ডিসেম্বরে মুক্তি পাবে বাংলা অ্যাকশন মুভি মিশন এক্সট্রিম - গ্লোব নিউজ বিডি
ঢাকা অ্যাটাক ছবির পরিচালক সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় মিশন এক্সট্রিমে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, ইরেশ জাকের সহ আরো অনেকে।
জানা যায়, পুলিশি থ্রিলার ঘরানার এ ছবির নায়ক আরেফিন শুভ নিজেকে ফিট করতে টানা নয় মাস ব্যায়াম করেছেন। ভারী ভারী যন্ত্রপাতি ওঠানামা করতে গিয়ে তার শরীরের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। শুভ বলেন, "মিশন এক্সট্রিমের জন্য নিজেকে ফিট করতে যে পরিশ্রম করেছি, সেটা কখনো ভোলার মতো নয়। দীর্ঘ ট্রেনিংয়ে পায়ের লিগামেন্ট স্থানচ্যুত হয়েছিল, টিস্যুও ছিড়েছিলো। সে আঘাতে এখনো কাতরাতে হয়। এসব কষ্ট ভুলে যাবো, যখন ‘মিশন এক্সট্রিম দেখে দর্শকদের ভালো লাগবে।"নির্মাতারা জানান, করোনা ভাইরাসের কারণে পরপর দুই ঈদে সিনেমাটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েও বাতিল করা হয়েছে। এবারে সবকিছু ঠিক থাকলে আগামী ৩ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!