আশা ভোসলের জন্মদিনে শুভেচ্ছা জানালেন তারকারা - গ্লোব নিউজ বিডি
আজ স্বনামধন্য কণ্ঠশিল্পী আশা ভোসলের জন্মদিন। এ উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে ও ফেসবুকে স্ট্যাটাস দেন তারকারা। এখানে তুলে ধরা হলো তার কিছু নমুনা।খ্যাতিমান অভিনেত্রী মাধুরী দীক্ষীত আজ এই ছবিটি আপলোড করে লেখেন, "প্রিয় আশা আন্টি, আপনার জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জাদুকরী কণ্ঠ আমাদের সকলকে বিমোহিত করে। আমি আপনার গাওয়া গানে অভিনয় করতে সবসময়ই পছন্দ করতাম। অনেক ভালবাসা রইলো আপনার জন্য।"এদিকে খ্যাতিমান টলিউড অভিনেতা প্রসেনজিৎ চক্রবর্তী আশা ভোসলের সাথে তোলা এই ছবিটি আপলোড করে লেখেন, "কালজয়ী কিংবদন্তী আশা ভোসলের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা।" এছাড়াও অন্যান্য তারকারা নিজ নিজ ভাষায় এই প্রবাণ কণ্ঠশিল্পীকে শুভেচ্ছা জানান।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!