জানুয়ারীতে বলিউডে আসছে ক্রাইম ঘরানার ছবি গাঙ্গুবাই কটিয়াদী - গ্লোব নিউজ বিডি
দেবদাস সিনেমার পরিচালক সঞ্জয় লীলা ভানসালির রচনা ও পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেখানো হয়েছে একজন সামান্য নারী কিভাবে অপরাধ জগতের সর্বেসর্বা হয়ে ওঠে।এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, আলিয়া ভাট, ইমরান হাসমী, বিজয় রাজ, ছায়া ভোরা, সান্তনু মহেশ্বরী, রামিন নামদার, ইন্দিরা তিওয়ারী, টিটু বর্মা, আকাশ পান্ডে, তারিক আহমেদ খান, লতা সিং মনোহর পান্ডে সহ আরো অনেকে।জানা যায়, মুম্বাইয়ের একসময়ের মাফিয়া কুইন হিসেবে পরিচিত গাঙ্গুবাই কটিয়াদীর জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবির চিত্রনাট্য। এটি আগামী ৬ জানুয়ারী একইসাথে হিন্দী ও তেলুগু ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!