বিয়ে করে ফেললেন বিদ্যা সিনহা মীম - গ্লোব নিউজ বিডি
গত বৃহস্পতিবার নিজের বিয়ের কয়েকটি ছবি টুইটারে পোষ্ট করেন তিনি। এসব ছবিতে দেখা যায়, বিয়ের পোশাক পরা মীমের গা ভর্তি গহনা আর তার গলায় গোলাপ ফুলের মালা। একই ধরনের মালা তার স্বামীর গলাতেও দেখা যায়। একটি ছবিতে দেখা যায়, রাধা-কৃষ্ণের প্রতিমাকে পেছনে রেখে মীমের স্বামী এবং মীম হিন্দুশাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মন্ত্রপাঠ করে অগ্নিদেবের কাছে গন্ধপুষ্প বিসর্জন দিচ্ছেন। এসময় মীমের দুই হাতে মেহেদীর কারুকার্য লক্ষ্য করা যায়। অন্য একটি ছবিতে দেখা যায়, স্বামীর ধূতির সঙ্গে নিজের শাড়ীর আচল বেঁধে আগুনের চারপাশে চক্রাকারে ঘুরছেন তারা। সম্প্রতি গত নভেম্বরে বিয়ের বাগদান অনুষ্ঠাণের ছবি শেয়ার করেছিলেন মীম।