শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে তারকাদের শুভেচ্ছা - গ্লোব নিউজ বিডি

আজ ৩০ আগষ্ট, হিন্দুধর্মীয় ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা উপবাস, পূজা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকে। দিবসটি উপলক্ষ্যে আজ স্ট্যাটাস দিয়েছেন খ্যাতিমান তারকারা।
শ্রীকৃষ্ণের প্রতিমা
আজ শিল্পা শেটি টুইটারে লেখেন, "সৃষ্টিকর্তা প্রদত্ত শান্তি তাদের জন্য যাদের মন ও আত্মা একই ছন্দে আছে। যারা লোভ ও বাসনা থেকে মুক্ত হয়েছেন, এবং যারা আত্মতত্ব জানেন।"
শিল্পা শেটি
এদিকে কুনাল কেম্মু নিজের একটি শৈশবের ছবি শেয়ার করে লেখেন, "জন্মাষ্টমী এলে পুরানো দিনের হাড়ি ভাঙার কথা মনে পরে যায়। মানুষের কাধে মানুষ দাড়িয়ে পিরামিডের মতো তৈরী করে অনেক উচুতে বেঁধে রাখা একটি হাড়ি ভাঙতে হয়। আমি প্রার্থনা করি শ্রীকৃষ্ণের আনন্দ এবং পাপহীনতা আপনাদেরকে জীবনের সকল বাঁধা অতিক্রম করার বিশ্বাস ও শক্তি যোগাক।"
কুনাল কেম্মু
এছাড়া অন্যান্য তারকারা নিজের মতো করে দিবসটির শুভেচ্ছা বিনিময় করেন। জানা যায়, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সবচে বেশী আড়ম্বর করে পালন করা হয় ভারতের বৃন্দাবন ও মথুরায়। এছাড়া বাংলাদেশেও ইসকন এবং জগন্নাথ হলের আয়োজন উল্লেখযোগ্য।

মন্তব্যসমূহ