সবাইকে খেলাধূলার অভ্যাস করতে শচীনের আহবান - গ্লোব নিউজ বিডি

আজ ২৯ আগষ্ট, ভারতের জাতীয় ক্রীড়া দিবস। সেইসাথে টোকিওর প্যারালিম্পিক গেমসে দেশটির পক্ষ থেকে ভাবনা প্যাটেল টেবিল টেনিস খেলায় রৌপ্যপদকও জিতেছে আজ।

শচীন টেন্ডুলকার
এ উপলক্ষ্যে শচীন টেন্ডুলকার আজ টুইটারে লেখেন, "কী চমৎকার সুসংবাদ! এটা একটা ঐতিহাসিক অর্জন। আমাদের প্রতিটি বিজয় কোটি মানুষকে খেলাধূলায় আগ্রহী করে তুলবে। এবং আগামীতে আরো এমন পদক পাওয়ার পথ সুগম করবে। খেলাধূলা মনে আশার সঞ্চার করে। এমনকি ভীষণ প্রতিকূল অবস্থাতেও মনে আনন্দ জাগায়। এবার জাতীয় ক্রীড়া দিবসে খেলাধূলাকে আপনার অভ্যাস বানান। নিজেকে এবং আশেপাশের মানুষদেরকে সুখি করে তুলুন।"
অক্ষয় কুমার
এ প্রসঙ্গে চিত্রনায়ক অক্ষয় কুমার লেখেন, "ধন্যবাদ ভাবনা প্যাটেল। তোমার পদক বিজয় দিয়ে ইতিহাস তৈরীর জন্য। আমি তোমার মেধা ও অধ্যাবসায় দেখে বিস্মিত।" জানা যায়, অলিম্পিক গেমস শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে প্যারালিম্পিক।

মন্তব্যসমূহ