দেশের সংস্কৃতি সম্পর্কে বিশ্লেষণমূলক আলোচনা করলেন আসিফ - গ্লোব নিউজ বিডি

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর গতকাল এক ফেসবুক পোষ্টে আফসোস করেন দেশের চলমান সাংস্কৃতিক অবক্ষয় নিয়ে। তিনি লেখেন, "নানান অনিয়মে গানের মানুষদের স্বপ্ন ফিকে হয়ে গেছে। মিউজিক প্রডিউসার যারা ছিলেন পৃষ্ঠপোষকতায়, তারা অলমোস্ট আর গানে নেই। পুরনো অডিও ব্যবসার ইনকাম আর নেই। নতুন গান সৃষ্টির চেয়ে পুরনো গানের হালুয়া রুটির ভাগ নিয়ে মনযোগী সবাই। পেশাদারদের কাজ শূন্যের কোঠায়। সঙ্গীত চলছে আনাড়িদের টাকায়, ষ্টেজ শো এখন মোটামুটি ইতিহাসের পর্যায়ে পৌঁছে গেছে। অডিও প্রযোজকরা ব্যস্ত নাটক নির্মানে।"
কণ্ঠশিল্পী আসিফ আকবর
তিনি আরো বলেন, "দেশান্তরী হচ্ছেন দেশের সেরা গায়ক গায়িকারা। পেশা বদলে গ্রামের বাড়ী চলে যাচ্ছেন প্রান্তিক মিউজিশিয়ানরা। যাত্রাশিল্প শেষ হয়েছে আরো আগে। অথচ সুষ্পষ্ট নীতিমালা এবং সঠিক ব্যাবস্থাপনা থাকলে তাদেরকেও কাজে লাগানো যেতো সমাজের উন্নয়নে। জরুরী ম্যাসেজ পৌঁছানো যেতো সোনালী দিনের মত আনন্দ বিনোদনের মাধমে। যাদের কাছে গান থেকে অর্জিত মুনাফা জমা, ইন্ডাস্ট্রীতে তাদের ইনভেস্টমেন্ট আর আসেনা। সঙ্গীত এখন ভাইরাল নাটকীয়তার শিকার। গুরুমূখী বিদ্যাটা হয়ে গেছে পশ্চাৎমূখী, আফসোস বাংলাদেশ। কোনো একজন ওস্তাদ বলে গিয়েছেন- একটা দেশকে পিছিয়ে দিতে শিক্ষা সংস্কৃতি ধ্বংসের বিকল্প নেই, এই চক্রান্তই চলছে।"
কণ্ঠশিল্পী আসিফ আকবর
তবে এতকিছু নিয়ে আফসোস করলেও এখনও আশাবাদী আসিফ আকবর। তিনি বলেন, "সঙ্গীতের দালালদের রাজত্ব খতম হবে একদিন। আবারো কোলাহলমুখর সংস্কৃতির জগৎ ফিরে আসবে, শুধু সময়ের অপেক্ষা। শত শতাব্দী পার হয়ে গেলেও হীনমন্যদের আক্রমনে বাংলা ভাষার সংস্কৃতি কখনোই বিনষ্ট হবেনা। স্বাধীন স্বার্বভৌম সবুজ সমতল বাংলাদেশের বাংলা সংস্কৃতি ভুলে ভুলে বেড়ে উঠলেও শেষ পর্যন্ত খতম হয়ে যাবেনা।"

মন্তব্যসমূহ