পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মদিনে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি
আজ টলিউডে উদযাপিত হচ্ছে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে তারকারা তাকে নিয়ে বিভিন্ন ধরনের স্মৃতিচারণামূলক স্ট্যাটাস দেন।প্রসেনজিৎ চ্যাটার্জী একটি চিঠি প্রকাশ করেন। এতে তিনি লেখেন, "প্রিয় ঋতু, তুই তো জানিসই যে সেভাবে কখনও কাউকে চিঠি লেখা হয়ে ওঠেনি আমার। তোর মতন ভালো লিখতেও পারিনা। তবু আজকের দিনে চেষ্টা করলাম একটু। ভুল হলে রাগ করিসনা কিন্তু। তোর সৃজনশীলতার রঙে তুই অনন্যভাবে রাঙিয়েছিস চলচ্চিত্র জগতকে। এবং অবশ্যই তোর সমস্ত সৃষ্টিকে। আর আমার জীবনে তোর যে অবদান, তা কয়েকটা শব্দে বোঝানো সম্ভব না।…"এছাড়া অর্জুন চক্রবর্তী লেখেন, "ভালো থেকো ঋতু দা", জনপ্রিয় নায়িকা এনা সাহা লেখেন, "মহান কিংবদন্তী ঋতুপর্ণ ঘোষের জন্মবার্ষিকীতে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই ভালবাসা। তিনি সেই ব্যাক্তি যিনি চিরাচরিত নিয়ম ভেঙে বানিয়েছিলেন বেশ কয়েকটি সুন্দর ও কালজয়ী মুভি। আপনি আমাদের হৃদয়ে চির অমর হয়ে থাকবেন।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!