টলিউডে আসছে জিতের নতুন মুভি বাজি - গ্লোব নিউজ বিডি
গতকাল জিৎ টুইটারে সিনেমাটির মুক্তির ঘোষণা দেন। তিনি লেখেন, "এই মঙ্গলময় গণেশ চতুর্থীর দিনে আমরা আমাদের নতুন সিনেমা বাজির মুক্তির তারিখ ঘোষণা করছি। এটি আগামী দশ অক্টোবর সিনেমা হলগুলোয় মুক্তি পাবে।"জানা যায়, অর্ণব ভৌমিকের লেখা কাহিনী ও আয়ুষ্মান প্রত্যূষের পরিচালনায় এ ছবিতে একজন সাবেক ব্যাবসায়ীর সন্তান হিসেবে মেধাবী উদ্যোক্তা জিৎ তার প্রতিপক্ষের আরেকজন ক্ষমতাধর ব্যাবসায়ীকে বাজিতে হারাবেন। এতে জিতের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন সংসদ সদস্য মিমি চক্রবর্তী।সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, মনোজিত শীল, বিশ্বনাথ বসু, আয়ান নায়ক, অভিষেক চ্যাটার্জী, ডেভিড গ্যালিয়া, কার্ল বার্ন, নিক ফেল্ড সহ আরো অনেকে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!