও চীনের যৌথ প্রযোজনায় নির্মিত হলো লাড়কি সিনেমা - গ্লোব নিউজ বিডি

ছবি
আত্মরক্ষা বিদ্যা মার্শাল আর্টের উপরে নির্মিত এই সিনেমাটির দুটি সংস্করণ বানানো হয়েছে। চায়না ভাষার সংস্করণের নাম দেয়া হয়েছে ড্রাগন গার্ল এবং হিন্দি সংস্করণের নাম লাড়কি। এটি আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাবার কথা রয়েছে। রাম গোপাল বর্মা পরিচালিত এই সিনেমায় দেখানো হয়েছে নায়িকা পূজা ভালেকার মার্শাল আর্ট কিংবদন্তী ব্রুসলির একজন ফ্যান। সে মেয়ে হলেও ব্রুসলিকে অনুকরণ করে উচ্চতর আত্মরক্ষাবিদ্যা আয়ত্ব করে। আগামী ২৭ নভেম্বর ব্রুসলির ৮১ তম জন্মদিনে তার জন্মস্থান চীনের ফোশানে অনুষ্ঠিতব্য একটি চলচ্চিত্র উৎসবে এটি দেখানো হবে। একই দিনে দুবাইয়ের বুর্জ খলিফা ভবনেও এটি প্রদর্শিত হবার কথা রয়েছে।

বলিউডে মুক্তি পেলো নতুন সিনেমা সূর্যবংশী - গ্লোব নিউজ বিডি

ছবি
ইউনুস সজলের লেখা চিত্রনাট্য এবং রোহিত শেটির পরিচালনায় পুলিশী অ্যাকশন থ্রিলার ঘরানার এই মুভিটি গত ৫ নভেম্বর ভারতজুড়ে সিনেমা হলগুলোয় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেতা অক্ষয় কুমার, অজয় দেবগণ, রনবীর সিং, ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জাভেদ জাফরী, নিকিতিন ধীর, পলক সিং, নিহারিকা রায়জাদা সহ আরো অনেকে। জানা যায়, ১৯৯৩ সালে মুম্বাইতে একনাগাড়ে চৌদ্দটি বোমা হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে ওঠে পুলিশ বিভাগ। কয়েকজন বিচক্ষণ পুলিশ অফিসারকে নিয়োগ করা হয় মামলাটি সমাধানের জন্য। সেই সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছে সূর্যবংশী সিনেমাটি।

দীপাবলীতে বাজি ফোটানোর নিন্দা জানালেন নেহা ধুপিয়া - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের স্বনামধন্য এই নায়িকা এবার দীপাবলী উৎসবটিকে বেশ ঘটা করে পালন করেছেন। সদ্যপ্রসূত সন্তানকে ঘুম পাড়িয়ে স্বামীর সাথে ছবিও তুলেছেন গতকাল। তবে আজ হঠাৎই বিগড়ে যান তিনি। দীপাবলীর অবিচ্ছেদ্য অংশ বাজি ফোটানোর তীব্র নিন্দা জানান তিনি। এক টুইটার বার্তায় নেহা লেখেন, " দয়া করে আতশবাজি ফোটাবেন না। এটা পরিবেশের জন্য ক্ষতিকর। এটা আমাদের বাচ্চাদের জন্যও ক্ষতিকর। " জানা যায়, বলিউডের স্বনামধন্য এই সাইড নায়িকা সম্প্রতি সন্তান জন্ম দেওয়ার পর থেকে সবার সাথে অত্যন্ত চড়া মেজাজে কথা বলছেন। কারণে অকারনে প্রায়ই রাগ দেখাচ্ছেন।

আদিত্য সেনগুপ্তর নতুন সিনেমার ঘোষনা দিলেন প্রসেনজিত - গ্লোব নিউজ বিডি

ছবি
 বিক্রম চ্যাটার্জী এবং দিতিপ্রিয়া অভিনীত এ ছবিটির এখনো নামকরণ করা হয়নি। লেখক ও পরিচালক আদিত্যর বানানো শর্টফিল্ম এর আগে কান চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হলেও টলিউডে এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। গতকাল নায়ক নায়িকা ও পরিচালকের অনুরোধে প্রসেনজিৎ চ্যাটার্জী তাদের সিনেমাটি সম্পর্কে ক্যামেরার সামনে কথা বলেন। তিনি বলেন, " ভুসকা অর্থাৎ আদিত্য আমার চোখের সামনেই বড় হয়েছে, ও খুব ট্যালেন্টেড ছেলে। ওর প্রথম ছবি এটি। আপনারা ওর ছবিটির জন্য শুভকামনা করবেন। নতুন প্রজন্মের উপরে আমার ভরসা আছে। " জানা যায়, রোমান্টিক ঘরানার এ ছবিটির এখনো নাম নির্ধারণ করা হয়নি। তবে ছবিটি নাকি অভিনব সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ ব্যাবহার করে বানানো হবে। শীগগীরই এর শ্যূটিং শুরু হবে।

আসছে দেব এর নতুন ছবি রঘু ডাকাত - গ্লোব নিউজ বিডি

ছবি
এবার দূর্গাপূজায় ধ্রুব ব্যানার্জীর পরিচালনা ও দেবের অভিনয়ে খেলাধুলা বিষয়ক ছবি গোলন্দাজ ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। গতকাল দীপাবলীর দিনে দেব জানালেন, আবারও ধ্রুবর পরিচালনায় কাজ করবেন তিনি। রঘু ডাকাত চরিত্রে এবার দেখা যাবে তাকে। গতকাল আইসল্যান্ড থেকে এক টুইটার বার্তায় দেব লেখেন, " আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন - নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত " সত্যি ঘটনা অবলম্বনে ছবি বানানো প্রসঙ্গে পরিচালক বলেন, " বাংলায় অসংখ্য গল্প রয়েছে। যা থেকে ভাল সিনেমা তৈরি হতে পারে। আমার প্রচেষ্টা থাকবে এই সব গল্পকেই বড়পর্দায় নিয়ে আসা। দর্শক ফের যাতে সিনেমা হলে ফিরে আসে এবং অন্যরকম বাংলা ছবি দেখতে পারে, সেই বিষয়টি মাথায় রেখেই এই ছবি তৈরির ভাবনা। "

বলিউডে পালিত হলো শাহরুখ খানের জন্মদিন - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের কিংখান হিসেবে পরিচিত শাহরুখ খান এ যাবৎ আশিটিরও বেশী সিনেমায় অভিনয় করেছেন। নব্বই দশকে সুপারহিট হওয়া কয়েকটি মুভির মধ্য দিয়ে তিনি খ্যাতির শিখরে আরোহন করেন। পরবর্তী সিনেমাগুলোয় তিনি অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়দক্ষতা প্রমাণ করেন। গতকাল তার জন্মদিনে বলিউড ও টলিউডের খ্যাতিমান নায়ক নায়িকারা শুভেচ্ছা জানান। সালমান খান নিজেকে সবসময় ভাইজান বলে পরিচয় দিলেও এ উপলক্ষ্যে তিনি লেখেন, " আজ আমার ভাইয়ের জন্মদিন। শুভ জন্মদিন আমার ভাই ।" এছাড়াও সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা, সোহম চক্রবর্তী, পাওলি দাম সহ আরো অনেকে শাহরুখ খানের সাথে তোলা তাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে বলিউডের মহান এই নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানান।