মল্লিকা শেরাওয়াত জানালেন তার নাম পাল্টানোর ইতিহাস - গ্লোব নিউজ বিডি

স্বনামধন্য এই বলিউড নায়িকার বাবার নাম মুকেশ কুমার লাম্বা। আর তার নিজের নাম ছিলো রিমা। সে অনুসারে তার নাম হতে পারতো রিমা কুমার লাম্বা। কিন্তু ক্যারিয়ারের শুরুতে বাবার সঙ্গে অভিমান করে নিজের নাম পাল্টে নেন তিনি।

মল্লিকা শেরাওয়াত
মল্লিকা বলেন, "আমি যখন সিনেমায় ঢুকি তখন সমাজে লাঞ্ছিত হবার ভয়ে বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছিলো। কিন্তু মা আমার পাশে দাড়িয়েছিলো। তাই আমি বাবার দেয়া নাম পরিবর্তন করে মায়ের দেয়া নাম ব্যাবহার করেছি। বাবা আমাকে ত্যাগ করেছিলো, আমিও তাকে ত্যাগ করেছি।"
মল্লিকা শেরাওয়াত বলিউড নায়িকা
জানা যায়, ২০০৩ সালে খায়েশ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় মল্লিকার। এরপর মার্ডার, ডাবল ধামাল, শাদী সে পেহলে, ডার্টি পলিটিক্স, ওয়েলকাম সহ বেশ কয়েকটি জনপ্রিয় মুভিতে কাজ করে আলোচনায় আসেন মল্লিকা শেরাওয়াত।

মন্তব্যসমূহ