নতুন ছবিতে ফুটবলের জনক হিসেবে আসছে দেব অধিকারী - গ্লোব নিউজ বিডি
আজ টুইটারে নির্মানাধীন গোলন্দাজ মুভির পোষ্টার আপলোড করে দেব লেখেন, "মহান কিংবদন্তী নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর ১৫২ তম জন্মদিনে গোলন্দাজ সিনেমার পোষ্টার প্রকাশ করলাম। ছবিটি শীগগীরই আপনারা দেখতে পাবেন।"জানা যায়, নগেন্দ্রপ্রসাদ ১৮৭৭ সালে কোলকাতার হেয়ার স্কুলের ছাত্র থাকাকালীন ভারতীয় তরুণদের মধ্যে প্রথম ফুটবল খেলা প্রচলন করেন। তিনি দি বয়েজ ক্লাব নামে একটি সংগঠন সৃষ্টি করেন যা ছিলো ভারতের ইতিহাসে প্রথম কোনো ফুটবল ক্লাব।গোলন্দাজ সিনেমাটি নির্মিত হচ্ছে শ্রীকান্ত মেহতা ও মহেন্দ্র সোনির যৌথ প্রযোজনায়। এটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জী। স্পোর্টস ঘরানার এ ছবিটিতে অভিনয় করেছেন দেব অধিকারী, আলেক্সান্ডার লিওনার্দো নেইল, অনির্বান ভট্টাচার্য, ঈশা সাহা, ইন্দ্রাশীষ রায়, শ্রীকান্ত আচার্য সহ আরো অনেকে। সিনেমাটি চলতি বছর ১০ অক্টোবর মুক্তি পেতে পারে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
দয়া করে সুন্দর ভাষায় মন্তব্য করুন!