আরফিন রুমীর জন্মদিনে পড়শীর শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগীতার মাধ্যমে সংগীত ভূবনে পা রাখেন। এরপর আরফিন রুমীর সহায়তায় বহু গান গেয়ে তিনি বাঙালী দর্শকের মন কেড়েছেন।
সম্প্রতি আরফিন রুমীর জন্মদিনে পড়শী তার বাসায় গিয়ে শুভেচ্ছা জানান। পড়শী বলেন, "২০১০ সালে আমি যখন নবাগত ছিলাম তখন আমার প্রথম অ্যালবাম প্রকাশ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। নতুন বলে কেউ আমার গান প্রকাশ করার ঝুকি নিতে চাচ্ছিলো না। এমতাবস্থায় আরফিন রুমী ভাইয়া আমার পাশে দাড়ায় এবং তার একার প্রচেষ্টায় আমি অনেকটা এগিয়ে যাই।"পড়শী আরো বলেন, "যখন কেউ আমার জন্য একটা ভালো গান বানাতে প্রস্তুত ছিলোনা, এমন সময় আরফিন রুমী ভাইয়া আমার জন্য তোমারি পরশ গানটি বানায়, আপনারা সবাই দেখেছেন এটা কত জনপ্রিয়তা পেয়েছিলো। এরপর ভাইয়া আমাকে নিয়ে বানায় খুজে খুজে, একটু একটু, পলকে পলকে, পথ সহ আরো বেশ কয়েকটি জনপ্রিয় গান। আমার কাছে ভাইয়া একজন দেবদূত। আমি অনেক খুশী যে আমি তার জন্মদিনে উপস্থিত হতে পেরেছি।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!