ডিসেম্বরে মুক্তি পাবে তেলুগু অ্যাকশন মুভি পুষ্পা - গ্লোব নিউজ বিডি
ছবিটি পরিচালনা করছেন সুকুমার বান্দ্রেদী, যিনি কলেজের শিক্ষকতা ছেড়ে চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছেন। পুষ্পাতে অভিনয় করছেন আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাশমিকা মান্ডানা, জগপতি বাবু, প্রকাশ রাজ, ধনঞ্জয়, সুনীল, শ্রীতেজ সহ আরো অনেকে।জানা যায়, নাভিন ইয়েরনেনি এবং রবিশংকর এর যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবিটির স্ক্রীপ্ট লিখেছেন পরিচালক নিজেই। ছবিটির সংগীত পরিচালনায় দেবী শ্রী প্রসাদ এবং ভিডিও এডিটিংয়ে রয়েছেন কার্তিক শ্রীনিবাস।নির্মাতারা জানান, আগামী ডিসেম্বরে খ্রীষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে ছবিটির পার্ট ওয়ান মুক্তি দেওয়া হবে। এছাড়া আগামী ২০২২ সালে ছবিটির পার্ট টু হিন্দী, তেলুগু, মালয়ালাম সহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!