লেখক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ পথের পাচালী, চাঁদের পাহাড়, আরণ্যক, অভিযাত্রিক সহ বাংলা সাহিত্যের বেশকিছু অমর সৃষ্টির জন্য বিখ্যাত। তার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন অঙ্গনের তারকারা তাকে স্মরণ করে স্ট্যাটাস দেন।
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী তার একটি ছবি আপলোড করে লেখেন, "স্বনামধন্য কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম।"এদিকে সব্যসাচী চক্রবর্তীর ছেলে অর্জুন চক্রবর্তী লেখেন, "তাঁর কলমেই 'অভিযাত্রিক'-এর যাত্রা শুরু... স্মরণে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।" এছাড়াও অন্যান্য তারকারা এবং ছোটবড়ো বিভিন্ন প্রতিষ্ঠাণ তাকে স্মরণ করেন। জানা যায়, বিভূতিভূষণ ১৮৯৪ সালে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণায় জন্মেছিলেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!