টলিউডে আসছে প্রসেনজিতের নতুন ছবি আয় খুকু আয় - গ্লোব নিউজ বিডি

বাবা মেয়ের সম্পর্ককে ভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সুইজারল্যান্ড মুভির সফল পরিচালক সৌভিক কুন্ডু পরিচালিত এ ছবিটিতে অভিনয় করবেন প্রসেনজিৎ চক্রবর্তী, দিতিপ্রিয়া সহ আরো অনেকে।

প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া
টলিউডের জনপ্রিয় নায়ক জিৎ রয়েছেন এই ছবিটির প্রযোজনায়। ছবিটিতে রয়েছে প্রসেনজিৎ চক্রবর্তীর ডাবল পার্ট। এ প্রসঙ্গে তিনি বলেন, "এটা এমন এক চরিত্র, যা আমি আগে কখনো করিনি।" এদিকে, দীর্ঘদিন পর বাণিজ্যিক ছবিতে কেন কাজ করছেন তা জানতে চাইলে প্রসেনজিৎ বলেন, "বক্স অফিস সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। তাই ঠিক করলাম ভালো স্ক্রিপ্ট পেলে এক-আধটা হালকা চালের ছবিও করবো।"
প্রসেনজিৎ ও জিৎ
এছাড়া নতুন পরিচালককে নিয়ে জিৎও আশাবাদী। তিনি বলেন, "সৌভিক বেশ কিছুদিন ধরেই আমাদের সঙ্গে যুক্ত। ওর ক্রিয়েটিভ প্রসেসে আমি খুশি। এবার বুম্বাদা আমাদের প্রযোজনায় কাজ করবেন। সকলের সঙ্গে আমিও দারুণ উৎসাহিত।"

মন্তব্যসমূহ