গুনীন সিনেমায় নুসরাত ফারিয়ার বদলে পরী মনিকে নিলেন পরিচালক - গ্লোব নিউজ বিডি
গত জুলাইয়ের শুরুর দিকে মুভিটির রাবেয়া চরিত্রের জন্য নুসরাত ফারিয়াকে মাথায় রেখেছেন বলে জানিয়েছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। তবে ফারিয়া অত্যাধিক ব্যাস্ত থাকায় পরী মনিকে নিতে বাধ্য হলেন তিনি।গত শুক্রবার পরিচালকের সাথে সিনেমাটির চুক্তি স্বাক্ষরের কয়েকটি ছবি আপলোড করে পরীমনি লেখেন, "যেখানে কাজ আছে, সেখানে জীবন আছে।" জানা যায়, জেল থেকে ছাড়া পেয়ে এটিই তার প্রথম ছবি।আগামী ১০ অক্টোবর থেকে ছবিটির শ্যূটিং শুরু হবে জানিয়ে পরিচালক বলেন, "পরীমনি এর আগেও আমার সাথে স্বপ্নজাল সিনেমায় কাজ করেছে, এছাড়া প্রীতি নামের একটা ওয়েবসিরিজও আমি তাকে নিয়ে বানিয়েছি। আশা করি এবারও সে ভালো করবে।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!