পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরী করে যাচ্ছেন লিউনার্দো ডিক্যাপ্রিও - গ্লোব নিউজ বিডি

টাইটানিক ছবিতে জ্যাক ডউসন চরিত্রে অভিনয় করা এই হলিউড নায়ককে চেনেননা, এমন দর্শক কমই রয়েছেন। লিউনার্দো ডিক্যাপ্রিও নিজেকে একজন অভিনেতার পাশাপাশি একজন পরিবেশবিদ হিসেবেও পরিচয় দিয়ে থাকেন।
পরিবেশবিদ লিওনার্দো ডিক্যাপ্রিও
সম্প্রতি তিনি টুইটারে লেখেন, "পানির অপর নাম জীবন। আর অ্যামাজন জঙ্গল না থাকলে আশপাশের অঞ্চলগুলোতে শুষ্কতা ভয়াবহ রুপ ধারণ করবে। যার পরিণাম হবে খরা আর দাবানল। অ্যামাজন এবং পৃথিবীর অন্যান্য জঙ্গলগুলো পরিবেশ বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের গাছ কেটে বন উজার করা উচিত নয়।"
পরিবেশবিদ নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও
তিনি আরো বলেন, "তাসমানিয়ান ডেভিল সহ পৃথিবীর যে সকল জীব প্রজাতি বিলুপ্তির পথে, সেগুলো সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। কেননা, পরিবেশ রক্ষায় সকল জীবেরই ভূমিকা রয়েছে।"

মন্তব্যসমূহ