দূর্গাপূজা নিয়ে বাংলায় গান করলেন কৈলাশ খের - গ্লোব নিউজ বিডি

কৈলাশ খেরের কণ্ঠে ভক্তিমূলক গান শুনতে সবাই ভালোবাসেন। তাই তিনিও চান উপমহাদেশের যত পূজনীয় চরিত্র আছে সবাইকে নিয়ে গান করতে। এরই ধারাবাহিকতায় এবার শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে তিনি গাইলেন নতুন একটি গান।

দূর্গা প্রতিমার সামনে কৈলাশ খের
সম্প্রতি উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরে রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ অষ্টকাম নামে একটি গান প্রকাশ করেন তিনি। এসময় কৈলাশ খের ঘোষণা দেন, এখন থেকে ভারতবর্ষের প্রতিটি বৃহৎ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ভক্তিমূলক গান গাইবেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার দূর্গাপূজায় বাংলা ভাষায় তার এ গান।
কৈলাশ খের
কৈলাশ খেরকে একবার এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিলো, কী করে তিনি কণ্ঠে এমন ভক্তিরস উৎপাদন করেন। এসময় কৈলাশের জবাবটি ছিলো, "আপনি গলা চর্চা করে, কিংবা সারেগামা রেয়াজ করে এমন ভক্তিভাব পাবেন না। এটা নির্ভর করে আপনার সমগ্র জীবনযাপন পদ্ধতির উপরে। আমি যখন বেকার ছিলাম, তখন মাজারে মন্দিরে ঘুরে বেড়াতাম। সাধু গুরু বৈষ্ণব পেলে বসে কথা শুনতাম, সেখান থেকেই এমন অনুভবের জন্ম হয়েছে।"
 

মন্তব্যসমূহ