শুরু হলো টলিউড মুভি চীনে বাদাম এর শ্যূটিং - গ্লোব নিউজ বিডি

 জানা যায়, ছবিটি পরিচালনায় রয়েছেন স্বনামধন্য পরিচালক শিলাদিত্য মৌলিক। এতে অভিনয় করবেন মেগা সিরিয়ালের খ্যাতিমান তারকা ইয়াশ দাশগুপ্ত এবং এনা সাহা। ছবিটি পরিবেশিত হবে জেরেক এন্টারটেইনমেন্টের ব্যানারে।

চীনে বাদাম সিনেমার মহরতের দৃশ্য
গতকাল হিন্দু রীতি অনুযায়ী পুরোহিত ডেকে পূজা অনুষ্ঠাণের মধ্য দিয়ে স্টিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। ফিল্ম ইন্ডাষ্ট্রীতে সাধারণত কেক কেটে মহরত অনুষ্ঠান পালন করা হলেও বেদের শ্লোক, ধূপের ধোয়া আর গঙ্গার জলে এক নতুন মাত্রা যুক্ত হয়েছিলো চীনে বাদামের মহরতে।
চীনে বাদাম ছবির মহরতে পুরোহিত
এসময় উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিক, নায়ক ইয়াশ দাশগুপ্ত, নায়িকা এনা সাহা সহ আরো অনেকে। এদিকে এনা সাহা আজ টুইটারে একটি পোষ্ট করে জানান, আজ থেকে শ্যূটিং আরম্ভ করলেন তারা।

মন্তব্যসমূহ