গান গাওয়া ছেড়ে দেবেন সালমা আক্তার - গ্লোব নিউজ বিডি

আজ ময়মনসিংহের হালুয়াঘাটে শশুরবাড়ী এলাকায় নির্মিতব্য পার্ক থেকে লাইভে এসেছিলেন সালমা আক্তার। অ্যাডভোকেট স্বামীর সাথে তিনি যৌথভাবে এ পার্কটি বানাচ্ছেন। লাইভে ভক্তদের কমেন্টের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ মন্তব্যও করেন তিনি।

সালমা আক্তার
এসময় কিছু দর্শক তার দ্বিতীয় বিয়ে সম্পর্কে বাজে মন্তব্য করেন এবং কিছু দর্শক গান গাওয়ার উপরে ধর্মীয় নিষেধাজ্ঞার কথা বললে সালমা বলেন, "আমি জানি গান গাওয়া হারাম। আমি যেহেতু মুসলিম, তাই ইচ্ছা আছে ত্রিশ বছরের পর গান ছেড়ে দেবো। তবে আগামী দুই আড়াই বছরের মধ্যে অন্তত পাঁচ হাজার গান রেকর্ড করতে চাই। কারণ, যারা আমাকে সংগীত জগতে স্থান করে দিয়েছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞ থাকা উচিত।"
ক্লোজআপ ওয়ানে সালমা আক্তার
জানা যায়, সালমা আক্তার ২০০৬ সালে এনটিভিতে প্রচারিত ক্লোজআপ ওয়ান অনুষ্ঠাণের মাধ্যমে সংগীত জগতে পদার্পণ করেন। ২০১০ সালে সাবেক সংসদ সদস্যকে বিয়ে করার পর দুই বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। এরপর ২০১৮ সালে তিনি যুক্তরাজ্য প্রবাসী আইনজীবীকে বিয়ে করেন। সালমার দুটি মেয়ে রয়েছে। তাদের নাম স্নেহা ও সাফিয়া।

মন্তব্যসমূহ