আপেল ক্ষেতের মালিক বলিউড নায়িকা প্রীতি জিনতা - গ্লোব নিউজ বিডি

গতকাল শিমলায় অবস্থিত গ্রামের বাড়ি থেকে একটি ভিডিও শেয়ার করেন প্রীতি। এতে দেখা যায় একটি সুবিশাল আপেল বাগানের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। ভিডিওটির ক্যাপশনে প্রীতি লেখেন, "অনেকদিন পর আপেল গাছ দেখে আমি খুবই উত্তেজিত। বাইরে বৃষ্টি হচ্ছিলো, কিছুক্ষণের জন্য বৃষ্টি থামতেই আমি ছুটে যাই আপেল বাগানে‌। অনেক বছর পরে আপেলের মৌসুমে আমাদের বাগান দেখতে গ্রামে আসলাম। আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি।"
আপেল ক্ষেতের মালিক প্রীতি জিনতা
ভিডিওটিতে প্রীতি আরো বলেন, "আমি হিমাচল প্রদেশের শিমলায় আমাদের পারিবারিক বাগানে এসেছি। এখানে অনেক সুন্দর সুন্দর আপেল জন্মেছে, কারণ এখন আপেলের মৌসুম। অনেক বছর পর এই আপেলের বাগানে এসে আমার ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। হিমাচলের আপেলগুলো হলো পৃথিবীর সবচে সেরা আপেল। আমি এখন কাগজে কলমে একজন পেশাদার চাষী। এখন থেকে নিয়মিত এখানে আসা যাওয়া করবো।"
আপেল বাগানে প্রীতি জিনতা
জানা যায়, প্রীতি জিনতা ইংরেজীতে অনার্স পাশ করার পর ১৯৯৮ সালে দিল ছে মুভিটির মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর চোরি চোরি চুপকে চুপকে সিনেমার শ্যূটিং চলাকালে মুম্বাইয়ের মাফিয়া ডন ছোটো শাকিল তাকে ভয়ভীতি দেখালে তিনি অপরাধ মনস্তত্ব নিয়েও আরেকবার অনার্স করেন। চলচ্চিত্রে খ্যাতি অর্জনের পর এবার তিনি চাষাবাদে মন দিয়েছেন।


মন্তব্যসমূহ