পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

দলবল নিয়ে যাদবপুর ভ্রমণে যাচ্ছেন অনুপম - গ্লোব নিউজ বিডি

ছবি
 জনপ্রিয় গীতিকার-সুরকার ও কণ্ঠশিল্পী অনুপম রায় সম্প্রতি এক টুইটারবার্তায় জানান, আগামী শুক্রবার সন্ধ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিতব্য সংস্কৃতি নামক উৎসবে তার দলীয় পরিবেশনা রয়েছে। এ উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান তিনি। জানা যায়, তার দলের নাম দি অনুপম রায় ব্যান্ড রাখা হয়েছে তার নিজের নামেই। এটির বর্তমান সদস্যরা হলেন ঋষভ, রনো, নবারুণ, সন্দীপন, রানা ও শমী। অনুপম রায় ২০১০ সালে অটোগ্রাফ সিনেমায় সর্বপ্রথম গান গেয়ে খ্যাতি অর্জন করেছিলেন। এরপর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। অটোগ্রাফের জনপ্রিয় দুটি গান " আমাকে আমার মতো থাকতে দাও " এবং " বেঁচে থাকার গান " তারই লেখা।

ডাংকি সিনেমায় অভিনয় করবেন শাহরুখ - গ্লোব নিউজ বিডি

ছবি
বলিউডের খ্যাতিমান পরিচালক রাজকুমার হিরানী সম্প্রতি শাহরুখ খানকে নিয়ে রোমান্টিক কমেডী ধাচের এই মুভিটি বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। কোভিডের আগে মুক্তিপ্রাপ্ত জিরো সিনেমার পর এটিই কিং খানের প্রথম ছবি। এ প্রসঙ্গে শাহরুখ এক টুইটার বার্তায় বলেন, " শ্রদ্ধেয় রাজকুমার হিরানী স্যার, আপনি তো আমার স্যান্টা ক্লস প্রমানিত হলেন। আপনি শ্যূটিং আরম্ভ করুন, আমি যথাসময়ে পৌছে যাবো। প্রকৃতপক্ষে আমিতো সেটেই বসবাস করতে শুরু করবো। অবশেষে আপনার সাথে কাজ করতে পেরে গর্বিত ও উত্তেজিত বোধ করছি। " অপরদিকে পরিচালক তার টুইটে লেখেন, " দেখো শাহরুখ, অবশেষে আমরা একসাথে মুভি বানানোর সিদ্ধান্ত নিয়েই ফেললাম। আমি অত্যন্ত পুলকিত হয়ে ঘোষণা করছি, আগামী ২২ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। "

বৈশাখে বর্ণমালা খচিত শাড়ীতে সাজলেন পাওলি - গ্লোব নিউজ বিডি

ছবি
 টলিউডের জনপ্রিয় নায়িকা পাওলি দাম এবার নববর্ষ উপলক্ষ্যে একটি সাদা রঙের শাড়ী ও কালো রঙের হাতাকাটা ব্লাউজ পরে টুইটারে ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, একটি পুরাতন ইটের দেয়ালের পাশে বেশকিছু পোজ দিয়ে ছবি তুলেছেন তিনি। পাওলি জানান, বাংলা সংস্কৃতির অন্যতম ধারক সৌমিত্র চ্যাটার্জীকে নিয়ে বানানো অভিযান সিনেমায় সম্প্রতি অভিনয় করেছেন তিনি। এতে তাকে চিত্রনায়িকা সুচিত্রা সেনের চরিত্র দিয়েছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। জানা যায়, অভিযান ছবিতে মহানায়ক উত্তম কুমার চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জী, পরিচালক সত্যজিৎ রায় চরিত্রে কৌশিক মূখার্জী এবং সৌমিত্র চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ, বিশ্বনাথ বসু, অনিন্দিতা বসু সহ আরো অনেকে।