বুসান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেলো বাংলাদেশের তিন ছবি - গ্লোব নিউজ বিডি

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে প্রতিবছর আয়োজিত হয় এশিয়ার বৃহত্তম এই চলচ্চিত্র উৎসব। এখান দেখানো হয় কান চলচ্চিত্র উৎসব ও বার্লিন চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিজয়ী বিশ্বমানের সব সিনেমা। উৎসবটির ২৬ তম আসরে এই প্রথমবারের মতো বাংলাদেশের তিন তিনটি ছবি মনোনীত হয়েছে প্রদর্শনের জন্য।
বুসান চলচ্চিত্র উৎসব ২০২০
জানা যায়, উৎসবটির এ উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে দেখানো হবে মোস্তফা সরোয়ার ফারুকীর নো ল্যান্ডস ম্যান, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা এবং মোহাম্মদ রাব্বী মৃধার পায়ের তলায় মাটি নাই সিনেমাগুলো। বিশ্বের ২৭ টি দেশ থেকে আসা ২২৩ টি চলচ্চিত্রের সাথে প্রতিযোগীতা করবে ছবিগুলো।
বুসান চলচ্চিত্র উৎসব, দক্ষিণ কোরিয়া
এদিকে বাংলাদেশী চলচ্চিত্রের পাশাপাশি কালকক্ষ নামক ভারতের বাংলা একটি সিনেমাও এ উৎসবে মনোনীত হয়েছে। কালকক্ষ যৌথভাবে পরিচালনা করেছেন রাজদ্বীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি।

মন্তব্যসমূহ