নিজের বউকে আবারও বিয়ে করলেন প্রকাশ রাজ - গ্লোব নিউজ বিডি
গতকাল টুইটারে কয়েকটি ছবি আপলোড করে প্রকাশ লেখেন, "আজ রাতে আমরা দুজন আবারও বিয়ে করলাম, কারণ আমাদের ছেলে বেদান্ত এটা স্বচক্ষে দেখতে চেয়েছিলো। পারিবারিক মূহুর্তগুলো সত্যিই স্বর্গীয়।"প্রকাশ আরো লেখেন, "রাতের আগন্তকদের জন্য এটা ভীষণ সত্যি হয়ে উঠেছিলো। হে আমার প্রিয়তমা স্ত্রী, একজন চমৎকার বন্ধু হওয়ার জন্য, একজন প্রেমিকা হওয়ার জন্য এবং জীবনযাত্রায় একজন মহান সহযাত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ।"প্রকাশ রাজ প্রধানত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করলেও প্রায়ই তাকে বলিউড মুভিতে দেখা যায়। এছাড়া তার আরো পরিচয় রয়েছে। তিনি একাধারে রাজনীতিবিদ, পরিচালক, প্রযোজক, টিভি উপস্থাপক সহ আরো অনেক গুণে গুনান্বিত।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!