অনুষ্ঠিত হলো দক্ষিণ ভারতের বৃহত্তম চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠাণ - গ্লোব নিউজ বিডি
গত রোববার হায়দারাবাদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হলো দশম সিমা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠাণ। ২০১২ সালে আরম্ভ হওয়া এই পদকপ্রদাণ অনুষ্ঠাণে মূলতঃ তামিল, তেলুগু, মালয়ালাম এবং কানাড়া ভাষায় নির্মিত সিনেমাগুলো এবং তার কলাকুশলীদের পুরস্কৃত করা হয়।এ বছর তামিল ভাষায় সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন অশোক সেলভান এবং সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অপর্ণা বালামূরালী, কানাডা ভাষায় সেরা অভিনেতা ধনঞ্জয়, তেলুগু ভাষায় সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ, মালয়ালাম ভাষায় সেরা অভিনেত্রী শোবানা চন্দ্রকুমার সহ আরো বহু তারকা বিভিন্ন বিষয়ে পারদর্শীতার জন্য পুরস্কৃত হয়েছেন।জানা যায়, সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস নামের এই পদকটি সর্বপ্রথম চালু করেন বিষ্ণুবর্ধন ইন্দুরী। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ অবধি এর মাধ্যমে প্রতিবছর দক্ষিণ ভারতের সেরা সিনেমা, সেরা সংগীত ও তার কলাকুশলীদের পুরস্কৃত করা হচ্ছে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!