নিজের ক্যারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন কৃতি সানোন - গ্লোব নিউজ বিডি
কৃতি সানোন মিমি সিনেমা সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে আলোচনায় এসেছেন। তাকে নিয়ে দর্শকের কৌতুহলও বেড়েছে। গতকাল গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি তার সংক্ষিপ্ত জীবনযাত্রা তুলে ধরেন।কৃতি সানোন বলেন, "আমি ছোটবেলায় খুব লাজুক ছিলাম। বাসায় কেউ আসলে আমি মায়ের আচলে মুখ লুকাতাম। অথচ সেই আমি কিভাবে কিভাবে যেন নায়িকা হয়ে গেলাম। ২০১২ সালে দক্ষিণ ভারতীয় পরিচালক মহেশ বাবু আমাকে প্রথম সিনেমায় অভিনয়ের জন্য ডাকেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।"কৃতি আরো বলেন, "আমি যখন কলেজে পড়তাম, তখনও আর দশটা মধ্যবিত্ত মেয়ের মতো বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখতাম। বাবা মায়ের ইচ্ছায় ইঞ্জিনিয়ারিং পড়তে আরম্ভ করেছিলাম। তবে কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম এসব আমার জন্য নয়। তখন মডেলিংয়ে যোগ দিলাম। এরপর আস্তে আস্তে চিত্রজগতে বিচরণ বেড়ে গেলো, আর পড়াশোনা শিকেয় উঠলো।"


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!