শীগগীরই মুক্তি পাবে অপূর্বর নতুন নাটক বয়স কোনো ব্যাপার না - গ্লোব নিউজ বিডি
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব আজ ফেসবুকে নাটকটির পোষ্টার শেয়ার করে লেখেন, "খুব শীঘ্রই আসছে জাকারিয়া সৌখিনের পরিচালনায় নাটক বয়স কোন ব্যাপার না। দেখতে চোখ রাখুন সিএমভি'র ইউটিউব চ্যানেলে।"জানা যায়, জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, কেয়া পায়েল সহ আরো অনেকে। নাটকটির সিনেমাটোগ্রাফী করেছেন কামরুল ইসলাম শুভ এবং ভিডিও এডিট করেছেন তৌফিকুল ইসলাম।এদিকে গত বৃহস্পতিবার মুক্তি পায় অপূর্বর আরো একটি নাটক আদরে। এটির চিত্রনাট্য রচনা করেন সাইফুর রহমান কাজল এবং পরিচালনা করেন মেহেদী হাসান জনি। এতে অপূর্বর সাথে অভিনয় করেন তাসনিয়া ফারিন, মৃদূল হাসান, হৃদয়, পীরজাদা হারুন, সাবেরী আলম, আজম খান, টুকটুকি সহ আরো অনেকে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!