সিনেমায় নামলেন সুনীল শেটির ছেলে আহান শেটি - গ্লোব নিউজ বিডি
১৯৯২ সালে একত্রিশ বছর বয়সে অভিনয় জগতে পা রেখেছিলেন সুনীল শেটি। বর্তমানে তিনি ষাট বছরের বৃদ্ধ। এবারে তার ছেলের পালা। জানা যায়, তাড়াপ নামের একটি রোমান্টিক মুভির মধ্য দিয়ে অভিষেক হতে যাচ্ছে আহান শেটির।সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও মিলন লুথরিয়া পরিচালিত এ সিনেমাটি মূলতঃ আরএক্স হান্ড্রেড নামক একটি তামিল ছবির পূণনির্মাণ। এতে আহান শেটির সাথে নায়িকা হিসেবে থাকছেন তারা সুতারিয়া। সিনেমাটি আগামী ৩ ডিসেম্বর সিনেমাহলগুলোয় মুক্তি পাবে।এদিকে সুনীল শেটি তার সন্তানের অভিষেকে সকলের আশীর্বাদ কামনা করে বলেন, "আহান খুবই ভদ্র ছেলে। ওর বয়সে আমি এতটা ক্যারিয়ার সচেতন ছিলামনা। ও কাজের প্রতি খুবই মনযোগী। প্রত্যেক বাবাই চায় সন্তান তার সামর্থ্যকে অতিক্রম করুক। আমিও চাই, ও আমায় ছাড়িয়ে যাক। আপনাদের আশীর্বাদ কাম্য।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!