আত্মজীবনী লিখলেন বেয়ার গ্রীলস - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় টিভি সিরিজ ম্যান ভার্সেস ওয়াইল্ড খ্যাত বেয়ার গ্রীলস তার বনে জঙ্গলে, পাহাড়ে সাগরে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা নিয়ে নেভার গিভ আপ, এ লাইফ অফ অ্যাডভেঞ্চার নামে একটি বই লিখেছেন। বইটি এবার শরতের শেষাশেষি প্রকাশিত হবে।
গতকাল বেয়ার গ্রীলস ফেসবুকে বারাক ওবামার সাথে তোলা একটি ছবি আপলোড করে লেখেন, "মাঝেমধ্যে আমি ভাবি, কতইনা সৌভাগ্য আমার! আমি পৃথিবীর কিছু সেরা নেতা এবং বিনোদন দাতাদের সান্নিধ্যে এসেছি। যদিও আমার কাছে সত্যিকারের তারকা হলো বন্য পরিবেশ। বিশ্বের স্বনামধন্য অনুপ্রেরণা দাতাদের সাথে নিয়ে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা সত্যিই অতুলনীয় ছিলো। আমি খুবই উত্তেজিত, এ ধরণের কিছু মূহুর্ত আমি আমার বইয়ে আপনাদের জন্য তুলে ধরেছি। নেভার গিভ আপ নামের এ বইটি শরতের শেষদিকে বাজারে পাওয়া যাবে।"জানা যায়, বেয়ার গ্রীলস এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বারাক ওবামা, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চিত্রনায়ক অক্ষয় কুমার সহ অসংখ্য অনুপ্রেরণা দাতাদের সাথে নিয়ে প্রকৃতিতে টিকে থাকার শ্যূটিং করেছেন।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!